Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চল ও আশপাশ এলাকার সব খবরা খবর

সারা খুলনা অঞ্চল ও আশপাশ এলাকার সব খবরা খবর

90
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলালকে অভিনন্দন স্মারক প্রদান---খুলনাঞ্চল

চলাচলের রাস্তা বন্ধ করে চাঁদা দাবির অভিযোগ উঠেছে ইউপি সদস্যের বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার।।

চলাচলের রাস্তা বন্ধ করে দিয়ে আড়াই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে ইউপি সদস্যের বিরুদ্ধে। ভুক্তভোগীরা এ ব্যাপারে পুলিশ প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে।

ঘটনাটি ঘটেছে খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের নিজখামার এলাকায়। ভুক্তভোগীদের লিখিত অভিযোগে জানা যায়, জলমা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য গৌরাঙ্গ হাওলাদার নিজখামার জামে মসজিদের সামনের বাসিন্দারা তাদের চলাচলের রাস্তা মেরামতের জন্য সম্প্রতি বালু ফেলা শুরু করলে স্থানীয় মেম্বার ৭ লাখ টাকা চাঁদা দাবি করেন।

পরে লবনচরা থানা পুলিশের হস্তক্ষেপে বিষয়টি নিরসন হয়। কিন্তু রাস্তায় বালু ফেলার মাঝপথে ইউপি সদস্য গৌরাঙ্গ রাস্তার মুখে বেড়া দিয়ে বালু ফেলা বন্ধ করে দেয়। এ সময় ভুক্তভোগীরা বেড়া দেয়ার কারণ জানতে চাইলে ইউপি সদস্য গৌরাঙ্গ আড়াই লাখ টাকা না দিলে বেড়া খোলা হবে না বলে জানান।

ভুক্তভোগীদের কাছে থাকা ভিডিও ফুটেজে টাকা দাবির কথা রয়েছে ইউপি সদস্যের। এ ব্যাপারে রাস্তা ব্যবহারকারী সৈয়দ মাহফুজুল আলম জানান, মেম্বার গৌরাঙ্গ বিভিন্ন সময় টাকার দাবি করে আসছে। টাকা না দেয়া হলে বেড়া খুলবেনা বলে জানিয়েছেন। আলম আরো জানান, এ ব্যপারে আমরা আইনের আশ্রয় নিবো।

তবে বেড়া দেয়ার ব্যাপারে মেম্বার গৌরাঙ্গের সহযোগি হঁরিচান দত্ত ও গুরুচান দত্ত জানান, মেম্বার গৌরাঙ্গ বেড়া দিতে বলেছে বলে আমরা বেড়া দিয়েছি।ৎ

পাইকগাছায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।

খুলনার পাইকগাছায় পুৃুকুরে ডুবে রিয়াজ (০৭)নামে শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার গদাইপুর ইউনিয়নের চেঁচুয়া গ্রামের ইলিয়াসের ছেলে। মঙ্গলবার সন্ধ্যায় তার আব্বার সাথে পাশের দোকানের দিকে যাচ্ছিল। কিন্তু এর মধ্যে এ দুর্ঘটনা ঘটে যায়। তার মা ছেলে খোঁজ করতে থাকে। কোথাও না পেয়ে পাশে মিস্ত্রীদের ঘাট বাঁধানো পুকুরে দু-সিড়ি নীচ থেকে রাত সাড়ে ৮ টার দিকে শিশুর মরদেহ উদ্ধার করে। পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান বলেন,আমি নিজেই ঘটনাস্থলে গিয়েছি। শিশুটি বুদ্ধি  প্রতিবন্ধি বলে জানা যায়। নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদেশে লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করেছি।

ডুমুরিয়ার ৭৫জন নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণে খুলনা বিএনপি নেতৃবৃন্দের নিন্দা

খবর বিজ্ঞপ্তি

পুলিশের দায়েরকৃত গায়েবী অভিযোগে রাজনৈতিক প্রতিহিংসামুলক প্রহসনের মামলায় ডুমুরিয়া উপজেলা বিএনপি’র ৭৫জন নেতাকর্মীকে জেলহাজতে প্রেরণ করেছে আওয়ামী আজ্ঞাবহ আদালত। গতকাল মঙ্গলবার (১৬ এপ্রিল) জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়। বিবোধী দল-মত দমন-নিপীড়নে ফ্যাসিষ্ট আওয়ামীলীগ দলীয় স্বার্থে আদালতকে ব্যবহারের নির্লজ্জ হস্তক্ষেপে বিশ^রেকর্ড করেছে বলে দাবি খুলনা বিএনপি’র নেতৃবৃন্দ। আইনের শাসন লঙ্ঘন করে নির্বিকারে কারাগারে নিক্ষেপ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে দলটি।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন, অবৈধ শেখ হাসিনা সরকার সীমাহীন লুটপাটে বাংলাদেশ আজ দেউলিয়াত্ব অবস্থা। জনগনের মৌলিক অধিকার ও স্বাধীনতা হরণ করে পাশ্ববর্তী দেশের প্রেসক্রিপশনে দেশ পরিচালনা ব্যর্থ ফ্যাসিষ্ট সরকারের হাতে দেশের সার্বিক সার্বভৌমত্ব হারাতে বসেছে। জনগনের সামনে তথ্যভিত্তিক এসব চিত্র তুলে ধরায় বিএনপির প্রথম সারির নেতাদের পুলিশের দায়েরকৃত গায়েবী মামলায় শেখ হাসিনার আজ্ঞাবহ আদালতে প্রহসনের রায়ে নির্বিকারে সাজা ঘোষণা করে বাংলাদেশে এক ঘৃণ্য বর্বরোচিত ইতিহাস রচনা করেছে আওয়ামী লীগ। এতে শেখ হাসিনা সরকারের শেষ রক্ষা হবে না ইনশাআল্লাহ্। সর্বকালের ঘৃণ্য বর্বরোচিত ইতিহাসের মাফিয়া রানী হিসেবে শেখ হাসিনার নাম চিরদিন স্মরণ রাখবে বাংলাদেশ।

বিবৃতিদাতারা হলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা, জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান, নগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী প্রমুখ।।

