রামাপাল (বাগেরহাট) সংবাদদাতা ||
আসান্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী মোল্লা মাসুদ বিল্লাহ কাবিল টিউব ওয়েল প্রতীক নিয়ে গণসংযোগ করেছের। বুধবার (১ মে) তিনি উপজেলার বাইনতলা ইউনিয়নে তেলীখালী, বারুইপাড়া, পবনতলা, বাইনতলা, কুমলাই, ব্রীচাকশ্রী, চাকশ্রী বাজার, উজরকুড় ইউনিয়নের গোবিন্দপুর, ফয়লাহাট, মানিকনগরসহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে ভোট প্রার্থনা ও দোয়া কামনা করেন। এক প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের জানান, জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী। জয়ী হলে মাদকমুক্ত ও স্মার্ট উপজেলা গড়ে তুলবেন।











































