Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

34
পবিত্র ঈদুল আজহার আগে বাসে রং করার কাজ চলছে। সোনাডাঙ্গা, খুলনা

খুলনায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আজ বিকাল ৩টায়
খেলাধুলার মাধ্যমেই যুব সমাজকে মাদক থেকে ফিরিয়ে আনা সম্ভব: হেলাল

।। খবর বিজ্ঞপ্তি।।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক ও কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২৪ এর খুলনা বিভাগীয় সমন্বয়ক আজিজুল বারী হেলাল বলেছেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে মাদকের ছোবল। মাদকের ছোবল থেকে মুক্তির জন্য খেলাধুলার বিকল্প নেই। দেশের যুব সমাজকে মাদক থেকে রক্ষা করতে এবং দলীয় নেতাকর্মীদেরকে উজ্জীবিত রাখতে খুলনার রেলওয়ে মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি টুর্ণামেন্ট আজ রবিবার (৯ জুন) বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। তিনি বলেন খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। যুব সমাজ খেলাধুলার মাধ্যমে মাদক থেকে বিরত থাকতে পারে। তাই যুবসমাজকে মাদকের আখড়া থেকে খেলার মাঠে ফিরিয়ে আনতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর সামাজিক আন্দোলন হিসেবে নিয়েছে বিএনপি। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর উত্তম ও বিএনপির চেয়ারপারসন সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৪ উপলক্ষে শনিবার (৮ জুন) বেলা ২টায় বিএনপি কার্যালয়ে প্রেস ব্রিফিং এ তিনি এসব কথা বলেন।
আজিজুল বারী হেলাল আরো বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালীন দেশের ক্রীড়াঙ্গন দলীয়করণমুক্ত ও শক্তিশালী ছিল। কিন্তু বর্তমান আওয়ামী সরকার ক্ষমতা গ্রহণের পর গত ১৫ বছরে ক্রীড়াঙ্গনকে দলীয় ও রাজনীতিকরণ করে ফেলেছে। এর ফলে দেশের ক্রীড়াঙ্গনের আজ নাজুক অবস্থা তৈরি হয়েছে। প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর খুলনা সবুজ দলের সমন্বয়ক রকিবুল ইসলাম বকুল, খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির আবু হোসেন বাবু, স.ম আ রহমান, বেগম রেহেনা ঈসা, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, মাহাবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদি, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, কে এম হুমায়ূন কবির (ভিপি হুমায়ূন), শেখ জাহিদুল ইসলাম, মোঃ মুরশিদ কামাল, কাজী মিজানুর রহমান, মোল্লা ফরিদ আহমেদ, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, শেখ ইমাম হোসেন, আবু সাইদ হাওলাদার আব্বাস, রুবায়েত হোসেন বাবু, বিপ্লবুর রহমান কুদ্দুস, একরামুল কবীর মিল্টন, জহর মীর, নাজির উদ্দিন নান্নু, আহসান উল্লাহ বুলবুল, শেখ জামাল উদ্দিন, আফসার উদ্দিন, আনসার আলী, নাসির খান, আব্দুস সালাম, আলমগীর হোসেন, মো. জাহিদ হোসেন, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি, আলী আক্কাস, শেখ ফারুক হোসেন, যুবদলের কাজী নেহিবুল হাসান নেহিম, আব্দুল্লাহেল কাফি সখা, আব্দুল আজিজ সুমন, শেখ জাবির আলী, স্বেচ্ছাসেবক দলের শফিকুল ইসলাম শাহিন, তাঁতী দলের আবু সাঈদ শেখ, মাহমুদ আলম লোটাস, জাসাসের নুর ইসলাম বাচ্চু, আজাদ আমিন, মহিলা দলের এ্যাড. তসলিমা খাতুন ছন্দা, আনজিরা খাতুন, নাসরিন হক শ্রাবনী, নিঘাত সীমা, সালমা বেগম, শিরিন আক্তার, মঞ্জুয়ারা বেগম, চমন আরা, পারভীন বেগম, শাহনাজ সরোয়ার, কাওছারী জাহান মঞ্জু, মরিয়াম খাতুন মুন্নি, রাবেয়া ফাহিদ হাসনা হেনা, রুমা আক্তার, আরিফা চুমকি ও লুৎফুন নাহার লাভলী, আফরোজা জামান, ফরিদা বেগম, ময়না বেগম, ছাত্রদলের আব্দুল মান্নান মিস্ত্রি, ইসতিয়াক আহমেদ ইস্তি, গোলাম মোস্তফা তুহিন, আঞ্চলিক শ্রমিক দলের আলমগীর হোসেন তালুকদার প্রমূখ। ব্রিফিং এ জানান খুলনা বিভাগের ১০ জেলা ও একটি মহানগরীকে লাল- সবুজ দলে বিভক্ত করে রবিবার বিকাল ৩টায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর সবুজ দলে খুলনা মহানগর ও জেলা, বাগেরহাট জেলা, নড়াইল জেলা, সাতক্ষীরা জেলা ও যশোর জেলা। লাল দলে খেলবে, ঝিনাইদহ, মাগুরা, মেহেরপুর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা। আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান, বিশেষ অতিথি থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, বিএনপির যুগ্ম-মহাসচিব ও কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আহবায়ক হাবিব উন নবী খান সোহেল, কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সদস্য সচিব আমিনুল হক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু। সভাপতিত্ব করবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল। এর আগে শনিবার দুপুর ১২টায় দলীয় কার্যালয়ে যৌথ প্রস্তুতি সভা করেছেন খুলনা মহানগর ও জেলা বিএনপি। যৌথ প্রস্তুতি সভা শেষে খুলনা রেলওয়ে খেলার মাঠ পরিদর্শন করেছেন নেতৃবৃন্দ।

খুলনায় সিরাজুল আলম খান এর প্রথম মৃত্যু বার্ষিকী পালিত
খবর বিজ্ঞপ্তি
স্বাধীনতার রূপকার নিউক্লিয়াস ও বি এল এফ এর প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খান এর প্রথম মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে নাগরিক কমিটি খুলনার পক্ষ থেকে ৮ জুন ২৪ইং বিকাল ৫টায় বি এম এ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আ ফ ম মহসীন, সভায় প্রধান আলোচক ছিলেন নাগরিক কমিটির আহবায়ক ডা বাহারুল আলম। সভা পরিচালনা করেন কমিটির সদস্য সচিব মোঃ আব্দুস সবুর। সভা শূবুর পুর্বে সিরাজুল আলম খানের প্রতিক্ তিতে মাল্যদান ও ১মিনিট নিরবতা পালন করা হয়। এর পর সভায় আলোচনা করেন সর্ব জনাব মোতাহার রহমান বাবু, অধ্যাপক আহসান হাবীব ,নাজমুল তারেক তুষার, সুমা বড়াল, খান লোকমান হাকিম প্রমুখ ।

ডুমুরিায় ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় নানা কর্মসুচীর মধ্যে দিয়ে ভূমিসেবা সপ্তাহ-২০২৪ পালিত হয়েছে। কর্মসুচীর মধ্যে গতকাল শনিবার সকালে বর্ণাঢ্য র্যালী ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। র্যালীতে আরও উপ¯ি’ত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এস.এম আশিস মোমতাজ, ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, কর্মকর্তা মোঃ আমিরুল ইসলাম, সহকারি কর্মকর্তা মুকুন্দ কুমার সরকার, প্রধান সহকারি কার্তিক চন্দ্র হালদার, সহকারি কর্মকর্তা কৃষ্ণপদ দাস, উপসহকারি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, উপসহকারি কর্মকর্তা কামনাশীষ হীরা, সহকারি কর্মকর্তা এস, এম মনিরুজ্জামান, উপসহকারি কর্মকর্তা রিহান উদ্দীন, সাইফুল ইসলাম ও নাসির উদ্দীন সানা প্রমুখ। র্যালীর আগে তিনি বেলুন উড়িয়ে সপ্তাহ ব্যাপি এ অনুষ্ঠানের উদ্বোধন করেন। ৮ জুন থেকে ১৪ জুন পর্যন্ত এ কর্মসুচী পালিত হবে এবং এবারের শ্লোগান হল স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক।

কালিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ভৃমিসেবা সপ্তাহের উদ্বোধন করলেন ইউএনও দীপংকর দাশ
কালিগঞ্জ প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জে উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে সপ্তাহব্যাপী ‘ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। শনিবার (৮ জুন) বেলা ১১ টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে মেলা-র উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ দীপু। কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু’র সঞ্চালনায় ভূমিসেবা সপ্তাহ-২০২৪ উদযাপন উপলক্ষে উপজেলা ভূমি অফিসের গোলঘরে সপ্তাহ ব্যাপী ভুমিসেবার বিভিন্ন স্টল স্থাপন করা হয়েছে। এসকল স্টল হতে আগামী সপ্তাহব্যাপী তাৎক্ষনিক বিভিন্ন ভূমিসেবা যেমনঃ ভূমি উন্নয়ন কর (খাজনা) প্রদান, নামজারি আবেদন, রেকর্ড প্রাপ্তির আবেদনসহ অন্যান্য সেবাসমূহ গ্রহণ করতে পারবেন। এসময়ে বক্তব্য রাখেন বিশিষ্ট সাহিত্যিক ও প্রবন্ধিক অধ্যাপক গাজী আজিজুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন ও বিশিষ্ট আইনজীবী জাফরুল্লাহ ইব্রাহিম, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আশেক মেহেদী ও সাংবাদিক নিয়াজ কওছার তুহিন প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, সিনিঃ সহ সভাপতি এসএম আহম্মদ উল্লাহ বাচ্ছুসহ উপজেলা ভুমি অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ইউনিয়ন সহকারী ভুমি কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে আশা সেবা গ্রহনকারীগন।

১৩টি তামাক বিরোধী সংগঠনের বাজেট প্রতিক্রিয়া সিগারেটের কর হার বৃদ্ধির উদ্যোগ ইতিবাচক
খবর বিজ্ঞপ্তি
এবারের বাজেট প্রস্তাবে সিগারেটের সকল স্তরে কর হার বৃদ্ধির প্রস্তাবকে ইতিবাচক বলে জানিয়েছে দেশে কর্মরত ১৩টি তামাক বিরোধী সংগঠন। বাজেট প্রতিক্রিয়া জানাতে শনিবার (৮ জুন ২০২৪) গণমাধ্যমে প্রেরিত এক বাজেট প্রতিক্রিয়ায় একথা জানিয়েছে তারা। বাজেট প্রতিক্রিয়ায় বলা হয়েছে, ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দীর্ঘদিন পর মধ্যম, উচ্চ ও অতিউচ্চ স্তরের সিগারেটের করহার ১% বৃদ্ধি এবং নিম্ন স্তরের করহার গত বছরের চেয়ে ২% বৃদ্ধি রাজস্ব বৃদ্ধি এবং কোম্পানির মুনাফা হ্রাসের ক্ষেত্রে ইতিবাচক। কিন্তু তামাকজাত দ্রব্যের যথেষ্ট মূল্য বৃদ্ধি না হওয়ায় তা তামাক নিয়ন্ত্রণের মাধ্যমে ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ অর্জনের লক্ষ্যকে কঠিন করে তুলবে। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুসারে ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে তামাকমুক্ত করতে বিশেষজ্ঞদের প্রস্তাব অনুসারে তামাকজাত দ্রব্যের মূল্য বৃদ্ধির দাবি জানান তারা।
তাদের বাজেট প্রতিক্রিয়ায় আরো বলা হয়েছে, বাজেটে ১০ শলাকা সিগারেটের দাম নিম্ন ন্তরে ৫ টাকা, মধ্যম স্তরে ৩ টাকা এবং উচ্চ ও অতিউচ্চ স্তরের যথাক্রমে ৭ টাকা ও ১০ টাকা করা হয়েছে। এই পরিমাণ মূল্য বৃদ্ধি তামাকের ব্যবহার কমাতে কার্যকর অবদান রাখবে না বরং তামাক কোম্পনির অযাচিত মুনাফা বৃদ্ধির জন্য সহায়ক হবে।

প্রতিক্রিয়ায় আরো বলা হয়েছে, প্রতি ১০ গ্রাম জর্দার দাম ৩ টাকা এবং গুলের দাম ২ টাকা বৃদ্ধির এবং বিড়ির মূল্য অপরিবর্তিত রাখায় জর্দা, গুল ও বিড়ির ব্যবহার বাড়বে যা একইসাথে জনস্বাস্থ্য ও অর্থনীতির ওপর মারাত্বক নেতিবাচক প্রভাব ফেলবে। এতে তামাক ব্যবহারজনিত রোগের প্রকোপ বৃদ্ধি পাবে যা রূপকল্প ২০৪১ এবং টেকসই উন্নয়ন লক্ষমাত্রা অর্জনকে বাধাগ্রস্ত করবে।

বাজেট প্রতিক্রিয়া জানিয়ে তামাক কর বিষয়ক নলেজ হাব বিএনটিটিপি এর আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. রুমানা হক বলেন, এবারের বাজেট প্রস্তাবে তামাকজাত দ্রব্যের মূল্য ও করহার নির্ধারণের ক্ষেত্রে অনেকগুলো ইতিবাচক প্রস্তাব রয়েছে। অনেক বছর পর সিগারেটের চারটি স্তরেই মূল্য ও করহার বৃদ্ধি পেয়েছে, বিড়ি ও ধোঁয়াবিহীন তামাকে সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ হয়েছে। সিগারেটের খুচরা শলাকা ভাঙতি পয়সা মুক্ত হয়েছে, নিম্ন স্তরে মূল্য বৃদ্ধির হার বেশি এবং বিড়ির কাগজের ওপর কর হার বৃদ্ধি পেয়েছে। কিন্তু মূল্য বৃদ্ধির পরিমাণ কম হওয়ায় রাজস্ব আয় বৃদ্ধি এবং জনস্বাস্থ্য উন্নয়নের লক্ষ্য অর্জিত হবে না। তিনি বিশেষজ্ঞদের প্রস্তাব অনুসারে বাজেট প্রস্তাব সংশোধনের পরামর্শ দেন।

তিনি আরো বলেন, তামাকজাত দ্রব্যের ওপর করারোপে প্রচলিত অ্যাডভেলোরেম পদ্ধতি বহাল রাখা হয়েছে। অ্যাডভেলোরেম পদ্ধতির পরিবর্তে সুনির্দিষ্ট কর আরোপ করা হলে সরকারের রাজস্ব বৃদ্ধির পাশাপাশি তামাকের ব্যবহার কমাতে কার্যকর অবদান রাখতো। পাশাপশি তামাক কোম্পানির কর ফাঁকি দেওয়ার সুযোগ কমতো।

এইড ফাউন্ডেশন, আর্ক ফাউন্ডেশন, বাংলাদেশ ক্যানসার সোসাইটি, বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা), বাংলাদেশ নেটওয়ার্ক ফর টোব্যাকো ট্যাক্স পলিসি (বিএনটিটিপি), ডেভলপমেন্ট একটিভিটি অব সোসাইটি (ডাস), ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, গ্রামবাংলা উন্নয়ন কমিটি, মাদকাসক্তি ও নেসা নিরোধ সংস্থা (মানস), জাতীয় যক্ষা নিরোধ সংস্থা (নাটাব), প্রত্যাশা মাদক বিরোধী সংগঠন, টোব্যাকো কন্ট্রোল এন্ড রিসার্চ সেল ও ডব্লিউবিবি ট্রাস্ট সম্মিলিতভাবে এই প্রতিক্রিয়া জানিয়েছে।

সুন্দরবনে কুমিরের আক্রমণে প্রাণ গেলো মৌয়ালের
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
সুন্দরবনের করমজলে কুমিরের আক্রমণে মোশাররফ গাজী (৫৫) নামের এক মৌয়াল মারা গেছেন। শনিবার (৮জুন) দুপুরে পূর্ব সুন্দরবনের করমজল এলাকার গজালমারী খালে এ ঘটনা ঘটে। পরে মৃত মৌয়ালের লাশ একই এলাকার কেওড়ার মাঠের ভারানী এলাকা থেকে স্থানীয়রা উদ্ধার করেন।
এ সময় কুমিরের আক্রমণ থেকে নদী সাঁতরে পালিয়ে অপর তিন জেলে প্রাণে বাঁচেন। তারা হলেন- সেকান্দার মল্লিক (২৫), জাকারিয়া শেখ (৪৫) ও গৌরপদ মন্ডল (৪৪)। মৃত মৌয়ালসহ এই তিনজনের বাড়ী খুলনার দাকোপ উপজেলার সুন্দরবন সংলগ্ন পূর্ব ঢাংমারী গ্রামে।

পূর্ব সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজাদ কবির স্থানীয়দের বরাত দিয়ে জানান, নিষিদ্ধ সময়ে মধু আহরণ করতে এই চার মৌয়াল বনে ঢুকে শনিবার (৮জুন) ফিরে আসার সময় কুমিরের আক্রমণের মুখে পড়েন। এদিন দুপুর ১টার সময় মোশাররফ গাজী (৫৫)কে একটি কুমির করমজলের গজালমারী খালে টেনে নিয়ে যায়।

ঘটনার সময় বাকি তিন মৌয়াল নদী সাঁতরে পালিয়ে প্রাণে বেঁচে যান। পরে তিন ঘন্টা পর দুপুর ৩টায় করমজলের কেওড়ার মাঠে ভারানী এলাকা থেকে স্থানীয়রা তার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করেন। পরে মৃত মোশাররফ গাজীর লাশ খুলনার দাকোপ থানা পুলিশ প্রাথমিক সুরতহাল শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে।

দাকোপের বানিশান্তায় মানববন্ধন ও প্রতিবাদ সভা
বাজুয়া (দাকোপ) প্রতিনিধিঃ-
খুলনার দাকোপের বানিশান্তায় মাদকের বিরুদ্ধে জুমার নামাজ শেষে বাজার সুন্দরবন কেন্দ্রীয় জামে মসজিদের মানববন্ধন ও প্রতিবাদ সভা। শুক্রবার ৭ জুন জুমার নামাজ শেষে বানিশান্তা বাজার সুন্দরবন কেন্দ্রীয় জামে মসজিদের আয়োজনে মসজিদ মাঠে মাদক মুক্ত বানিশান্তা ইউনিয়ন গড়ার লক্ষ্যে মানব বন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে মসজিদের ইমাম, সভাপতি, সাধারণ সম্পাদক, ছাত্রলীগ নেতাসহ এলাকা বাসী দাবি করেন বানিশান্তা বাজার ও পতিতা পল্লীতে আবারো মাদক ব্যবসা জমজমাট। পুলিশ প্রশাসন সব কিছু দেখে ও না দেখার ভান করে বসে আছে। মাদক ব্যবসায়ীরা বলে প্রশাসনের সকল দপ্তরে মাসিক মাসরা দিয়ে তারা এই ব্যবসা চালিয়ে যাচ্ছে তাই এলাকার কারো কোন বাঁধা নিষেধ শোনে না। মসজিদের মুসল্লীসহ শত শত এলাকাবাসী জানান বানিশান্তায় আবারো মাদকে ছেয়ে গেছে তাই সবাইকে ঐক্য বদ্ধ হয়ে মাদককে না বলতে হবে। এলাকার উঠতি বয়সী ছেলেরাসহ স্কুল, কলেজ পড়ুয়া এমনকি সকল বয়সী লোকেরা আজ মাদকের কারণে ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আর এই ভাবে যদি সকলে মাদক সেবনে আসক্ত হয় তবে সমাজের কখনো উন্নয়ন সম্ভব নয়। গতকাল ৬ জুন বৃহস্পতিবার বেলা ১১ টায় বানিশান্তা বাজারের রিপন খা মাদক সেবনের জন্য তার বাবাকে টাকা দিতে বলে বাবা টাকা না দেওয়ায় বাবাকে ডেগার ছুরি মারতে যায় তখন পথচারী জালাল শেখ এই অবস্থা দেখে ছেলে রিপনকে বাধ্য দিলে সাথে সাথে পথচারী জালাল শেখকে ছুরি মেরে আহত করে। বাজার বাসী আহত জালাল শেখকে উদ্ধার করে মোংলা উপজেলা হাসপাতালে নিয়ে যায় পরে ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করতে বলে এবং মাদক সেবী রিপনকে আটক করে দাকোপ থানায় খবর দিলে থানা পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে জেল হাজ্জতে পাঠিয়ে দেয়। মানব বন্ধন ও প্রতিবাদ সভায় এলাকাবাসী জোর দাবি করে বলেন এমপি মহাদয়, উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও প্রশাসন দাকোপসহ সরকারের উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্ট আকর্ষণ করছি যাতে বানিশান্তা বাসী মাদকের এই করাল গ্রাস থেকে মুক্তি পায় তার সুব্যবস্থা গ্রহন করার জন্য।

কেশবপুরে অসহায় পরিবারের পাশে প্রবাসী আবু সাঈদ
কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে অসহায় এক পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করলেন দক্ষিণ কোরিয়া প্রবাসী আবু সাঈদ। শনিবার দুপুরে তার পক্ষে ওই আর্থিক সহায়তা প্রদান করা হয়। প্রবাসী আবু সাঈদের বাড়ি কেশবপুর উপজেলার গোপসেনা গ্রামে। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য ছিলেন।
জানা গেছে, উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের শেখপুরা গ্রামের মতিয়ার সালামের পরিবারের সদস্যরা অসুস্থ থাকায় চিকিৎসা করাতে গিয়ে আর্থিকভাবে অস্বচ্ছল হয়ে পড়েন। চিকিৎসা খরচ ও সংসার চালাতে বিপাকে পড়েন মতিয়ার সালাম। বিষয়টি জানতে পেরে প্রবাসী আবু সাঈদ ওই পরিবারের জন্য সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতা পাঠিয়ে দেন। তার পক্ষে আর্থিক সহযোগিতা প্রদানকালে উপস্থিত ছিলেন, কেশবপুর প্রেসক্লাবের সদস্য আলমগীর হোসেন, সাগরদাঁড়ি ইউনিয়ন যুবলীগ নেতা রবিউল ইসলাম ও সাইফুল ইসলাম।

