Home আঞ্চলিক খুলনায় জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু

খুলনায় জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু

54

তথ্য বিবরণী।।

‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে, খাবার খাবো পুষ্টি গুণে’ এই প্রতিপাদ্য নিয়ে খুলনায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৪ শুরু হয়েছে। এ উপলক্ষ্যে (বৃহস্পতিবার) সকালে আজ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডাঃ মোঃ মনজুরুল মুরশিদ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শিশুর শারীরিক ও মানসিক বিকাশে পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার গ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। সেই সাথে খাবারটি হতে হবে নিরাপদ। শিশুর পুষ্টি নিশ্চিত করতে সরকার বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, একটি জাতির লক্ষ্য অর্জন করতে হলে শিশুদের মেধা দরকার, আর তা পূরণ করতে পারবে সুষম পুষ্টি। পুষ্টিকর ও ভারসাম্যপূর্ণ এবং ভেজালমুক্ত খাবার নিশ্চিত করতে জনসচেতনতা সৃষ্টিতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

খুলনার সিভিল সার্জন ডাঃ শেখ সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ মুরাদ হোসেন, সিনিয়র শিশু বিশেষজ্ঞ ডাঃ মোঃ শরাফত হোসেন, মেডিকেল অফিসার ডাঃ সামিয়া নার্গিস, ডাঃ মনিকা রানী সাহা, সিভিল সার্জন দপ্তরের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ প্রমুখ। খুলনা সিভিল সার্জন অফিসের সহযোগিতায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এ আয়োজন করে।

৯ মে থেকে আগামী ১৫ মে পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হবে। এর আগে সকালে খুলনা জেনারেল হাসপাতাল চত্ত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালিতে চিকিৎসক, নার্স ও বিভিন্ন এনজিও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।


খুলনায় সেবাগ্রহীতাদের অংশগ্রহণে গণশুনানী

জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ২০২৩-২৪ এর আওতায় শুদ্ধাচার প্রতিষ্ঠা ও দুর্নীতি প্রতিরোধ সহায়ক কার্যক্রমের অংশ হিসেবে সকল সেবাগ্রহীতাদের অংশগ্রহণে গণশুনানী আজ (বৃহস্পতিবার) সকালে খুলনা ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস (ডিসিএ) এর কার্যালয়ের সম্মেলকক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব মোঃ আব্দুর রহমান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বিগতদিনে বরাদ্দ এবং বিল পাস ম্যানুয়াল পদ্ধতিতে হতো। কিন্তু বতর্মান সময়ে এগুলো হয় অনলাইন সিষ্টেমের মাধ্যমে। এর ফলে সেবাগ্রহীতাদের ভোগান্তি অনেক কমে গেছে। ডিসিএ কার্যালয়ের সকল কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে করা সম্ভব হচ্ছে। এতে করে সেবার মান উন্নত হচ্ছে, সেবাগ্রহীতারা সঠিকসময়ে সেবা পাচ্ছেন।

মুক্ত আলোচনায় ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস (ডিসিএ) এর কার্যালয়ের সাথে সংশ্লিষ্ট সকল অফিসের কর্মকর্তাগণ সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

খুলনা ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস মোঃ নুরুল আবসারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিএএফও এ, কে, এম আবদুল্লাহ ফারুক। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডেপুটি ডিভিশনাল কন্ট্রোলনার অব একাউন্টস প্রকৌশলী নাসিফ কবির। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।