শ্যামনগরে গ্রামীণ নারীদের ১৫ দিনব্যাপী দর্জি প্রশিক্ষণ শুরু

খবর বিজ্ঞপ্তি

দক্ষিণ-পশ্চিম উপকূলের জেলা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ও গাবুরায় মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) ও এম্বাসী অব সুইডেনের সহযোগিতায় লিডার্স-এর ‘ক্রিয়া’ প্রকল্পের অধীনে দর্জি প্রশিক্ষণ শুরু হয়েছে। মোঙ্গলবার সকালে গাবুরার চকবারা উকীল বাড়ি ভেন্যুতে ১৫দিন ব্যাপী  দর্জি প্রশিক্ষণ উদ্বোধন করেন গাবুরা ইউনিয়ন ক্লাইমেট অ্যাকশান গ্রুপের সভাপতি মাস্টার আব্দুল মান্নান। প্রশিক্ষণ প্রদান করছেন শ্যামনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের তালিকাভুক্ত প্রশিক্ষক রীনা পারভিন। এ সময় উপস্থিত ছিলেন লিডার্স-এর ক্রিয়া প্রকল্পের সমন্বয়ক মো. আরিফুর রহমান,   প্রকল্প কর্মকর্তা সুলতা রানী সাহা  ও ফিল্ড ফ্যাসিলিটেটর কে.এম. আকতার হোসেন।  উল্লেখ্য এই প্রশিক্ষণে দুই ইউনিয়নের ১০ জন নারী অংশগ্রহণ করেছেন।

দর্শনায় দিলীপ নামে এক যুবকের মরদেহ উদ্ধার

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

চুয়াডাঙ্গা দর্শনার হল্ট ষ্টেশনের অদুরে রেল লাইনের ধার থেকে রক্তাক্ত এক যুবকের মরদেহ সহ একটি মটরসাইকেল উদ্ধার হয়েছে।

দর্শনা রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান  বলেন, মঙ্গলবার  সকালে পথচারীরা  রেললাইনের পাশে অজ্ঞাত  এক যুবকের মাথায় বিভিন্ন আঘাতের দাগসহ রক্তাক্ত মরদেহ দেখে রেল পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের কোমরপুর গ্রামের কার্তিক হালদারের ছেলে দিলীপ কুমার হালদার(২৭)কে মৃত অবস্থায় উদ্ধার করে।এসময় মরদেহের পাশ থেকে একটি মটরসাইকেল উদ্ধার করা হয়।কিভাবে তার মৃত্যু হয়েছে তা নিয়ে স্থানীয়দের মাঝে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রেল পুলিশ জানিয়েছে, মরদেহের ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর রহস্য  জানা যাবে।

বানীশান্তা যৌনপল্লীতে ‘জীবনখেয়া’র বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদাণ কার্যক্রমের উদ্বোধন

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

অবহেলিত উপকূলীয় এলাকার জলবায়ূ শরণার্থী ও চরাঞ্চলের দরিদ্র মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতে ‘জীবনখেয়া’ নামের একটি ভাসমান হাসপাতাল চালু করেছেন বেসরকারী সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশন। উপকূল ও বিচ্ছিন্ন চরাঞ্চলের ১০হাজার প্রান্তিক রোগী এ হাসপাতাল থেকে আধুনিক চিকিৎসা সেবা পাবেন।

মঙ্গলবার (১৬এপ্রিল) সকাল ৮টায় উপকূলীয় মোংলার সন্নিকটে খুলনার দাকোপ উপজেলার বানীশান্তা যৌনপল্লীতে চিকিৎসা সেবা প্রদাণের মধ্যদিয়ে উদ্বোধন হয় এই হাসপাতালের চিকিৎসা কার্যক্রমের। বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান কিশোর কুমার দাশের তত্বাবধানে এই কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে।মঙ্গলবার বানীশান্তা যৌনপল্লীসহ বানীশান্তা ইউনিয়নের কয়েকটি গ্রামেও এ মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। এ সময় প্রায় ৩শতাধিক রোগী এই ক্যাম্প থেকে চিকিৎসা সেবা নেন। বিনামূল্যে তাঁরা (রোগী) পেয়েছেন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শসহ ১সপ্তাহের ওষুধ ও পুষ্টিকর খাদ্যপণ্য।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের চেয়ারম্যান কিশোর কুমার দাশ বলেন, উপকূলীয় এলাকা ও বিচ্ছিন্ন চরাঞ্চলের প্রান্তিক মানুষজনকে চিকিৎসা সেবা নেয়ার জন্য হাজার টাকা শুধু যাতায়াত ভাড়ায় ব্যয় করতে হয়। এসসিবির অর্থায়নে বিদ্যানন্দের এই ভাসমান হাসপাতাল সেইসব মানুষের দোরগোড়ায় আধুনিক চিকিৎসা সেবা নিয়ে হাজির হয়েছে। প্রায় ১০হাজারের বেশি জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত মানুষ এখান থেকে চিকিৎসা সেবা ও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন।

তিনি আরো বলেন, বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান ষ্ট্যাণ্ডার্ড চার্টার্ড ব্যাংকের অর্থায়নে ও স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ৮জন চিকিৎসক, ১জন গাইনী বিশেষজ্ঞ, ১জন শিশু বিশেষজ্ঞ ও ১জন চক্ষু বিশেষজ্ঞ নিয়ে এই ভাসমান হাসপাতালটি আগামী ৪০ দিন ধরে খুলনা, বরিশাল, ভোলা, চাঁদপুর, মুন্সীগঞ্জ, লক্ষ্মীপুর হয়ে নোয়াখালীর ২৯টি স্পটে ক্যাম্প করে চিকিৎসা দিবেন। বিনামূল্যে ল্যাব টেস্ট ও ওষুধের পাশাপাশি রোগীদেরকে পুষ্টিকর খাদ্যপণ্যও দেয়া হচ্ছে এই হাসপাতাল থেকে। এর পাশাপাশি জলবায়ূ পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত মানুষকে স্বাবলম্বীকরনের কার্যক্রমও চলমান থাকবে এই হাসপাতাল থেকে।

