Home আঞ্চলিক আ.লীগ কর্মীকে আটকের পর থানা ঘেরাও করে হামলা, পুলিশসহ আহত ৩০

আ.লীগ কর্মীকে আটকের পর থানা ঘেরাও করে হামলা, পুলিশসহ আহত ৩০

8


শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় মুস্তাক শিকদার নামের এক আওয়ামী লীগ কর্মীকে পুলিশ আটকের ঘটনায় থানা ঘেরাও ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। রোববার বেলা ৩টার দিকে ঘটনাটি ঘটে।

এ সময় পুলিশ হামলাকারীদের ছত্রভঙ্গ করতে অর্ধশতাধিক রাউন্ডের বেশি টিয়ারসেল ও রাবার বুলেট ছুড়ে। হামলাকারীদের ইটের আঘাত ও পুলিশের গুলিতে পুলিশসহ ৩০ জন আহত হয়েছেন বলে জানা যায়। আহতদের শৈলকুপা ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের অভিযোগ আটক মুস্তাক শিকদার এজাহারভুক্ত আসামি। মুস্তাক শিকদার ৮নং ধলহরাচন্দ্র ইউনিয়নের মৃত আব্দুস সাত্তার শিকদারের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে ৮নং ধলহরাচন্দ্র ইউনিয়নের একটি হামলার ঘটনায় এজাহারভুক্ত আসামি মুস্তাক শিকদারকে আটক করে পুলিশ। আটক মুস্তাককে পুলিশ থানা থেকে ছেড়ে না দেওয়ায় মুস্তাক সমর্থক আওয়ামী লীগ কর্মীরা বেলা ৩টার দিকে থানা ঘেরাও ও ভাঙচুরের ঘটনা ঘটনায়। এ সময় পুলিশ হামলাকারীদের ছত্রভঙ্গ করতে অর্ধশতাধিক রাউন্ডের বেশি টিয়ারসেল ও রাবার বুলেট ছুড়ে।

এ সময় হামলাকারীদের ইটের আঘাত, পুলিশের টিয়ারসেল ও রাবার বুলেটের আঘাতে হামলাকারী ফিরোজ শিকদার, আলী আকবর, হাজি শিকদার, রাজিব, আজগর, তুহিন, নাফিস, সালামত, মুইম, জান্নাত হোসেন, আসাদুজ্জামান, সাইফুদ্দিন, সাত্তার শিকদার, ইমন শিকদার, আব্দুস সাত্তার, ফারুক ও জলিল এবং পুলিশ সদস্য ফিরোজ, হাসান, সোহান, ইমরান সহ অন্তত ৩০ জন আহত হন বলে জানা যায়। পুলিশের অভিযোগ হামলাকারীরা মেয়র কাজী আশরাফুল আজম ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোস্তফা আরিফ রেজা মন্নুর সমর্থক।

হামলার ঘটনায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোস্তফা আরিফ রেজা মন্নু বলেন, তিনি ঘটনার কোনো কিছুই জানেন না। হামলার সময় তিনি ঝিনাইদহে অবস্থান করছিলেন বলে জানান।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম চৌধুরী বলেন, মুস্তাক থানার এজাহারভুক্ত আসামি। তাকে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় সন্ত্রাসীরা থানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটায়। পুলিশ আত্মরক্ষার্থে টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে বলে জানান। এ সময় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।