Home আঞ্চলিক থাইল্যান্ডে যাচ্ছেন খুলনা সংবাদপত্র পরিষদের নেতৃবৃন্দ

থাইল্যান্ডে যাচ্ছেন খুলনা সংবাদপত্র পরিষদের নেতৃবৃন্দ

80


খবর বিজ্ঞপ্তি
কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বাস্তবায়নের লক্ষে নির্বাহী কমিটির সভা করেছে খুলনা সংবাদপত্র পরিষদ। গতকাল সোমবার দুপুর ১২টায় খুলনা প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন খুলনা সংবাদপত্র পরিষদের সভাপতি দৈনিক পূর্বাঞ্চলের সম্পাদক মোহাম্মদ আলী সনি। সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক দেশ সংযোগের সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, খুলনা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক তথ্যের সম্পাদক এস এম নজরুল ইসলাম, দৈনিক প্রবাহের সম্পাদক আলহাজ¦ আশরাফ উল হক, দৈনিক সময়ের খবরের সম্পাদক মো. তরিকুল ইসলাম, দৈনিক খুলনা পত্রিকার সম্পাদক মো. মাহাবুবুর রহমান, দক্ষিণাঞ্চল প্রতিদিনের সম্পাদক এস এম সাহিদ হোসেন, দৈনিক খুলনাঞ্চলের সম্পাদক মো. মিজানুর রহমান মিলটন, দৈনিক আজকের তথ্যে সম্পাদক মো. তৌহিদুল ইসলাম তুহিন। সভায় থাইল্যান্ডে বিদেশ শিক্ষা সফরে যাওয়ার সর্বসম্মত সিদ্ধান্ত হয়।