দেশ-বিদেশে ভিন্নতর ও অভিনব সব আইডিয়া নিয়ে সেবামূলক কাজ করে বেশ প্রশংসা কুড়িয়েছেন বিদ্যানন্দ। বিশেষ করে করোনাকালীন সময়ে কেউ যখন ভয়ে ঘর থেকে বের হচ্ছিলোনা তখন জীবনবাজী রেখে করোনা মহামারী মোকাবেলায় সম্মুখসমরে যুদ্ধ করে সাধারণ মানুষের ভালবাসা অর্জন করে নেয় এই প্রতিষ্ঠান। সমাজসেবায় তাদের অসামান্য সব অবদানের জন্য ২০২৩সালে সরকার তাদের একুশে পদকে ভূষিত করে। এছাড়াও ২০২২ সালে সমাজকল্যান মন্ত্রনালয়ের জাতীয় মানবকল্যান পদক ও ২০২১সালে বৃটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ ‘কমনওয়েলথ পয়েন্টস অফ লাইট’ পদকে ভূষিত হয় এই স্বেচ্ছাসেবী সংস্থা।

মাগুরায় জামায়াত নেতারা মনোনয়ন জমা দিলেও নির্বাচন থেকে সরে দাঁড়াবেন

 মাগুরা প্রতিনিধি

মাগুরায় প্রথম ধাপে সদর ও শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। উভয় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জামায়াতে ইসলামী দলের ২ জন প্রার্থী যথাক্রমে ফারুক হোসেন এবং মিজানুর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন।

তবে নির্ধারিত সময়ের মধ্যে তারা মনোনয়নপত্র প্রত্যাহার করবেন বলে জানা গেছে। ২০১৪ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান হিসেবে তারা নির্বাচিত হয়েছিলেন।

মাগুরা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী মাগুরা শহর জামায়াতের আমির ফারুক হোসেন বলেন, উভয় উপজেলাতে জামায়াতের প্রার্থী থাকলেও কেন্দ্রীয়ভাবে নির্বাচন বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিধায় নির্ধারিত সময়ের আগেই আমরা নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নেব।

একই রকম বক্তব্য দিয়েছেন শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা জামায়াতের সেক্রেটারি মিজানুর রহমান।

মাগুরা জেলার সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে ৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হচ্ছেন- এএইচ এম জাহিদুর রেজা, রানা আমির ওসমান, শেখ নবীব আলী, মীর আবদুল কুদ্দুস, জাহাঙ্গীর হোসেন, উত্তম কুমার বিশ্বাস এবং রেজাউল ইসলাম।

এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হচ্ছেন বাহারুল ইসলাম, আপেল মাহমুদ, ফারুক হোসেন এবং সুমন কুমার ঘোষ। মহিলা ভাইস চেয়ারম্যান পদের ৪ প্রার্থী হচ্ছেন- সোনিয়া সুলতানা, রুখসানা ইয়াসমিন নাজু, মিনতী রাণী দত্ত এবং শারমিন আক্তার রোজি।

অন্যদিকে শ্রীপুর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হচ্ছেন- শরিয়াত উল্লাহ হোসেন মিয়া, মিয়া মাহমুদুল গণি (বর্তমান চেয়ারম্যান), মোতাসিম বিল্লাহ সংগ্রাম এবং খোন্দকার আসরার এলাহী।

এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৭ প্রার্থী হচ্ছেন- বাবুল রেজা, প্রান্ত কুমার চাকী, মিজানুর রহমান, কাজী জালাল উদ্দিন, আলীনুর রহমান, খাইরুল আলম এবং খলিলুর রহমান। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থী হচ্ছেন- নারগিস সুলাতানা, জোয়ারদার স্বর্ণালী এবং কৃষ্ণা রানী দাস।

ঝিনাইদহের ২ উপজেলায় চেয়ারম্যান পদে ১২ জনের মনোনয়নপত্র জমা

 ঝিনাইদহ প্রতিনিধি

উপজেলা নির্বাচনের প্রথম ধাপে ঝিনাইদহ সদর ও কালীগঞ্জ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে মনোনায়নপত্র জমা দেওয়ার শেষ দিনে সদর উপজেলা থেকে পাঁচজন ও কালীগঞ্জ উপজেলা থেকে সাতজনসহ মোট ১২ জন প্রার্থী চেয়ারম্যান পদে মনোনায়ন পত্র জমা দিয়েছেন।

এর মধ্যে, ঝিনাইদহ সদর উপজেলায় আওয়ামী লীগের গোলাম ছরওয়ার খাঁন সউদ, একই দলের জেএম রশীদুল আলম, মো. মিজানূর রহমান (মাসুম) নুর এ আলম বিপ্লব ও জামায়াত সমর্থক ড. মো. হাবিবুর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এছাড়া সদর উপজেলা থেকে পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে আটজন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে একজন তৃতীয় লিঙ্গের প্রার্থীসহ পাঁচজন মনোনায়নপত্র জমা দিয়েছেন।

অন্যদিকে কালীগঞ্জ উপজেলা থেকে আওয়ামী লীগের মো. জাহাঙ্গীর সিদ্দীক, একই দলের বীর মুক্তিযোদ্ধা মো. রাশেদ শমসের, মো. মতিয়ার রহমান, মো. শিবলী নোমানী, মো. জাহাঙ্গীর হোসেন, শ্রমিকলীগ নেতা মো. ইমদাদুল হক ও জামায়াত সমর্থক মো. ওলিয়ার রহমান। 

এছাড়া পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে পাঁচজন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে দুজন মনোনায়ন পত্র জমা দিয়েছেন।

ঝিনাইদহ জেলা নির্বাচন কর্মকর্তা মকলেছুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

নড়াইলে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

 নড়াইল প্রতিনিধি 

নড়াইলের লোহাগড়া থানা পুলিশ অভিযান চালিয়ে দুটি মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি বিপুল শেখ (৩০) কে গ্রেপ্তার করেছে। তিনি লোহাগড়া উপজেলার রাধানগর গ্রামের ওলিয়ার রহমানের ছেলে।

পুলিশ সুত্রে জানা গেছে, মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার এসআই সুজিত সরকার সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে বিপুল শেখকে গ্রেপ্তার করে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, আসামি বিপুল শেখকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বাগেরহাটের ৩ উপজেলায় ২৭ প্রার্থীর মনোনয়ন জমা

