Home খেলাধুলা বার্নাব্যুতে বুধবার রাতে রিয়াল-বায়ার্ন মহারণ

বার্নাব্যুতে বুধবার রাতে রিয়াল-বায়ার্ন মহারণ

35


ক্রীড়া ডেস্ক।।

রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি হবে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদ। মিউনিখের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনাতে ২-২ গোলে ড্র নিয়ে ফিরেছে রিয়াল। তাই এই ম্যাচটি যে বেশ জমজমাট হবে তা সহজেই অনুমেয়।

সেমিফাইনালের প্রথম লেগে গত সপ্তাহে জার্মানদের মাঠে ২-২ গোলের ড্রয়ের পর কার্লো আনচেলত্তি স্বীকার করেছিলেন, রিয়াল তাদের সেরা ফর্ম দেখাতে ব্যর্থ হয়েছে। ঐ ম্যাচটিতে নিশ্চিতভাবে বায়ার্ন সবদিক থেকে এগিয়ে ছিল। ভিনিসিয়াস জুনিয়রের দুই গোলে মাদ্রিদ ড্র নিয়ে মাঠ ছাড়ে। রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী রিয়াল মাদ্রিদ এখন তাদের ইউরোপিয়ান মুকুটে আরও একটি পালক যোগ করতে মুখিয়ে আছে।

ওয়েম্বলির ফাইনালে পৌঁছাতে হলে আনচেলত্তিকে অবশ্যই বায়ার্নের দুই উইঙ্গার লেরয় সানে ও জামাল মুসিয়ালাকে সামলানোর পথ খুঁজে বের করতে হবে। এই দুজনই প্রথম লেগে মাদ্রিদকে সারাক্ষণ চাপে রেখেছিল।

রাইট-ব্যাক পজিশনে নিষেধাজ্ঞা কাটিয়ে ডানি কারভাহাল দলে ফিরেছেন। তিনিই মুসিয়ালাকে সামলানোর দায়িত্ব পাচ্ছেন। অন্যদিকে ম্যানচেস্টার সিটির সাবেক উইঙ্গার সানের জন্য জুড বেলিংহ্যাম ছাড়াও ফারলান্ড মেন্ডিও রয়েছেন। কোচ আনচেলেত্তি আজকে ম্যাচে শুরু থেকেই এডুয়ার্ডো কামাভিঙ্গা খেলাতে পারেন। প্রথম লেগের ম্যাচে কামাভিঙ্গা দারুণভাবে আটকে রেখেছিলেন বায়ার্নের অন্যতম ফরোয়ার্ড হ্যারি কেইনকে। যদিও কেইন ম্যাচে পেনাল্টি থেকে একটি গোল করেছিলেন।

অন্যদিকে জার্মান পাওয়ার হাউজ দল বায়ার্ন এই ম্যাচও জেতার জন্য উদগ্রীব। প্রথম লেগে নিজেদের মাঠে জেতার সহজ সুযোগটা হাতছাড়া করেছে তারা। ফাইনালে যেতে হলে বাভারিয়ানদেরকে আজ নিজেদের সেরা খেলাটা খেলতে হবে। বায়ার্নের এই ম্যাচে জিততে হলে অবশ্যই ফরোয়ার্ড কেইনকে তার খেলাটা খেলতে হবে। সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে কেনকে ভালোভাবেই বোতলবন্দী করে রেখেছিলেন রিয়াল ডিফেন্ডার কামাভিঙ্গা।

এদিকে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগের ম্যাচকে সামনে রেখে লা লিগার শিরোপা জয় উৎসব আপাতত বন্ধ রেখেছে লস ব্লাঙ্কোসরা। আগের ম্যাচে বায়ার্নের ডিফেন্ডারের ভুলে গোল হজম করতে হয়েছিল দলটিকে। সেই ভুলের পুনরাবৃত্তি করা যাবেনা এই ম্যাচে। বিশেষ করে রিয়ালের ভয়ংকর আক্রমণভাগকে রুখতে আলাদা কৌশল নিয়েই মাঠে নামতে হবে বাভারিয়ানদের। দলের খেলোয়াড়েরা মোটামুটি ফিট রয়েছেন। যা দলটির জন্য স্বস্তির কথাই বলা চলে।