Home আঞ্চলিক রূপসা উপজেলা পরিষদ নির্বাচনে১১ প্রার্থীর মনোনয়ন দাখিল

রূপসা উপজেলা পরিষদ নির্বাচনে১১ প্রার্থীর মনোনয়ন দাখিল

21


রূপসা প্রতিনিধি

আগামী ৫জুন চতুর্থ ধাপে অনুষ্ঠিত হবে রূপসা উপজেলা পরিষদ নির্বাচন। এবারের নির্বাচনে অনলাইনে প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দেয়ার কারণে উপজেলা নির্বাচন অফিসগুলিতে প্রার্থীদের খুব একটা উপস্থিতি নেই। নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ৯মে মনোনয়নপত্র জমা প্রদােেন শেষ দিন প্রার্থীরা অনলাইনে তাদের মনোনয়ন জমা দেন।


এরা হলেন চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দীন বাদশা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, উপজেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফেরদৌস আহমেদ, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মোল্লা কামরুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা নোমান উছমানী রিচি ও আব্দুল ওদুদ মোড়ল। ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ যোবায়ের, শ্রীফলতলা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ হিরন শেখ ও মোঃ ইদ্রিস আলী হাওলাদার। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা ও উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারনি সুলতানা রুন


রূপসা উপজেলা নির্বাচন কর্মকর্তা জান্নাতুল ইসলাম বলেন, নির্বাচনী তফসিল মোতাবেক ১২মে মনোনয়নপত্র বাছাই, ১৬ থেকে ১৮মে আপিল, ১৯ মে প্রত্যাহার, ২০ মে প্রতীক বরাদ্দ এবং ৫ জুন সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপজেলায় ভোটার রয়েছে এক লাখ ৫৭ হাজার। মোট ভোট কেন্দ্র রয়েছে ৫৬টি।
রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী এস এম হাবিব বলেন, ভূমিদস্যু ও মাদকমুক্ত মডেল উপজেলা গড়ার লক্ষ্যে নির্বাচনে অংশ নিয়েছি। নির্বাচিত হতে পারলে আমার দপ্তর নির্যাতিত, নিপিড়িত ও অসহায় মানুষের জন্য সর্বদা খোলা থাকবে।