Home আঞ্চলিক ডুমুরিয়ায় লতিফ ফিলিং স্টেশনে চলছে অবৈধ গ্যাস ও জ্বালানী তেলের রমরমা ব্যবসা

ডুমুরিয়ায় লতিফ ফিলিং স্টেশনে চলছে অবৈধ গ্যাস ও জ্বালানী তেলের রমরমা ব্যবসা

64

খান আরিফুজ্জামান(নয়ন),ডুমুরিয়া প্রতিনিধি।।

খুলনার ডুমুরিয়ায় মেসার্স এ. লতিফ ফিলিং স্টেশনে চলছে সরকারের লক্ষ লক্ষ টাকা রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে এলপিজি গ্যাস ও পেট্রোল সহ জ্বালানী তেলের রমরমা ব্যবসা।

গুটুদিয়া ইউপি চেয়ারম্যান শেখ তুহিনুল ইসলাম বলেন,চলতি অর্থবছর সহ তিন বছরের ট্রেডলাইসেন্স নবায়ন করেনী এ.লতিফ ফিলিং স্টেশনের মালিক , তারা একই সাথে একই ট্রেড লাইসেন্সে দুটি ব্যবসা করেন গ্যাস ও পেট্রোল,ডিজেল, অকটেন এদের আলাদাভাবে ট্রেডলাইসেন্স নবায়নের নিয়ম থাকলেও তারা নিয়ম কে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে ব্যবসা করেন অবৈধভাবে। তিনি আরোও বলেন তবে আমি মনে করি তারা সরকারের মোটা অঙ্কের রাজস্ব ফাঁকি দিয়ে ব্যবসা পরিচালনা করছেন,এতে সরকার তার রাজস্ব হারাচ্ছেন।

দায়িত্বশীল সূত্রে জানা যায়,এ.,লতিফ ফিলিং স্টেশনের মালিক উপরমহলের বিশিষ্ট ব্যক্তিদের টেবিল ম্যানেজ করে তারা এমনি বহুব্যবসা চালিয়ে যাচ্ছেন এবং ফিলিং স্টেশনের মালিক লতিফ জমাদ্দারের মেয়ে শারমীনা পারভিন রুমা স্থানীয় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদটি সুকৌশলে বাগিয়ে নিয়ে এই ক্ষমতা ব্যবহার করে এসকল ব্যবসা পরিচালনায় সহযোগিতা করেন। ট্রেড লাইসেন্স নবায়ন না করে তারা প্রতিবছর নবায়নের জাল কপি পূর্বালী ব্যাংকে জমা দিয়ে লোন সংক্রান্ত বিষয়টি সমন্বয় করেন।এভাবে নানাবিধ অনিয়মের জালে বেষ্টিত এ.লতিফ ফিলিং স্টেশন এবং ফলে সরকার হারাচ্ছে মোটা অঙ্কের রাজস্ব।

এ.লতিফ ফিলিং স্টেশনে প্রকাশ্যে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) খালি সিলিন্ডারে পাম্পের গ্যাস ভরা হচ্ছে। নামি-দামি ব্রান্ডের এলপিজির খালি সিলিন্ডারে অবৈধভাবে গ্যাস ভরা বা ক্রস ফিলিং করায় বড় দুর্ঘটনার শঙ্কায় রয়েছেন স্থানীয়রা।
স্থানীয়ভাবে ফিলিং স্টেশন থেকে এভাবে রান্নার কাজে ব্যবহৃত সিলিন্ডারে গ্যাস ভরায় সরকার লক্ষ লক্ষ টাকার রাজস্ব হারাচ্ছে।
এছাড়া গ্যাসে গাদ (পানি) থাকায় গ্রাহক সঠিক পরিমাণে গ্যাস না পাওয়া, নামি-দামি ব্রান্ডের খালি সিলিন্ডারে গ্যাস ভরে তারা দেদারসে চালিয়ে যাচ্ছে এ ব্যবসা। খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাশে ডুমুরিয়া উপজেলায় মেসার্স এ. লতিফ ফিলিং স্টেশন। পাশেই ডুমুরিয়া সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ,ডুমুরিয়া পুলিশ স্টেশন এবং উপজেলার প্রশাসনিক দপ্তর। এই ফিলিং স্টেশনে পেট্রোল, ডিজেল ও অকটেনের পাশাপাশি গাড়িতে গ্যাস ভরা হয়। গ্যাস ভরার পাম্পটি সামনে থেকে দেখা গেলেও বিকেলে দুটি ড্রাম ট্রাকে রেখে সেটি লোকচক্ষুর আড়াল করা হয় এবং পেছনে পিকআপ বা ভ্যানে করে আনা খালি সিলিন্ডারে গ্যাস ভরা হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায় ফিলিং স্টেশনের পাশে সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থাকায় শত শত শিক্ষার্থীরা জীবনের নিরাপত্তায় ভুগছেন,পাশেই রয়েছে কৃষিপণ্য বেঁচাকেনার খুচরা পাইকারী আড়ৎ সেখানেও হাজার হাজার মানুষ প্রতিদিন তাদের কৃষিপণ্য বেঁচাবিক্রি করতে আসেন এভাবে গ্যাস ফিলিং করায় প্রতিনিয়ত জীবনের নিরাপত্তায় ভুগছেন সাধারণ মানুষ।

