খবর বিজ্ঞপ্তি।।
খুলনা জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পীর আশু সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (০৯ মে) বেলা ১১টায় নগরীর দলীয় কার্যালয়ে খুলনা মহানগর ও জেলা বিএনপি দোয়া মাহফিলের আয়োজক। সংক্ষিপ্ত আলোচনা শেষে বিএনপি চেয়ারপারসন ‘মাদার অব ডেমোক্রেসি’ সাবেক সফল প্রধানন্ত্রী বেগম খালেদা জিয়া, জেলা বিএনপি’র সদস্য সচিব জননেতা এসএম মনিরুল হাসান বাপ্পীসহ দলের অসুস্থ সকল নেতাকর্মী-সমর্থকদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অন্যদিকে, জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পীর শয্যা পাশে যেয়ে তাঁর চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন বিএনপি’র খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খানের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা। বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিন।
অন্যান্যের মধ্যে এসময়ে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ, এসএম শামীম কবির, কেএম আশরাফুল আলম নান্নু, বিএনপি নেতা ডাঃ আব্দুল মজিদ, খন্দকার ফারুক হোসেন, হাফিজুর রহমান হাফিজ, মোঃ আব্দুল মালেক, জেলা যুবদলের সহ-সভাপতি মোল্লা আইয়ুব হোসেন ও সিনিয়র যুগ্ম-সম্পাদক শেখ নাদিমুজ্জামান জনি ও জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রিসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ জাহিদুল ইসলাম।।











