 বাগেরহাট প্রতিনিধি

প্রথম ধাপে উপজেলা নির্বাচনে বাগেরহাটের ৩টি উপজেলা পরিষদে ২৭ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

সোমবার (১৫ এপ্রিল) রিটার্নিং কর্মকর্তার দপ্তরে স্বশরীরে উপস্থিত হয়ে মনোনয়ন পত্র জমা দেন প্রার্থীরা। এর মধ্যে চেয়ারম্যান পদে ১০ জন, ভাইস চেয়ারম্যান পদে ১১ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী রয়েছেন। এরআগে তারা অনলাইনে আবেদন দাখিল করেন।

তফসিল অনুযায়ী প্রথমধাপে জেলার বাগেরহাট সদর, রামপাল ও কচুয়া উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ১৭ এপ্রিল মনোনয়নপত্র বাছাই, ১৮ থেকে ২০ এপ্রিল রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল, ২১ এপ্রিল আপিল নিষ্পত্তি, ২২ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়, ২৩ এপ্রিল প্রতীক বরাদ্দ এবং ৮ মে ভোট গ্রহণ হওয়ার কথা রয়েছে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, বাগেরহাট সদর উপজেলায় চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন করে প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এরা হলেন, চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি সরদার নাসির উদ্দিন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে রিজিয়া পারভিন। যার ফলে এই দুই প্রার্থী এই উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। ভাইস চেয়ারম্যান পদে সরদার মাসুদুর রহমান, শেখ মাহমুদ আলী, মো. আমিরুল ইসলাম ও খান রেজাউল ইসলাম মনোনয়ন পত্র দাখিল করেছেন।

কচুয়া উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী নাজমা সরোয়ার, বাগেরহাট জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক কেএম ফরিদ হাসান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমস এবং প্রয়াত উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমানের ছেলে যুবলীগ নেতা মেহেদী হাসান বাবু মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাধবী রানী, হনুফা খাতুন ও মোসা. ইয়াসমিন আক্তার এবং ভাইস চেয়ারম্যান পদে ফিরোজ আহমেদ ও শেখ সুমন মনোনয়ন পত্র দাখিল করেছেন।

রামপাল উপজেলায় চেয়ারম্যান পদে  বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোয়াজ্জেম হোসেন, রামপাল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জামিল হাসান, জেলা আওয়ামী লীগের সদস্য শেখ মো. আবু সাইদ, রামপাল উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল মান্নান ও জামায়াতে ইসলামী জেলা শাখার সহকারি সেক্রেটারি মো. ইকবাল হোসেন মনোনয়ন পত্র দাখিল করেছেন।

এছাড়া এই উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোসা. হোসনেয়ারা ও মোসা. ছায়রা খাতুন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে নুরুল হক, মোল্যা মাসুদ বিল্লাহ, মো. আবুল কালাম আজাদ, মো. আসাদুজ্জামান ও মেহেদী হাসান (মিন্টু) মনোনয়ন পত্র জমা দিয়েছেন। 

জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা পরিষদ নির্বাচন রিটার্নিং কর্মকর্তা জালাল উদ্দিন বলেন, অনলাইনে আবেদন দাখিলের পর শেষ দিনে রিটার্নিং কর্মকর্তার দপ্তরে স্বশরীরে উপস্থিত হয়ে মনোনয়ন পত্র জমা দেন প্রার্থীরা। ৩টি উপজেলায় চেয়ারম্যান পদে ১০ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ ও ভাইস চেয়ারম্যান পদে ১১ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

মেহেরপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

 মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে গাংনীতে তাহের ক্লিনিকে ভুল চিকিৎসায় সাইফুন্নেসা (২৫) নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সিজারিয়ান অপারেশনের পর সকাল ৮টার দিকে ওই রোগীর মৃত্যু হয়।

গত শনিবার (১৩ এপ্রিল) প্রসব বেদনা নিয়ে ডা. আবু তাহের সিদ্দিক’র শরণাপন্ন হয়ে সিজারিয়ান অপারেশন করান হেমায়েতপুর গ্রামের আখতারুল ইসলামের স্ত্রী সাইফুন্নেসা।

সাইফুন্নেছার ভাইয়ের ছেলে ফিরোজ বলেন, অপারেশনের পর থেকেই আমার ফুপুর রক্তক্ষরণ শুরু হয়। পরে গাংনী থেকে দ্রুত মেহেরপুর তাহের ক্লিনিকে নিয়ে যান ডা. আবু তাহের সিদ্দীক। পরে তাকে ৫ ব্যাগ রক্ত দেওয়ার পরেও রক্তক্ষরণ বন্ধ না হওয়ায়; তড়িঘড়ি করে পরিবারের লোকজনকে বলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পুনরায় অপারেশন করার পর রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় রোগীর মৃত্যু হয়।

তাহের ক্লিনিক-২’র ম্যানেজার মামুনুর রশিদ বলেন, ডা. আবু তাহের সিদ্দীকী নিজেই অ্যানেস্থেসিয়া দিয়েছেন এবং সিজারিয়ান অপারেশন করেছেন।

তিনি আরও বলেন, সাত মাস ধরে কোন এমবিবিএস ডাক্তার নেই, মাত্র দুইজন ডিপ্লোমাধারী নার্স এবং একজন জুনিয়র নার্স দিয়ে চলছে হাসপাতালের কার্যক্রম।

এ বিষয়ে ডা. আবু তাহের সিদ্দিক বলেন, সিজারিয়ান অপারেশনে ভুল ছিল না। অতিরিক্ত রক্তক্ষরণে রোগীর মৃত্যু হয়েছে।

মেহেরপুর জেলা সিভিল সার্জন মহিউদ্দিন আহমেদ বলেন, ঘটনাটি শোনার পর গাংনী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে বিষয়টি খোঁজখবর নিয়ে তথ্য দেওয়ার জন্য বলা হয়েছে। কিন্তু তারা কোন প্রকার তথ্য দেননি। আসলে কি কারণে দেননি; এটা আমার জানা নেই।