দখিনা’র সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জাহিদ হাবিবের আম্মা’র মৃত্যুতে শোক জ্ঞাপন
খবর বিজ্ঞপ্তি
শনিবার দখিনা’র সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী গ্লোরি আর্ট প্রেসের স্বত্ত্বাধিকারী- আলহাজ্ব জাহিদ হাবিবের আম্মা বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। মরহুমার মৃত্যুতে দখিনা পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন প্রাক্তন সংসদ সদস্য ও বার বার পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান, দখিনা’র প্রতিষ্ঠাতা সভাপতি বীরমুক্তিযোদ্ধা স. ম. বাবর আলী এ্যাডভোকেট, দখিনা’র সভাপতি আলহাজ¦ ওহিদুজ্জামান খান পল্টু, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রফিকুল আলম সরদার, দখিনা’র উপদেষ্টা আলহাজ্ব আব্দুল জব্বার মোল্লা, প্রফেসর অশোক কুমার ঘোষ, এ কে এম গোলাম আযম, আলহাজ্ব শেখ আব্দুল্লাহ, খুলনা সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আব্দুল আজিজ, সহ-সভাপতি যথাক্রমে ড. মোঃ হারুনর রশিদ, এস এম খুরশিদ আলম কাগজি, এস এম আকবর হোসেন, ড. মোঃ মোকারম হোসেন, দখিনা’র প্রাক্তন সভাপতি রোটাঃ এ্যাড. হেমন্ত সরকার, যুগ্ম সাধারণ সম্পাদকদ্বয় জি, এম, ইউনুস আলী ও প্রকৌশলী বেনজীর আহমেদ জুয়েল, অধ্যাপক মোঃ জুবায়ের হোসেন, মোঃ মফিজুল ইসলাম, মোঃ শরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ ওসমান গনি, দপ্তর সম্পাদক মোঃ রাশেদ রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজমুল হক খোকন, ক্রীড়া সম্পাদক নূরুল ইসলাম খান কালু, নির্বাহী সদস্য যথাক্রমে, মোঃ রবিউল ইসলাম তনু, জি এম মইন উদ্দিন, মোঃ রকি, মোঃ মনিরুল ইসলাম মনি, মোঃ জুয়েল, এ্যাডঃ শারমীন মারিয়াম মুক্তি, আসিফ মঈন প্রমুখ।

নড়াইলে ভুমি সেবা সপ্তাহের উদ্বোধন
মোঃ তাহের, নড়াইল প্রতিনিধিঃ
স্মার্ট ভূমিসেবা,স্মার্ট নাগরিক প্রতিপাদ্য কে সামনে রেখে ভূমিসেবা সপ্তাহ ২০২৪ উপলক্ষে নড়াইলে ভুমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। শনিবার (৮ জুন) সকাল ১১টায় নড়াইল জেলা প্রশাসন ও সদর উপজেলা রাজস্ব প্রশাসন এর আয়োজনে, সদর উপজেলা ভুমি অফিস চত্বর থেকে একটি র্যালী বের হয়। পরে জেলা প্রশাসক আশফাকুল হক চৌধুরী বেলুন উড়িয়ে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন। এসময় অতিরুক্ত জেলা প্রশাসক মোঃ জুবায়ের হোসেন চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমীন আক্তার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র আঞ্জুমান-আরা, সদর উপজেলা সহকারী ভুমি কমিশনার দেবাষীশ অধিকারীসহ বিভিন্ন ইউনিয়নের ভূমি কর্মকর্তা গন, সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। পরে ভুমি সেবার নানান ডেস্ক ঘুরে দেখেন অতিথিরা।

বিশ্ববিদ্যালয় পর্যায়ে ব্লেন্ডেড শিক্ষা পদ্ধতি বাস্তবায়ন করা জরুরি : ইউজিসি সদস্য
খবর বিজ্ঞপ্তি
জাতীয় পর্যায়ে ব্লেন্ডেড শিক্ষা পদ্ধতি বাস্তবায়নে উচ্চশিক্ষা ক্ষেত্রে ‘ব্লেন্ডেড শিক্ষা বিষয়ক মহাপরিকল্পনা’ প্রণয়নের লক্ষ্যে এক কর্মশালা ৮ জুন (শনিবার) সকাল ১০টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের আচার্য প্রফুল্ল চন্দ্র রায় কেন্দ্রীয় গবেষণাগারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, মহামারী কোভিডের সময় যখন সবকিছু বিপর্যস্ত, তখন প্রযুক্তি ব্যবহার করে অনলাইনে শিক্ষা ব্যবস্থাকে চলমান রাখা ছিল এক ধরনের বড় সাফল্য। এটি ডিজিটাল বাংলাদেশের অবদান। এজন্য শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি, শিক্ষক সমাজ এবং বিডিরেন যার যার অবস্থান থেকে কাজ করেছেন। সেই ধারণাকে কাজে লাগিয়ে সশরীরে ও অনলাইন শিক্ষা সমন্বিত করে উচ্চশিক্ষার জন্য ‘ব্লেন্ডেড লার্নিং’ নীতিমালার খসড়া চূড়ান্ত করেছে ইউজিসি। উচ্চশিক্ষায় বাংলাদেশ যেন পিছিয়ে না পড়ে সে বিষয়ে জোর দেওয়া হয়েছে এই নীতিমালায়। এ ছাড়া ক্লাসরুম শিক্ষা অধিক অংশগ্রহণমূলক করা, শিক্ষার্থীদের কার্যকরভাবে শিক্ষণ প্রক্রিয়ায় অংশগ্রহণ নিশ্চিত এবং শিখন-শিক্ষণ প্রক্রিয়ায় ইতিবাচক প্রভাব রাখাই হচ্ছে এই নীতিমালার উদ্দেশ্য।
তিনি বলেন, তথ্য-প্রযুক্তির এ যুগে ব্লেন্ডেড শিক্ষা পদ্ধতির কোনো বিকল্প নেই। তাই বিশ্ববিদ্যালয় পর্যায়ে ব্লেন্ডেড শিক্ষা পদ্ধতি বাস্তবায়ন করা জরুরি। বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের পরিকল্পনা ও সক্ষমতা দিয়ে ব্লেন্ডেড শিক্ষা পদ্ধতি বাস্তবায়ন করতে পারে। তিনি আরও বলেন, শিক্ষা, গবেষণা ও উদ্ভাবন ব্যতীত উন্নয়ন সম্ভব না। দুর্যোগের মধ্যেও দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তা নিয়ে গবেষণা করা উচিত। এক্ষেত্রে খুলনা বিশ্ববিদ্যালয়কে সুন্দরবন নিয়ে আরও গবেষণা করতে হবে। দেশের উন্নয়নে গবেষণাকে কাজে লাগাতে হবে। বিশ্ববিদ্যালয় থেকে গবেষণা হবে, সম্পদ তৈরি হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় হবে মানবিক শিক্ষা, প্রযুক্তিগত শিক্ষা, নলেজ শেয়ারিং, ইতিহাস ও সংস্কৃতির শিক্ষার ক্ষেত্র।
ইউজিসি সদস্য বলেন, আগামীর উদ্ভাবনী বাংলাদেশ গড়তে বিশ্ববিদ্যালয় নেতৃত্ব দেবে, স্মার্ট সিটিজেন এবং সোনার বাংলাদেশ তৈরিতে অগ্রগামী ভূমিকা রাখবে। একই সাথে যেকোনো ধরনের অপপ্রচার থেকে নতুন প্রজন্মকে সচেতন করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের তিনি দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।
কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিযুক্ত ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী। তিনি বলেন, বর্তমান উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন খুলনা বিশ্ববিদ্যালয়কে একটি রিসার্চ ফোকাসড ইউনিভার্সিটি হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করেছেন। তাঁর নেতৃত্বে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণায় উৎকর্ষ সাধনের মাধ্যমে এগিয়ে যাচ্ছে। গবেষণাকে অধিক গুরুত্ব দিয়ে এখানকার শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করা হয়েছে।
তিনি আরও বলেন, একটি মানুষকে উত্তরণ বা উন্নত করতে হলে মানসম্মত ও বিশ্বজনীন শিক্ষা গ্রহণ করতে হবে। সময়ের চাহিদা পূরণে বাস্তব ও কর্মমুখী শিক্ষা চালু করতে হবে। নতুন প্রজন্মকে প্রযুক্তিনির্ভর শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। এক্ষেত্রে ‘ব্লেন্ডেড শিক্ষা বিষয়ক মহাপরিকল্পনা’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
কর্মশালার দ্বিতীয় পর্ব টেকনিক্যাল সেশনে ‘উচ্চশিক্ষা ক্ষেত্রে ব্লেন্ডেড শিক্ষা মহাপরিকল্পনা’ বিষয়ে প্রেজেন্টেশন দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযক্তি ইনস্টিটিউটের প্রফেসর ড. মুহাইমিন আস সাকিব এবং ‘ব্লেন্ডেড লার্নিং রোডম্যাপ: কস্ট মডেলিং অ্যান্ড অ্যাস্টিমেশন’ বিষয়ে প্রেজেন্টেশন দেন বাংলাদেশ রিসার্চ নেটওয়ার্কের (বিডিরেন) সিইও মোহাম্মদ তৌরিত।
এ ছাড়া, ‘ব্লেন্ডেড শিক্ষা’বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়সমূহের প্রস্তুতি ও ভবিষ্যৎ করণীয় শীর্ষক গ্রুপ ওয়ার্কে অংশগ্রহণ করেন ইউজিসি’র পরিচালক ড. দূর্গা রানী সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মুহাইমিন আস সাকিব, বিডিরেন এর সিইও মোহাম্মদ তৌরিত এবং ইউজিসি’র অতিরিক্ত পরিচালক বিষ্ণু মল্লিক। কর্মশালার তৃতীয় পর্বে গ্রুপ ওয়ার্কে প্রাপ্ত তথ্য, ফলাফল উপস্থাপন ও তার ভিত্তিতে আলোচনা অনুষ্ঠিত হয়।
এ কর্মশালায় খুলনা এবং বরিশাল অঞ্চলের ১১টি সরকারি ও ১১টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষসহ অন্যান্য প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। কর্মশালা সঞ্চালনা করেন ইউজিসির অতিরিক্ত পরিচালক বিষ্ণু মল্লিক।

খুলনায় বাল্যবিবাহ নিরোধ বিষয়ক সচেতনতামূলক সভায় অতিথিরা: বাল্যবিবাহ একটি সামাজিক অভিশাপ
তথ্য বিবরণী
বাল্যবিবাহ প্রতিরোধে ডিজিটাল সিস্টেমের আওতায় স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে ‘বাল্যবিবাহ নিরোধ ঘন্টা’ বিষয়ক সচেতনতামূলক সভা শনিবার সকালে খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

খুলনা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক অভিশাপ। একে প্রতিহত করতে হবে, এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সরকার দেশে বাল্যবিবাহ প্রতিরোধে নানামূখী পদক্ষেপ নিয়েছে। বাল্যবিবাহ বন্ধে নিরোধ আইন প্রণয়ন করেছে। দেশে প্রচলিত আইনানুযায়ী পুরুষের ক্ষেত্রে ২১ বছর পূর্ণ এবং নারীর জন্য ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিবাহ করা যাবে না। সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগে দেশের জনগণের মাঝে বাল্যবিবাহের কুফল সম্পর্কে জানাতে হবে। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ সারা বিশে^ একটি রোল মডেল। যে করে হোক আমাদের বাল্যবিবাহ রোধ করতে হবে। এক্ষেত্রে মা, বাবা ও কন্যা সন্তানদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ১০৯, ৯৯৯ ও ৩৩৩ নম্বরে ফোন করে বাল্যবিবাহ বন্ধে ব্যবস্থা গ্রহণ করা যাবে। বাল্যবিবাহ প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে।

সভায় খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর এম আবুল বাসার মোল্লা, খুলনা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক হাসনা হেনা, প্রোগ্রাম অফিসার সাজিয়া আফরিন সিদ্দিকীসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বক্তৃতা করেন।

এর আগে বাল্যবিবাহ বন্ধে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করানো হয়।

অনুষ্ঠানে স্কুল পর্যায়ের প্রায় তিনশত শিক্ষার্থী অংশ নেন। দুপুরে নগরীর শহিদ শেখ আবু নাসের মাধ্যমিক বিদ্যালয়ে ‘বাল্যবিবাহ নিরোধ ঘন্টা’ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

খুলনায় ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন
তথ্য বিবরণী
বিভাগীয় ও জেলা প্রশাসনের উদ্যোগে খুলনা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আজ থেকে ভূমিসেবা সপ্তাহ শুরু হয়েছে। চলবে আগামী ১৪ জুন পর্যন্ত। ভূমিসেবা সপ্তাহ উদযাপনে এবারের প্রতিপাদ্য ‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’। এ উপলক্ষ্যে শনিবার সকালে সপ্তাহের উদ্বোধন করেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ ফিরোজ শাহ।

অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, ২০৪১ সালের মধ্যে সুখী, সমৃদ্ধশালী, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে হয়রানিমুক্ত স্মার্ট ভূমিসেবা সপ্তাহ-২০২৪ উদযাপন করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে রূপান্তর করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। তারই প্রতিপাদ্য হিসেবে ‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’ ব্যবস্থা। অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারী, ই-পর্চা, অনলাইন জলমহাল ব্যবস্থাপনা, ডিজিটাল রেকর্ডরুম থেকে মৌজাম্যাপ ও পর্চা ডাকযোগে সরবরাহসহ বিভিন্ন সেবা ইতিমধ্যেই জনগণকে প্রদান করা হচ্ছে। সরকারের গৃহীত কর্মসূচি ও রূপরেখা বাস্তবায়নে ভূমি নিয়ে সাধারণ মানুষ যেন ভোগান্তির শিকার না হয় সে বিষয়ে ভূমি কর্মকর্তাদের নজর দিতে হবে।

খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুকুল কুমার মৈত্র, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাজমুল হুসেইন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) বিতান কুমার মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার সাত দিনব্যাপী ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করেন ও বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

প্রতিদিন ৮টি স্টলের মাধ্যমে অনলাইন ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে অনলাইন রেজিস্ট্রেশন, ভূমি উন্নয়ন কর আদায় ও অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান সংক্রান্ত কার্যক্রম, ই-নামজারির আবেদন গ্রহণ, নিষ্পত্তিকৃত এলএ কেইসের ক্ষতিপূরণের চেক প্রদান, খতিয়ানের সার্টিফাইড কপিপ্রাপ্তির আবেদন গ্রহণ ও তাৎক্ষণিকভাবে তা সরবরাহ এবং অনলাইনে মৌজা ম্যাপ ডাক বিভাগের মাধ্যমে সরবরাহ, খতিয়ান, জমির ম্যাপ, অনলাইন শুনানি ইত্যাতি সেবা প্রদান করা হবে। ভূমি অফিসে না গিয়েই অনলাইনে খতিয়ান/জমির ম্যাপের জন্য আবেদন করা যাবে।

