।। খবর বিজ্ঞপ্তি।।
দৈনিক খুলনাঞ্চল এর ব্যবস্থাপনা সম্পাদক শারমিন আফরোজ লিয়ার ফুফাতো ভাই সোহাগ খান (৪৪) ইন্তেকাল করেছেন (ইন্না…রাজেউন)। মঙ্গলবার (৩০ এপ্রিল) দিনগত রাত ১১টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে বাবা, মা, এক বোন, স্ত্রী ও তিন সন্তান রেখেছেন।
আজ জোহরবাদ মরহুমের নাজামে জানাজা শেষে মোরেলগঞ্জের পাতাবাড়িয়া গ্রামের বাড়িতে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে। এদিকে খুলনাঞ্চল এর ব্যবস্থাপনা সম্পাদকের ভাইয়ের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন দৈনিক খুলনাঞ্চল এর সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান মিলটন। এক শোক বিবৃতিতে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।











