গাংনী থানার ওসি তাজুল ইসলাম বলেন, এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাচন: যশোরে ৩৪ জনের মনোনয়নপত্র দাখিল

যশোর অফিস ।।

আসন্ন উপজেলা নির্বাচনে যশোরের মনিরামপুর ও কেশবপুর উপজেলায় ৩৪ জন মনোনয়ন দাখিল করেছেন। এর মধ্যে মণিরামপুরে চেয়ারম্যান পদে ৫ জনসহ ১৮ জন ও কেশবপুরে তিনটি পদে ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার (১৫ এপ্রিল) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সংশ্লিষ্ট উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে তারা মনোনয়নপত্র দাখিল করেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মণিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জনসহ ১৮টি মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা। চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমজাদ হোসেন লাভলু, সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন ও জামায়াত নেতা প্রভাষক ফজলুল হক; পুরুষ ভাইস চেয়ারম্যান পদে যুবলীগ নেতা শরিফুল ইসলাম, জামায়াত নেতা মাওলানা লিয়াকত আলী, আওয়ামী লীগ নেতা আব্দুল হক, মঞ্জুর আক্তার, সন্দীপ ঘোষ ও পিলাপ মল্লিক মনোনয়নপত্র দখিল করেছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুরাইয়া আক্তার, মাহাবুবা ফেরদৌস পাপিয়া, মহিলা জামায়াত নেত্রী গুলবদন, বর্তমান ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, মাজেদা খাতুন, আমেনা খাতুন এবং মুছা. জেসমিন মনোয়নপত্র দাখিল করেছেন।

সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে জানা গেছে, তিনটি পদের বিপরীতে মনোয়নপত্র দাখিলকারীদের ৩ জন জামায়াত সমর্থিত প্রার্থী। এছাড়া, অন্যান্য সকল প্রার্থী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়।

কেশবপুরে উপজেলা নির্বাচনে তিনটি পদে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ওবায়দুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা আকতার সাদেক, জামায়াত নেতা আব্দুস সামাদ, ব্যবসায়ী ইমদাদুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক এস এম মাহবুবুর রহমান, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক কাজী মুজাহীদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগে দপ্তর সম্পাদক মফিজুর রহমান ও মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ-নূর-আল আহসান। এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে যুবলীগ নেতা  সুমন সাহা, বর্তমান ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, ব্যবসায়ী মনিরুল ইসলাম, জামায়াত নেতা ওজিহুর রহমান, যুবলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন ও সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা; মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া খাতুন ও সাবেক কাউন্সিলর মনিরা খানম মনোনয়নপত্র দাখিল করেছেন।

এ বিষয়ে কেশবপুর সহকারী উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে তিনটি পদে ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

মনিরামপুর সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা কল্লোল বিশ্বাস জানান, এ দিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোয়নপত্র দাখিলের শেষ সময় ছিল। ৩টি পদে চেয়ারম্যান পদে ৫ জনসহ ১৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

তফসিল অনুযায়ী, প্রথম ধাপের নির্বাচনে মনোনয়নপত্র বাছাই হবে ১৭ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ১৮ থেকে ২০ এপ্রিল। আপিল নিষ্পত্তি হবে ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। পরদিন প্রতীক বরাদ্দের পর প্রচারণা শুরু হবে। প্রথম ধাপের ১৫২ উপজেলায় ভোট হবে আগামী ৮ মে।

নড়াইলে ১৫ দিনব্যাপী সুলতান মেলা শুরু

নিজস্ব প্রতিনিধি

বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৯তম জন্মজয়ন্তী উপলক্ষে নড়াইলে শুরু হয়েছে ১৫ দিন ব্যাপী ‘সুলতান মেলা-২০২৩’। সোমবার (১৫ এপ্রিল) বিকেলে নড়াইল ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।

জাতীয় সংগীতের তালে পতাকা উত্তোলন, শান্তির প্রতীক কবুতর ও বেলুন উড়িয়ে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। এর আগে সুলতান মেলা উপলক্ষে এস এম সুলতান সংগ্রহশালা থেকে একটি র‌্যালি সুলতান মঞ্চে এসে শেষ হয়।

জেলা প্রশাসন ও এস এম সুলতান ফাউন্ডেশনের যৌথ আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুলতান ফাউন্ডেশনের আহ্বায়ক আশিকুর বহমান মিকু।

আরও বক্তব্য রাখেন- সদর পৌর মেয়র আঞ্জুমান আরা, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নিজামুদ্দিন খান নিলু, সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ খান শাহাবুদ্দিন, পুলিশ সুপার মোহা. মেহেদী হাসান, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুমার কুন্ডু।

২০০১ সালে গঠিত হয় চিত্রশিল্পী এস এম সুলতানের নামে এস এম সুলতান ফাউন্ডেশন। সেই থেকে জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশনের আয়োজনে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে প্রতি বছর এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।

মেলাকে কেন্দ্র করে ইতোমধ্যে সাংস্কৃতিক সংগঠনগুলোর মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। মেলায় স্থানীয় মূর্ছনা সংগীত নিকেতন, সরগম, গ্রেভ, যুগান্তর নাট্য সংসদ, ছন্দায়ন, চিত্রা থিয়েটার, ছায়ানট, উদীচী শিল্পীগোষ্ঠী, জেলা শিল্পকলা একাডেমিসহ ৪৬টি সাংস্কৃতিক সংগঠন নৃত্য, কবিতা আবৃত্তি, সংগীতানুষ্ঠান ও নাটক পরিবেশন করবেন। শিল্পীর জীবন দর্শন, শিল্পীসত্তা ও কর্মময় জীবনের ওপর সেমিনার অনুষ্ঠিত হবে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। অনুষ্ঠানে লালন একাডেমিসহ ঢাকা ও খুলনার শিল্পীরা সংগীত পরিবেশন করবেন।

১৫ দিনব্যাপী মেলা চলবে এপ্রিলের ২৯ তারিখ পর্যন্ত, মেলায় বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে- সুলতান মঞ্চে বাংলাদেশ, ভারত, নেপাল, আমেরিকা, তুরস্ক, জিম্বাবুয়ে, থাইল্যান্ড, মালয়েশিয়াসহ দেশ-বিদেশের বিশিষ্ট শিল্পীদের আঁকা ছবির প্রদর্শনী, শিশু-কিশোরের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, লাঠিখেলা, মহিলা কাবাডি, কুস্তি, ভলিবল, ঘোড়া দৌড়, আর্চারি।