মুদ্রণ শিল্প মালিক সমিতির সহ-সভাপতির মায়ের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা মুদ্রণ শিল্প মালিক সমিতির সহ-সভাপতি ও গ্লোরী আর্ট প্রেসের মালিক জাহিদ হাবিবের মা জোহরা খাতুন (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে …………….. রাজেউন)। তিনি দীর্ঘদিন অসুস্থাবস্থায় হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাধীন ছিলেন। গতকাল শনিবার সকাল সাড়ে ৮টায় রূপসাস্থ নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ৪ মেয়ে নাতি নাতনী, আত্মীয় স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। জোহরা খাতুনের মৃত্যুর সংবাদ পেয়ে খুলনা মুদ্রণ শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, শোকাহতদের পাশে যান। তিনি সেখানে কিছু সময় অবস্থান করেন এবং শোকাহতদের ধৈর্য্য ধারণের জন্য সান্তনা দেন। এসময়ে উপস্থিত ছিলেন, মুদ্রণ শিল্প মালিক সমিতির উপদেষ্টা মো. রেজাউল করিম ও বীর মুক্তিযোদ্ধা মো. জাহাঙ্গীর হোসেন, মো. মাসুদ পারভেজ খান হিরণ, মো. সাঈদুর রহমান, মো. মিজানুর রহমান, মো. মঈনুল ইসলাম, মো. জুয়েল সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ পরে জানাযায় অংশগ্রহণ করেন। এদিকে জোহরা খাতুনের জানাযা শনিবার বেলা ১১টায় বায়তুস সরফ জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমাকে টুটপাড়া কবরস্থানে স্বামীর পাশে দাফন করা হয়।
এদিকে জোহরা খাতুনের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, খুলনা মুদ্রণ শিল্প মালিক সমিতির সভাপতি এস এম জাকির হোসেন, সাধারণ সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, সহ-সভাপতি মো. জাহিদ হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, কোষাধ্যক্ষ জি এম হোসেন মাহমুদ বাচ্চু, সাংগনিক সম্পাদক মো. রাসেল, দপ্তর সম্পাদক এস খালিদুল ইসলাম, শিল্প ও ফ্যাক্টরী বিষয়ক সম্পাদক মো. সজীব, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক মো. মাসুদ পারভেজ খান, নির্বাহী সদস্য যথাক্রমে এস এম সাহিদ হোসেন, মো. সাঈদুর রহমান, শংকর ঘোষ।

আ’লীগ নেতার মায়ের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক
খবর বিজ্ঞপ্তি
২৯ ও ৩০নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা যথাক্রমে জাহিদ হাবিব ও জাহাঙ্গীর হোসেনের মা জোহরা খাতুন (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে …………….. রাজেউন)। তিনি দীর্ঘদিন অসুস্থাবস্থায় হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাধীন ছিলেন। গতকাল শনিবার সকাল সাড়ে ৮টায় রূপসাস্থ নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ৪ মেয়ে নাতি নাতনী, আত্মীয় স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। জোহরা খাতুনের মৃত্যুর সংবাদ পেয়ে খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক শোকাহতদের পাশে যান। তিনি সেখানে কিছু সময় অবস্থান করেন এবং শোকাহতদের ধৈর্য্য ধারণের জন্য সান্তনা দেন। এসময়ে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, আব্দুল হাই পলাশ, এ্যাড. ফারুক হোসেন, মো. শিহাব উদ্দিন সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ পরে জানাযায় অংশগ্রহণ করেন। অপরদিকে জোহরা খাতুনের জানাযা শনিবার বেলা ১১টায় বায়তুস সরফ জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমাকে টুটপাড়া কবরস্থানে স্বামীর পাশে দাফন করা হয়।
এদিকে জোহরা খাতুনের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারি।

রক্ষকরাই সাবাড় করছে সুন্দরবন
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সুন্দরবনের মাথাভাঙা এলাকা থেকে প্রায় ৪০০ গেওয়া গাছ কাটা হয়েছে। বন বিভাগের দুটি নৌকায় এসব গাছ নিয়ে রওনা দেয় পাঁচ ব্যক্তি। মাথাভাঙা হয়ে মাদার নদীতে পৌঁছাতেই স্থানীয়দের নজরে আসে বিষয়টি। এ সময় রায়নগর নৌ পুলিশ ফাঁড়ির ইঞ্জিনচালিত নৌকা নিয়ে তাদের পিছু নেয় গ্রামবাসী। প্রায় দেড় কিলোমিটার ধাওয়া করে গোলাখালীর বাঁকে আটক করা হয় তাদের। এক পর্যায়ে গ্রামবাসীকে ভিডিও করতে দেখে তড়িঘড়ি করে কাঠ বোঝাই নৌকায় বন বিভাগের পতাকা উড়িয়ে দেওয়া হয়। শনিবার দুপুর আড়াইটার দিকে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মাথাভাঙা এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ উঠেছে, বন বিভাগের টেংরাখালী টহল ফাঁড়িতে রান্নার কাজে ব্যবহার ও চুক্তিবদ্ধ চার শ্রমিকের মজুরি দিতে গেওয়া গাছগুলো কাটা হয়েছে। তবে গ্রামবাসীর হাতে আটক হলে প্রথমে টাকার বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালানো হয়। কিন্তু বিষয়টি জানাজানি হওয়ায় সুন্দরবন থেকে কাটা গাছ উদ্ধার দেখিয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করা হয়। ঘটনার দু’দিন পর মামলাটি করেন টেংরাখালী টহল ফাঁড়ির ওসি বিলাল হোসেন।

প্রত্যক্ষদর্শী উৎপল মণ্ডল ও আকতার হোসেন জানান, গাছের গুঁড়িসহ নৌকা আটকের পর বনকর্মী রফিকুল দাবি করেন, জেলেদের মাধ্যমে গোপন সংবাদ পেয়ে বনের গভীর থেকে কাটা অবস্থায় গাছগুলো উদ্ধার করেছেন। তবে সদ্য কাটা গাছগুলো দেখিয়ে শ্রমিকদের একজনের চোখে গাছের কষ লাগার কারণ জানতে চাইলে টেংরাখালী টহল ফাঁড়ির ওসির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। এ সময় টেংরাখালী টহল ফাঁড়ির ওসির সঙ্গে যোগাযোগ করা হলে অপ্রস্তুত হয়ে পড়েন তিনি। তাৎক্ষণিক ‘দেখছি’ বলে ফোনের লাইন কেটে দেন।

উৎপল মণ্ডলের দাবি, টাকার বিনিময়ে তাদের ‘ম্যানেজ’ করতে ব্যর্থ হয়ে ঘটনার দু’দিন পর বন বিভাগের পক্ষ থেকে গাছ উদ্ধার দেখিয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাঁর অভিযোগ, খোদ বন বিভাগ এসব গাছ কেটেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চোখে ধুলা দিতে অভিযুক্তরাই মামলার বাদী সেজেছে। এ ঘটনা তদন্ত করে বন বিভাগের অসাধু কর্মীদের চিহ্নিত করার দাবি জানান তিনি।

আকতার হোসেন বলেন, জ্বালানি কাঠ সংগ্রহের অজুহাতে হাজার হাজার গাছ কেটে সুন্দরবন সাবাড় করছে খোদ বনকর্মীরাই। ধরা পড়লে সেটিকে উদ্ধার দেখিয়ে দিব্যি পার পেয়ে যাচ্ছে তারা। মাথাভাঙা এলাকা থেকে গাছ কাটার পর উল্টো মামলার বাদী সেজে গোটা অপরাধকে ধামাচাপা দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে।

টেংরাখালী টহল ফাঁড়ির ওসি বিলাল হোসেনের ভাষ্য, জেলেদের মাধ্যমে খবর পেয়ে গাছগুলো জব্দ করা হয়। তবে গাছ অনেক হওয়ায় বন বিভাগের একজন কর্মীর সঙ্গে কয়েকজন বহিরাগতকে পাঠানো হয়েছিল। কোনো সিপিজি (সুন্দরবন সহব্যবস্থাপনা কমিটি) সদস্যের মাধ্যমে টাকা দিয়ে ম্যানেজ চেষ্টার অভিযোগ অস্বীকার করেন তিনি। কিন্তু ১ জুন থেকে সুন্দরবনে জেলেদের প্রবেশে নিষেধাজ্ঞা থাকার পরও কীভাবে বনে ঢুকেছিলেন তারা? এ প্রশ্নের জবাব দিতে গিয়ে চুপ হয়ে যান তিনি।

কৈখালী স্টেশন অফিসার টিপু মণ্ডল জানান, গাছ জব্দের কথা জানানো হয়েছে। কিন্তু লোক না পাওয়ায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের মামলায় আসামি করা হয়েছে। তদন্তের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের।

