Home আঞ্চলিক ঘূর্ণিঝড় রিমালে মানুষের পাশে দাঁড়াতে খুলনা মহানগর ছাত্রদলের আহবান

ঘূর্ণিঝড় রিমালে মানুষের পাশে দাঁড়াতে খুলনা মহানগর ছাত্রদলের আহবান

63


খবর বিজ্ঞপ্তি।।
ঘূর্ণিঝড় রিমালের সম্ভাব্য ক্ষয়ক্ষতি রোধে ও জানমালের নিরাপত্তায় কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল, খুলনা মহানগরী।
রোববার (২৬ মে) আহবায়ক ইস্তিয়াক আহমেদ ইসতি ও সদস্য সচিব মো: তাজিম বিশ্বাস এ আহবান জানিয়েছেন।
আহবানের মধ্যে রয়েছে-
১. উপকূলীয় এলাকার সাধারণ মানুষকে রিমালের ধ্বংসাত্মক প্রবণতা সম্পর্কে জরুরিভাবে সতর্ক করার প্রয়োজনে ব্যাপক প্রচারণা চালাতে হবে।
২. সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে আনার কাজে সর্বোচ্চ সহযোগিতা করতে হবে। গবাদি পশুগুলোকেও নিরাপদ স্থানে নিয়ে আসার ব্যবস্থা করতে হবে। বাঁধ সংস্কারের কাজে সহযোগিতা করতে হবে।
৩. শুকনো কিংবা রান্না করা খাবার, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ প্রয়োজনীয় ওষুধ প্রস্তুত রাখতে হবে।
৪. ঘূর্ণিঝড়-পরবর্তী উদ্ধার কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য প্রতিটি ইউনিটে অন্তত একটি রেসকিউ টিম প্রস্তুত রাখতে হবে।
৫. ঘূর্ণিঝড়-পরবর্তী সময়ে শিক্ষার্থীদের শিক্ষা-উপকরণসহ প্রয়োজনীয় সহযোগিতা করতে হবে।
৬. নারী, শিশু ও বয়োবৃদ্ধদের অগ্রাধিকার প্রদান করতে হবে।