স্থানীয় অধিকাংশ জনসাধারণ বলছে, এভাবে পাম্প থেকে অবৈধভাবে গ্যাস সিলিন্ডারে পুরলে ঘটে যেতে পারে বড় ধরনের দূর্ঘটনা।খালি সিলিন্ডারে গ্যাস ভরার বিষয়টি স্বীকার করে ফিলিং স্টেশনের কর্মকর্তারা বলেন, বাজারে বসুন্ধরা কোম্পানির গ্যাসের সিলিন্ডারের সংকট রয়েছে। তাই মানুষের উপকারের জন্য এই ক্রস ফিলিং করছেন।এখানে পাইপের মাধ্যমে শত শত খালি সিলিন্ডারে গ্যাস ভরা হয়। দেশের নামি-দামি প্রায় সব ব্রান্ডের খালি সিলিন্ডার সেখানে আছে।
ডুমুরিয়ার এই ফিলিং স্টেশন হতে এভাবে খালি সিলিন্ডারে গ্যাস ভরে সেই সিলিন্ডার খুলনা, সাতক্ষীরা, যশোর জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়। এতে অসাধু ব্যবসায়ীদের প্রতি সিলিন্ডারে মুনাফা হয় শত শত টাকা।

মেসার্স এ. লতিফ ফিলিং স্টেশনের মালিক আব্দুল লতিফ জমাদ্দার প্রতিবেদকের কাছে খালি সিলিন্ডারে গ্যাস ভরার বিষয়টি স্বীকার করেন।লতিফ জমাদ্দার বলেন,বিভিন্ন অনুষ্ঠানে প্রশাসনে চাঁদা স্বাধীনতা দিবস, বিজয় দিবসে চাঁদা দিতে হয় তাই একটু ভিন্নভাবে ব্যবসা চালিয়ে যেতে হয়।

এ ব্যাপারে জ্বালানি তেল পরিবেশক সমিতির খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক মাহবুব আলম বলেন, ‘ফিলিং স্টেশনের গ্যাস সিলিন্ডারে ভরা অবৈধ। আমাদের কাছে আগে থেকে এমন অভিযোগ আছে। ফিলিং স্টেশনের গ্যাসের সঙ্গে পানি দেয়া হয়। ওজনে কম ও পানি দেওয়ায় গ্রাহক প্রতারিত হচ্ছে।
খুলনা বিস্ফোরক অধিদপ্তরের পরিদর্শক ড. আসাদুল ইসলাম জানান, তিনি পরিদর্শন করে লতিফ ফিলিং স্টেশনে অবৈধ ক্রস ফিলিংয়ের প্রমাণ পেয়েছেন।। একইসঙ্গে লাইসেন্স বাতিল হওয়ার বিধান রয়েছে।তিনি আরও বলেন, এভাবে সিলিন্ডারে গ্যাস ভরা ঝুঁকিপূর্ণ। এতে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।
ডুমুরিয়া উপজেলার সাধারণ মানুষ ও সচেতনমহল কর্তৃপক্ষের নিকট অচিরেই এই অবৈধ ব্যবসা বন্ধের দাবি জানিয়েছেন।