হাট কাঁপাবে ৩৫ মণের মহারাজ
ঝিনাইদহ প্রতিনিধি
রাজার মতো আদরে বড় করেছে বলে নাম রেখেছেন মহারাজ। দেখতে দানবাকৃতির গরুটির ওজন ৩৫ মণ। জেলার মধ্যে সবচেয়ে বড় গরু এই মহারাজ বলে ধারণা স্থানীয়দের। আসছে কোরবানির ঈদে হাট কাঁপাবে ঝিনাইদহের এই মহারাজ। মহারাজকে ৩ বছর ধরে লালন-পালন করছেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার গোপালপুর গ্রামের কবির হোসেন।
কবির হোসেন জানান, তিনি পেশায় ব্যবসায়ী। শখের বসে গরু পালন করেন। তিন বছর আগে বাড়ির গাভী থেকে মহারাজের জন্ম হয়। এটা হলেস্টেইন-ফ্রিজিয়ান জাতের গরু। নিজের বাড়িতে কাঁচা ঘাস, খৈল, ভুসি, খড়, রাইস পলিস ইত্যাদি খাইয়ে বড় করেছেন। গরমে দিন-রাত মিলে চারবার গোসল করানো হয় মহারাজাকে। বর্তমানে এর ওজন দাঁড়িয়েছে ৩৫ মণে।

তিনি বলেন, ঈদুল আজহায় মহারাজকে বিক্রি করে দেবেন। আনুমানিক ৩৫ মণ ওজন হবে। দাম হাঁকিয়েছেন ১৫ লাখ টাকা। বিভিন্ন স্থান থেকে ব্যাপারিরা গরুটি দেখতে আসছেন।

স্থানীয়রা জানান, প্রতিদিন মহারাজকে দেখতে দূর-দূরান্ত থেকে মানুষ আসছে। এরকম বড় গরু তারা আগে দেখেননি। তাদের মতে, মহারাজই এখন পর্যন্ত জেলার সবচেয়ে বড় গরু।

কবির হোসেনের ভাই আব্দুল মালেক বলেন, তার ছোট ভাই খুব কষ্ট করে গরুটি লালন-পালন করেছেন। একদম সন্তানের মতো করে। প্রাকৃতিক খাবার খাইয়ে গরুটি বড় করেছেন। গরুটি রাখার মতো জায়গা নেই, তাই এই কোরবানি ঈদে বিক্রি করে দেওয়া হবে।

গরুটি দেখতে আসা কোরমান আলী বলেন, তিনি গরু কেনা-বেচার ব্যবসা করেন। এলাকায় এ পর্যন্ত যা ঘুরেছেন, এমন মোটা গরু চোখে পড়েনি। গরুটির ৩৫ মণ ওজন আছে। গরুটি দেখতে এসেছেন, দাম-দর ঠিক হলে কিনে ফেলছেন।

ঝিনাইদহ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুব্রত কুমার ব্যানার্জী জানান, এ বছর জেলায় ২ লাখ ৭৯ হাজার পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। জেলা চাহিদা রয়েছে ১ লাখ ৬৮ হাজার। বাকি ১ লাখ ১১ হাজার ৫০০ পশু জেলার বাইরে পাঠােেনা হবে।

বেনাপোলে রাজস্ব কর্মকর্তাকে কুপিয়ে জখম
নিজস্ব প্রতিবেদক, যশোর
যশোরের বেনাপোল কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা রাফিউল ইসলামকে দুর্বৃত্তরা চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রাফিউল ইসলাম বর্তমানে বন্দরের কাস্টমস ওয়েইং স্কেলের দায়িত্বে আছেন। তিনি নেত্রকোনা জেলা সদরের মো. কাজিম উদ্দিন ছেলে।

বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা আরিফুর রহমান বলেন, রাতে এক বন্ধুকে নিয়ে রিকশায় ঘুরতে বের হয়েছিলেন রাফিউল। পেঁচোর বাওড় এলাকায় পৌঁছালে পেছন থেকে দুর্বৃত্তরা তাকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও সহকর্মীরা আহতাবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

বেনাপোল পোর্ট থানার ওসি সুমন ভক্ত বলেন, বেনাপোল কাস্টমস হাউসের সহকারী রজস্ব কর্মকর্তাকে দুর্বৃত্তরা কুপিয়েছে। বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কে বা কারা তাকে কুপিয়েছে তার তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

লাশের পকেটে থাকা প্রেসক্রিপশনে মিলেছে নাম, জানা যায়নি পরিচয়
নিজস্ব প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় গড়াই নদীতে যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকা থেকে পড়ে খায়রুল ইসলাম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৮ জুন) বিকেল ৩টার দিকে নদী থেকে তার লাশ উদ্ধার করে ডুবুরি দল। এর আগে, সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার লাঙ্গলবাঁধ খেয়াঘাটে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে ২০-২৫ জন লোক নিয়ে গড়াই নদীর নাদুড়িয়া ঘাট থেকে একটি নৌকা ছেড়ে লাঙ্গলবাঁধ খেয়াঘাটের উদ্দেশ্যে রওনা হয়। নদীর মাঝপথে পৌঁছালে ঐ যুবক নৌকা থেকে পড়ে যান। অন্য যাত্রীরা উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। তার কোনো সন্ধান না পেয়ে ৯৯৯-এ কল দেন। পরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পৌঁছান। তবে নদীতে অনেক স্রোত থাকায় ডুবুরি দলকে খবর দেওয়া হয়। পরে বিকেল ৩টার দিকে খুলনা থেকে একটি ডুবুরি দল এসে নদী থেকে যুবকের লাশ উদ্ধার করে।

খুলনা ডুবুরি দলের টিম লিডার মো. হারুনর রশীদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করা হয়। মৃত ঐ যুবকের জামার পকেটে থাকা চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী নাম শনাক্ত করা গেছে। তবে, তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

কুষ্টিয়ায় পুলিশ-বিএনপি সংঘর্ষ, আহত ১২
নিজস্ব প্রতিনিধি
কুষ্টিয়ায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন হয়েছেন বলে জানা গেছে।

শনিবার (৮ জুন) বিকেল ৪টার দিকে সদর উপজেলার বটতৈল ইউনিয়নের কবুরহাট সর্দারপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় নেতাকর্মীরা পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করেন। পুলিশ নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করে ও গুলি চালায়।

পুলিশ জানায়, শনিবার বিকেলে কবুরহাট এলাকায় সমাবেশের আয়োজন করেন বিএনপি নেতাকর্মীরা। সমাবেশে যোগ দিতে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিস্থলে আসতে থাকেন। বিএনপি নেতাকর্মীরা নিজেদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে বিশৃঙ্খলা ঘটতে পারে এমন তথ্যর ভিত্তিতে পুলিশ সেখানে যায়। এসময় পুলিশ লক্ষ্য করে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা ইটপাটকেল ছুড়তে থাকেন। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে। প্রায় ৩০ মিনিট চলা এ সংঘর্ষে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে পুলিশের তৎপরতায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পালিয়ে যান।

এ বিষয়ে জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, বিএনপি ও অঙ্গ সংগঠনের নিপীড়িত নেতাকর্মীদের সান্ত্বনা দেওয়ার জন্য কেন্দ্রীয় নেতাদের একটি দল কুষ্টিয়ায় এলে তাদের নিয়ে পুলিশের মৌখিক অনুমতিতে শহরের নবীন টাওয়ারে এক সমাবেশের আয়োজন করেছিলাম।

বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তুলে অনুষ্ঠান শুরু হওয়ার আগে পুলিশ আমাদের সমাবেশ বন্ধ করতে বলে। ছোট পরিসরে অন্য কোথাও করার জন্য বলা হয়। সেই মোতাবেক কবুরহাটে অবস্থিত যুবদল নেতা মজিদের বাড়িতে কেন্দ্রীয় নেতাদের নিয়ে যাওয়া হয়। সেখানেও পুলিশ গিয়ে নেতাকর্মীদের মারধর শুরু করে।