এ ছাড়াও মেলাকে প্রাণবন্ত করে তুলতে দেশের বিভিন্ন জেলা থেকে রকমারি পসরা নিয়ে দোকান সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা।

নড়াইলের জেলা প্রশাসক ও এস এম সুলতান ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী বলেন, গ্রামীণ ঐতিহ্য শিল্প সংস্কৃতির জেলা নড়াইল। জেলা শিল্প সংস্কৃতিকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বিশ্ববরেণ্য চিত্রশিল্পী। তাকে স্মরণ করে প্রতি বছরই মেলার আয়োজন করা হয়। এ মেলা নড়াইলবাসীর প্রাণের মেলা। প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের যৌথ সিদ্ধান্তে একজন গুণী চিত্রশিল্পীকে ‘সুলতান পদক’ দেওয়া হবে। শিল্পী নির্বাচন কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বিশ্ব দরবারে শুধু দেশকেই নয় নড়াইলকে চিনিয়েছেন তার কর্মের মাধ্যমে।

তিনি আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশের শিল্পীদের অংশগ্রহণে আর্ট ক্যাম্পের আয়োজন করা হয়েছে। মেলায় চিত্রশিল্পী সুলতানকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সেমিনার, প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। এছাড়া গ্রামীণ ঐতিহ্যের বিভিন্ন খেলাসহ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে নড়াইলে সংস্কৃতি আরও বিকোশিত হবে।

একুশে ও স্বাধীনতা পদকসহ একাধিক সম্মাননায় ভূষিত বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট মেছের আলী ও মাজু বিবির ঘর আলোকিত করে নড়াইলের মাছিমদিয়ায় জন্মগ্রহণ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েও ভর্তি নিয়ে শঙ্কায় নয়মি

তালা প্রতিনিধি

সাতক্ষীরার তালার নয়মি সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষায় কলা ও মানবিক ইউনিটে ১৭৪৯তম স্থান অধিকার করেছেন। তবে স্কুলজীবন থেকেই আর্থিক অনটনের মধ্যে পড়ালেখা করা এই মেধাবী শিক্ষার্থীর ঢাবিতে ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও পরবর্তী পড়ালেখার খরচ কীভাবে জোগাড় করবে এই শঙ্কায় দিন কাটছে নয়মি ও তাঁর পরিবারের।

নয়মি সরকার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কানাইদিয়া গ্রামের দিনমজুর জেমস যদু সরকার ও অর্চনা সরকারের মেয়ে।

নয়মি সরকার বাবা জেমস যদু সরকার বলেন, ‘খলিলনগর ইউনিয়নের ফতেপুর গ্রামে আমার পৈতৃক বাড়ি। স্ত্রী অসুস্থ হওয়ায় যে দুই শতক জমির ওপরে বসবাস করতাম তা বিক্রি করে চিকিৎসা করেছি। এখন জালালপুর ইউনিয়নের কানাইদিয়া গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করছি। এক ছেলে, এক মেয়ে ও স্ত্রী নিয়ে আমার সংসার। অন্যের জমিতে কাজ করে আমার সংসার চলে। ছেলে-মেয়েদের পড়াশোনার খরচ চালাতে আমার খুব কষ্ট হয়, কীভাবে মেয়েকে এখন ভর্তি করব তা আমি নিজেও জানি না।’

নয়মি সরকার বলেন, ‘আমার বাবা আমাদের দুই ভাই-বোনকে খুব কষ্ট করে পড়াশোনা করান। আমি এসএসসি ও এইচএসসিতে এ প্লাস পেয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলা ও মানবিক ইউনিটে ১৭৪৯তম স্থান অধিকার করেছি। টাকার অভাবে কোচিং করতে পারিনি, কোনো রকমে অনলাইনের মাধ্যমে কোচিং করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েও শুধু টাকার অভাবে ভর্তির ব্যাপারে অনিশ্চয়তা দেখা দিয়েছে আমার। আমি বিত্তবানদের কাছে ভর্তি ও লেখাপড়ার খরচের জন্য সহযোগিতা কামনা করছি।’

খলিলনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু বলেন, ‘র্থের অভাবে মেয়েটির বাবা এলাকা ছেড়ে কানাইদিয়া এলাকায় বসবাস করেস। তাঁর পড়াশোনায় সহযোগিতা করার জন্য সমাজের বিত্তবানদের কাছে অনুরোধ করছি।’

জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক বলেন, ‘আমার এলাকা থেকে নয়মি সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে। আমি তাঁকে আর্থিক সহযোগিতা করার চেষ্টা করব।’

আশাশুনিতে ইউপি চেয়ারম্যানের পদত্যাগ

নিজস্ব প্রতিনিধি

আসন্ন উপজলো পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করতে সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম শাহনেওয়াজ ডালিম পদত্যাগ করেছেন।

সোমবার (১৫ এপ্রিল) উপজলো নির্বাহী কর্মকর্তা রনি আলম নুরের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।

শাহনওেয়াজ ডালিম বর্তমানে আশাশুনি উপজলো আওয়ামী লীগরে যুগ্ম সাধারণ সম্পাদক ও খাজরা ইউনিয়নের তিনবারের চেয়ারম্যান।

পদত্যাগপত্র জমা দেওয়ার সময় তার সঙ্গে ছিলেন, আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান হোসেন, দরগাহপুর ইউপি চেয়ারম্যান শেখ মিরাজ আলী, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দীপংকর সরকার দীপ, শ্রীউলা ইউপি চেয়ারম্যান দীপংকর বাছাড় দীপু, বুধহাটা ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক ডাবলু, কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর সাকি পলাশ, বড়দল ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল আলিম, আনুলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান নুরুল আলম, কুল্যা ইউপির সাবেক চেয়ারম্যান আবুল বাসেত হারুন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা দীনেশ চন্দ্র মণ্ডল, উপজেলা কৃষক লীগের উপদেষ্টা শেখ জালাল উদ্দীন প্রমুখ।

পদত্যাগপত্র জমা দেওয়ার আগে নির্বাচন অফিসের সামনে উপস্থিত শত শত জনতার উদ্দেশে ডালিম বলেন, আমি খাজরা ইউনিয়ন থেকে তিনবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। এবার আমি আপনাদের সঙ্গে নিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। আশা করি সর্বস্তরের মানুষের সমর্থনে আমি উপজেলা চেয়ারম্যান পদে বিপুল ভোটে নির্বাচিত হবো।

তিনি আরও বলেন, এবারের নির্বাচন হবে উন্নয়নের নির্বাচন। তাইতো আশাশুনি উপজেলাবাসীর উন্নয়নে আমরা সব চেয়ারম্যানরা একসঙ্গে হয়েছি এবং একসঙ্গে কাজ করে যাব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি আলম নুর বলেন, খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিমের পদত্যাগপত্র পেয়েছি। পদত্যাগপত্রে তিনি উপজলা নির্বাচনে অংশ নেওয়ার কথা উল্লেখ করেছেন।

দাকোপে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনী-২০২৪ উদ্যাপনে বিভিন্ন কর্মসূচী গ্রহন

দাকোপ প্রতিনিধি

দাকোপে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪ উদ্যাপন উপলক্ষে বর্নাঢ্য আয়োজনে বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগীতায় বৃহস্পতিবার (১৮এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের মাঠ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে এ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর শুভ উদ্বোধন করবেন খুলনা-১ আসনের সংসদ সদস্য ননী গোপাল মন্ডল। বিশেষ অতিথির হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান, উপজেলা নির্বাহী অফিসার ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৪ বাস্তবায়ন কমিটির সভাপতি জয়দেব চক্রবর্তী। সভাপতিত্বে করবেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ও প্রাণিসম্পদ প্রদর্শনী বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ডাঃ বঙ্কিম কুমার হালদার। কর্মসূচীর মধ্যে থাকবে ১৮ এপ্রিল উপজেলা প্রাণিসম্পদ দপ্তর মাঠ প্রাঙ্গনে প্রাণিসম্পদ প্রদর্শনী, ১৯ এপ্রিল, খলিশায় বিনামূল্যে টিকা প্রদান কর্মসূচী, ২০ এপ্রিল খোনা-ঘাটাইল বিনামূল্যে কৃমিনাশক বিতরণ, ২১ এপ্রিল  ব্লুবার্ড সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচী (ডিম খাওয়ানো), ২২ এপ্রিল সেবা সপ্তাহের সমাপনী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।

ফকিরহাটের জাড়িয়া কৃষক মাঠে ফসল কর্তন ও কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাটের জাড়িয়া কৃষক মাঠে বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউট (ব্রি) সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগ উন্নত পানি ব্যবস্থাপনার মাধ্যমে বোরো-২০২৩-২৪ মওসুমে উচ্চফলনশীল ব্রি-ধান-৬৭ ও ব্রি-ধান-৮৯জাত প্রদর্শনীর ফসল কর্তন ও কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ফকিরহাট সদর ইউনিয়নের জাড়িয়া কৃষক মাঠে মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। পার্টনার প্রকল্পের অর্থায়নে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফকিরহাট এর সহযোগীতায় এ মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাগেরহাট এর উপ-পরিচালক কৃষিবিদ শংকর কুমার মজুমদার। গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয় ব্রি এসএসএ এবং প্রধান ড, মোঃ জাহিদুল ইসলাম এর সভাপেিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,সিনিয়র সাইন্টিফিক অফিসার কৃষিবিদ ড,প্রিয়লাল চন্দ্র পাল, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শেখ সাখাওয়াত হোসেন ও সদর ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার। সিনিয়র সাইন্টিফিক অফিসার কৃষিবিদ মোছাঃ সেতারা ইয়াসমীন এর সঞ্চালনায় এতে আরো বক্তৃতা করেন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা নয়ন কুমার সেন, ইউপি সদস্য সুমন মল্লিক, উপসহকারী কৃষি কর্মকর্তা (ডিপ্লমা কৃষিবিদ) প্রজীত মন্ডল, রিকাবুল ইসলাম, কৃষক ইষারাৎ আলী ও আউব আলী প্রমুখ। ##

ফকিরহাটে দুইকেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে দুইকেজি গাঁজাসহ মোসা: তানিয়া বেগম (৩০) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। তানিয়া বেগম রূপসার বাগমারা গ্রামের মৃত হেমায়েত এর মেয়ে। পুলিশ জানায়, সোমবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) অনুপ রায়, এএসআই আব্দুল্লাহ আল মামুন ও এএসআই ইদ্রিস আলী সহ পুলিশের একটি দল আট্টাকা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদক কারবারি তানিয়া বেগমকে গ্রেপ্তার করে। এসময় তার কাছে থাকা দুই কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল ্আলম বলেন, মাদকসহ রগ্রপ্তার হওয়া ওই নারীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে বাগেরহাট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। #

গড়ইখালী আলমশাহী ইনস্টিটিউটের ৭৫ বছর পূর্তি উদ্যাপিত

খবর বিজ্ঞপ্তি

খুলনার পাইকগাছা উপজেলার গড়ইখালী আলমশাহী ইনস্টিটিউটের (মাধ্যমিক বিদ্যালয়) ৭৫ বছর পূর্তি উপলক্ষে শনিবার  দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।

প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান মোড়ল। উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য, স্কুলের সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সোহরাব আলী সানা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন, চালনা এমএম কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ ফকির ও এ বিদ্যাপীঠের প্রাক্তন সিনিয়র শিক্ষক লুৎফর রহমান গাজী। অনুষ্ঠান উপস্থাপনা করেন হাফিজুর রহমান হালিম ও খানজাহান আলী খানু। সভাপতিত্ব করেন উদ্যাপন কমিটির আহবায়ক এ প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র স.ম রেজাউল করিম। অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি এ প্রতিষ্ঠান জাতীয়করণে উদ্যোগ নেবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি নোনাপানিমুক্ত, মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলার জন্য অতিথিরা সকলের সহযোগীতা কামনা করেন। অনুষ্ঠানমালার মধ্যে ছিল জাতীয় সংগীত, জাতীয় পতাকা উত্তোলন, শোভাযাত্রা, আলোচনা সভা ও গভীর রাত পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান।

