স্টাফ রিপোর্টার।।
বাঙ্গালীদের খাদ্য তালিকায় মাছের পর মাংসের স্থান। বাড়িতে মেহমান আসলে,বিশেষ দিনের আয়োজনে,বিশেষ বিশেষ অনুষ্ঠানে, ছুটির দিনে, কোন পার্টিতে,হোটেল -রেস্টুরেন্টে খাবারের তালিকায় মাটন, বীফ, চিকেন মূখ্য খাবারের তালিকায় স্থান করে নেয়।উৎপাদন থেকে চাহিদা বেশি হওয়া, সম্পূরক খাবারের দাম বৃদ্ধি পাওয়া এবং ব্যবসায়িক সিন্ডিকেটের বেড়াজালে আটকে ব্রয়লার মুরগী, গরুর মাংশ, খাসির মাংশের দাম অত্যাধিক বৃদ্ধি পেয়েছে, যা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি।
রূপসা বাজার ঘুরে সরেজমিনে দেখা যায়, গরুর মাংস ৭৫০ টাকা / কেজি, খাসির মাংস ১১০০ টাকা / কেজি দামে বিক্রি করছে।যা বিগত বছরগুলো থেকে অনেক বেশি ।এত চড়া দাম নিম্ন আয়ের, নিম্ন মধ্যবিত্ত ও সাধারণ চাকরিজীবী মানুষের ক্রয় ক্ষমতার বা সাধ্যের বাইরে চলে গেছে।
এরপর মুরগীর বাজার ঘুরে দেখা যায়,ব্রয়লার মুরগি কেজি ২০০ টাকা। লেয়ার মুরগি কেজি ৩২০ টাকা। সোনালী জাতের মুরগি কেজি ৩৫০ টাকা দামে মুরগী ব্যবসায়ীরা বিক্রি করছে।
এছাড়া বড় সাইজের কবুতর ২০০ টাকা/পিছ , মাঝারি সাইজের কবুতর ১৫০ টাকা/ পিছ , ছোট সাইজের ১২০ টাকা /পিছ বিক্রি করছে।পাতিহাঁস দেড় কেজি ওজনের ৫০০ টাকা /পিস,চিনা হাঁস প্রতি কেজি ৪৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। প্যারিস মুরগি ৪০০ টাকা কেজি দরে এবং দেশি জাতের ফিট খাওয়ানো মুরগি কেজি ৫০০ টাকা দরে বিক্রি করতে দেখা গেছে।
সরকারি বিভিন্ন দপ্তরের ও বিসিক উদ্যোক্তা ট্রেনিং, আর্থিক সহযোগিতা ও ঋণ প্রদানের মাধ্যমে নতুন নতুন উদ্যোক্তাদের স্বাবলম্বী ও সফলতার শিখরে আরোহনের প্রচেষ্টার ফল জনসাধারণ সঠিকভাবে ভোগ করবে এটাই স্বাভাবিক। কিন্তু উদ্যোক্তাদের থেকে ব্যবসায়ী দালাল চক্রের সিন্ডিকেট খুবই বেশি।ব্যবসায়ী সিন্ডিকেটের মায়াবী বেড়াজালে নিরুপায় সাধারণ ব্যবসায়ী —– অভিযোগ ব্যবসায়ীদের।
দেশে উৎপাদিত হাসঁ-মুরগী,গরু,ছাগল উৎপাদনে প্রয়োজনীয় লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হয়। সেটা বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হলেও বাজারে গিয়ে গরুর মাংশ,খাসির মাংশ,মুরগীর যখন দাম শুনি মনের মধ্যে কষ্ট ও নিজের অসহায়ত্বকে নিজের অভিশাপ বলে মনে হয়। কথাটি বলতে গিয়ে আবেগে চোখ ছলছল করে ওঠে গরুর মাংশ ক্রেতা বয়স্ক জনৈক ব্যক্তির।
ক্রেতা ও বিক্রেতাদের সাথে আলাপ করে জানাগেল,উদ্যোক্তা বা উৎপাদিত প্রতিষ্ঠান থেকে মাংশজাত দ্রব্য সাধারণ ভোক্তাপর্যায়ে সহজলভ্য করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বায়িত্বশীলদের সুনজর ও সিন্ডিকেটের বেড়াজাল ভেদ করতে হবে। না পারলে দিনদিন জনসাধারণের ক্রয়সীমার বাইরে চলে যাবে।ফলে নিম্ন আয়ের মানুষের খাদ্য তালিকা থেকে পছন্দের মাংশ হারিয়ে যাওয়া শুধুমাত্র সময়ের ব্যাপার।
বাংলাদেশ মুসলিম প্রধান দেশ হওয়ায় এখানে গরুর মাংশের চাহিদা সব থেকে বেশী।সকল ধর্মীয় অনুষ্ঠান,পারিবারিক অনুষ্ঠান সহ বেশিরভাগ আয়োজনে গরুর মাংশ থাকে।কিন্তু গরুর মাংশের দাম ৭৫০ টাকা কেজিতে বিক্রি হওয়াতে নিম্নআয়ের মানুষদের শেষ ভরসায় পরিণত হয় ব্রয়লার মুরগির মাংশ।যা বিগত ২ মাস আগেও ১৩০/১৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।কিন্তু কিছুদিন যাবৎ ব্রয়লার মুরগির দাম ২০০ টাকা থেকে ২৪০ টাকার মধ্যে ওঠানামা করছে।হঠাৎ ১০০ টাকা ব্রয়লার মুরগির দাম বেড়ে যাওয়ায় ক্রেতাদের মধ্য ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ পায়।











