এসময় নেতাকর্মীরা উত্তেজিত হয়ে ইটপাটকেল নিক্ষেপ করে। এরপরই পুলিশ আমাদের নেতাকর্মীদের লক্ষ্য করে গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে প্রায় ১০-১২ জন আহত হন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০ রাউন্ড গুলি চালানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ বলেন, অনুমতি ছাড়াই বিএনপি কর্মসূচির আয়োজন করেছিল। কর্মসূচিস্থলে পুলিশ দেখে বিএনপি নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যে ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন ছিল তা আমরা নিয়েছি।

বটিয়াঘাটায় ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্ভোধন
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটা উপজেলা ভূমি অফিসের আয়োজনে গতকাল শনিবার সকাল দশটায় ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্ভোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্ভোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ আলম। উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুকুল কুমার মিত্র। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহম্মদ আসাদুর রহমান’র সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, ইউপি চেয়ারম্যান শেখ ওবায়দুল রহমান, আ’লীগনেতা অনুপম মন্ডল, সার্ভেয়ার যথাক্রমে, সাকিরুল ইসলাম, মোহম্মদ ইব্রাহীম,অফিস সহকারী মোহম্মদ দেলোয়ার হোসেন, নাজির কাম ক্যাশিয়ার উজ্জ্বল বাইন,সায়রাত সহকারী জন্মজয় বিশ্বাস, সায়রাত সহকারী এস এম সারাফাত হোসেন, কম্পিউটার অপারেটর অনুরুদ্ধ ঘোষ, ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা যথাক্রমে জগন্নাথ ঘোষ, কাজী রেজাউল হোসেন, উপ-সহকারী ভূমি কর্মকর্তা মোহম্মদ আলমগীর কবির, মোহম্মদ আজিম, নিলুফা ইয়াসমিন, সারমিন সুলতানা, পারভেজ আলম প্রমূখ। এসময় প্রধান অতিথি বক্তৃতায় বলেন, স্মার্ট ভূমি সেবা পেতে হলে স্মার্ট নাগরিক হতে হবে। অর্থাৎ ভূমি সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি বিষয় জানতে হবে এবং আপনার দাবি কি সে বিষয়ে আপনাকে আগে বুঝতে হবে এবং সেই ভাবে কর্মকর্তাকে বুঝাতে হবে। এব্যাপারে স্কুল পর্যায়ে উপস্থিত হয়ে ছাত্রছাত্রীদের ভূমি সংক্রান্ত যাবতীয় জ্ঞান বিলিয়ে দিতে হবে। তা হল সকল উদ্দেশ্য সফল হবে। আগামী চৌদ্দই জুন পর্যন্ত এক সপ্তাহ ব্যাপী নামজারী, ২৩ এর ৩ ধারা কেস ও দাখিলা কাটা হবে। উপজেলা ভূমি অফিস, বটিয়াঘাটা ইউনিয়ন ভূমি অফিস, সুরখালী ভূমি অফিস ও বালিয়াডাঙ্গা ভূমি অফিস পৃথক পৃথক স্টলের মাধ্যমে সাধারণ মানুষকে ভূমি সেবা দিবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিশ্বের ধনী দেশসমূহের কারণে পরিবেশ ভারসাম্য নষ্ট হচ্ছে: মেয়র
খবর বিজ্ঞপ্তি

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, পরিবেশ সুরক্ষায় উপকূলীয় এলাকার জনগণকে অধিকহারে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে হবে। বিশ্বের ধনী দেশসমূহের কারণে পরিবেশ ভারসাম্য নষ্ট হচ্ছে। ফলে প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পেয়েছে এবং উপকূলীয় এলাকার জনগণ বেশী ক্ষতিগ্রস্থ হচ্ছে। সিটি মেয়র বলেন, দেশের প্রাকৃতিক পরিবেশ সমুন্নত রাখতে যেখানে পঁচিশ শতাংশ বনভূমির প্রয়োজন সেখানে আমাদের বনভূমি রয়েছে মাত্র চৌদ্দ শতাংশ। পরিবেশ বাঁচাতে তাই আমাদের অধিক হারে বৃক্ষরোপণের বিকল্প নেই।

সিটি মেয়র শনিবার সকালে নগরীর শিববাড়ি মোড়ে পরিবেশ রক্ষায় জনগণকে সচেতন করতে আয়োজিত সাইকেল র্যালীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। স্বেচ্ছাসেবী সংগঠন জাগো ফাউন্ডেশন ও আমেরিকান এম্বাসী যৌথভাবে প্যাডেল ফর প্লানেট শীর্ষক এ সাইকেল র্যালীর আয়োজন করে। সিটি মেয়র সাইকেল চালিয়ে এ র্যালীর উদ্বোধন করেন। প্রায় একশত তরুণ-তরুণী পতাকা শোভিত এ সাইকেল র্যালীতে অংশগ্রহণ করেন। র্যালীটি শীববাড়ি থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স-এর সিনিয়র ষ্টেশন অফিসার মোঃ সহিদুজ্জামান, জাগো ফাউন্ডেশনের জেলা সভাপতি মোঃ মুকিতসহ নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ ও তরুণ-তরুণী এ সময় উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা
কিশোরীদের আত্মরক্ষার্থে কারাতে প্রশিক্ষণের বিকল্প নেই

খবর বিজ্ঞপ্তি
খুলনায় কিশোরীদের আত্মরক্ষামূলক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ১৬ দিনব্যাপী কারাতে প্রশিক্ষণ শুরু হয়েছে। শনিবার বিকালে সানফ্লাওয়ার কিন্ডার গার্ডেন প্রাঙ্গণে এই প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সচেতন নাগরিকদের সামাজিক সংগঠন জনউদ্যোগ খুলনা জেলা কমিটির আয়োজনে ১৬ দিনব্যাপী এই কারাতে প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে ২০জন কিশোরী অংশগ্রহণ করেছে।
খুলনা জনউদ্যোগের আহ্বায়ক মানস রায়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনা করেন জয় বৈদ্য। অন্যানদের মধ্যে বক্তৃতা করেন বীরমুক্তিযোদ্ধা এ্যাড: আ ফ ম মহসীন, দক্ষিণ অঞ্চল উন্নয়ন পরিষদের মহাসচিব ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সমন্বয়কারী এ্যাড: মোমিনুল ইসলাম, সংগঠনের যুগ্ম আহবায়ক সৈয়দ লুৎফুল হক মিঠু, পোল্ট্রি ফিস ফিড শিল্প মালিক সমিতির মহাসচিব এস এম সোহরাব হোসেন, খুলনা আর্ট স্কুলের পরিচালক বিধান চন্দ্র রায়, দৈনিক জন্মভূমির ইয়াসীন আরাফাত রুমী, জনউদ্যোগ,খুলনার সদস্য সচিব মহেন্দ্র নাথ সেন, সাগর পোদ্দার,কিশোর দাস,মো: তরিকুল ইসলাম বাবু, সাগর সরকার প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, কিশোরীদের আত্মরক্ষার্থে কারাতে প্রশিক্ষণের বিকল্প নেই। আজকের কিশোরীরা আগামী দিনের ভবিষ্যৎ। কারাতে প্রশিক্ষণের মাধ্যমে তাদের আত্মবিশ্বাস বেড়েছে এবং নিজেদের আত্মরক্ষার পথও সুগম হয়েছে। মেয়েদের চলার পথে প্রতিবন্ধকতা দূর করতে সহায়তা করবে এই প্রশিক্ষণ। ভবিষ্যতে জনউদ্যোগের এরকম আয়োজন আরও ব্যাপক আকারে করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। কারাতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত কারাতে প্রশিক্ষক সানজিদা আলী মমি ।