Home আঞ্চলিক নবগঠিত “পেশাজীবী সাংবাদিক সুরক্ষা মঞ্চ” এর নেতৃবৃন্দকে আ’লীগের শুভেচ্ছা

নবগঠিত “পেশাজীবী সাংবাদিক সুরক্ষা মঞ্চ” এর নেতৃবৃন্দকে আ’লীগের শুভেচ্ছা

33


খবর বিজ্ঞপ্তি
সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণের জন্য খুলনাতে “পেশাজীবী সাংবাদিক সুরক্ষা মঞ্চ” নামে একটি সংগঠন আত্ম প্রকাশ করেছে। যার নেতৃত্বে রয়েছেন খুলনা সাংবাদিক ইউনিয়ন ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাধারণ সম্পাদক সহ কর্মজীবী সাংবাদিকরা। যারা জাতীয় ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত। নবগঠিত পেশাজীবী সাংবাদিক সুরক্ষা মঞ্চের নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা দেশ ও জনগণের পাশে থাকবে। সাংবাদিকদের অবদানের কারণে বাংলাদেশ ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে পর্দাপণ করছে। এই ধারাবাহিকতা রক্ষার্থে পেশাজীবী সাংবাদিকদের আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। পেশাজীবী সাংবাদিকরা নৈতিকভাবেই সরকারের পাশাপাশি কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন, সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন এমপি, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী।