Home আঞ্চলিক বিএনপি নেতা মোহাম্মাদ হোসেন এর ইন্তেকাল: শোক প্রকাশ

বিএনপি নেতা মোহাম্মাদ হোসেন এর ইন্তেকাল: শোক প্রকাশ

29


।। খবর বিজ্ঞপ্তি।।
কেন্দ্রীয় শ্রমিক দলের সদস্য, খালিশপুর শিল্পাঞ্চল শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক, ৮ নং ওয়ার্ড বিএনপি’র আহ্বায়ক মোহাম্মাদ হোসেন (৬২) শনিবার আনুমানিক রাত সাড়ে ১০টায় ইন্তেকাল করেছেন (ইন্না….রাজেউন)।

রবিবার (৫ মে) সকাল ৯টায় মরহুমের জানাজা শেষে খালিশপুর গোয়ালখালি কবরস্থানে দাফন করা হয়। মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা, জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান, মহানগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিন প্রমূখ। শোক বার্তায় বিবৃতিদাতারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং পরিবার, শোকার্ত স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।