উল্লেখ্য, সুফি, সাদক আলম শাহ ফকিরের পূণ্যভূমিতে তার পুত্র এএফএম মহিউদ্দিন শাহ-এর হাত ধরে ১৯৪৮ সালের ১ জানুয়ারি এ শিক্ষা প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়।

ইন্দুরকানীতে সড়কদুর্ঘটনায় এক শিশু মৃত

ইন্দুরকানী(পিরোজপুর) সংবাদদাতাঃ

পিরোজপুরের ইন্দুরকানীতে সড়কদুর্ঘটনা আরিফা(৪)নামে এক শিশু মৃত্যু হয়েছে । মঙ্গলবার দুপুরে উপজেলা পাড়েরহাট ইউনিয়নে টগড়া গ্রামে অবদা বাজারে এ ঘটনা ঘটে । জানা যায়, অবদা বাজারে আলী আহমেদে মেয়ে আরিফা (৪) দুপুরে বাড়ীর সামনের রাস্তার পশ্চিম পাশ থেকে দৌড়ে রাস্তার পুর্ব পাশে যাওয়ার জন্য টগড়া খেয়াঘাট থেকে ছেড়ে আসা অটোরিক্সা আসলে তখন অটোরিক্সা ধাক্কায় আরিফা গাড়ীর নিচে পড়ে যায় । গাড়ীতে থাকা যাত্রী দুই শিশু এবং অটোরিক্সা ড্রাইভার সহ ৫জন গুরুত্বর আহত হয় । তাৎক্ষনিক স্থানীয় লোকজন আরিফাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গিলে কর্ত্যাবরত চিকিৎসক মৃত ঘোষনা করেন ।

গাড়ীতে থাকা যাত্রী  নাসির উদ্দিন জানায়, আমরা  যখন আমাদের বাড়ীর সামনে আসলে তখন আরিফা রাস্তার একপাশ থেকে দৌড় দিয়ে আসলে তখন অটোরিক্সা ড্রাইভার আরিফাকে বাচাঁতে গিয়ে আমি এবং আমার স্ত্রী ও দুই শিশু গুরুত্বর আহত হয় । আল্লাহ আমাদের বাচিয়ে রাখছেন।  

শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে: মেয়র

খবর বিজ্ঞপ্তি

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। বর্তমান সরকার শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে নিয়মিত টিকা প্রদানের পাশাপাশি কৃমি নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করায় শিশুস্বাস্থ্যে ইতিবাচক প্রভাব পড়েছে। ফলে শিশু মৃত্যুর হার পূর্বের যে কোন সময়ের তুলনায় হ্রাস পেয়েছে। সরকারের এ কার্যক্রমে শতভাগ সফলতা অর্জনে সকল শ্রেণি পেশার মানুষের মধ্যে স্বাস্থ্য শিক্ষায় সচেতনতা বৃদ্ধি করার ওপর গুরুত্বারোপ করেন।

সিটি মেয়র মঙ্গলবার বেলা ১১টায় নগরীর শেরে বাংলা রোডস্থ নগর স্বাস্থ্য ভবনে ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম ও ‘২৯তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ’ সফল করার লক্ষ্যে আয়োজিত এ্যাডভোকেসি সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় কেসিসি’র স্বাস্থ্য বিভাগ এ সভার আয়োজন করে।

আগামী ২১ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা এবং ২৮ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত নগরীতে ২৯তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালিত হবে বলে সভায় জানানো হয়। উভয় কার্যক্রম শতভাগ সফল করার লক্ষ্যে সিটি মেয়র সংশ্লিষ্ট সকলকে যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

কেসিসি’র শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং স্বাস্থ্য রক্ষা ব্যবস্থা স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের উপপরিচালক ডা. ফেরদৌসী আক্তার, জেলা শিক্ষা কর্মকর্তা ফারহানা নাজ, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাদিয়া মনোয়ারা উষা, থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল মমিন ও মোছাঃ রুমানাই ইয়াসমিন, থানা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহজাহান, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মোঃ আবুল কাসেম, কেসিসি’র মেডিকেল অফিসার ডাঃ শরীফ শাম্মীউল ইসলাম সহ সংশ্লিষ্ট বেসরকারি সংস্থার প্রতিনিধিগণ সভায় অংশগ্রহণ করেন। সভা পরিচালনা করেন কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার।

খুলনা জেলা যুদলের নিন্দা ও প্রতিবাদ

খবর বিজ্ঞপ্তি

গতকাল ডুমুরিয়া উপজেলা যুবদল এবং বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ভোট বিহীন নিশি রাতের অবৈধ সরকারের মিথ্যা ও বানোয়াট মামলায় উচ্চ আদালতের জামিন নিয়ে নিম্ন আদালতে আত্মসমর্পন করলে নিম্ন আদালত উচ্চ আদালতের জামিন বাতিল করে নেতৃবৃন্দদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। অবৈধ সরকারের আজ্ঞাবহ আদালতের এহেন অবৈধ আদেশে খুলনা জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, খুলনা জেলা যুবদলের সহ শিক্ষা বিষয়ক সম্পাদক মিলন মোল্লা, ডুমুরিয়া উপজেলা যুদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, যুগ্ম আহ্বায়ক শাহিন মোল্লা, ডুমুরিয়া উপজেলা যুবদলের সদস্য জাকির হোসেন, গাজী আব্দুল আজিজ, আইয়ুব মাহমুদ, গাজী মাসুদ পারভেজ, মনিরুজ্জামান মনি, তৌহিদুজ্জামান তিতাস, শাহিনুর রহমান, জাহিদ হোসেনসহ বিএনপি ও তার অঙ্গসহযোগী সংগঠনের ৯০ জন নেতা কর্মীকে কারাগারে প্রেরণ করেন।

এই অবৈধ নির্দেশের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও খুলনা জেলা যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েদসহ খুলনা জেলা যুবদলের সকল নেতৃবৃন্দ।

মহেশ্বরপাশায় কৃষ্টির উদ্যোগে দুস্থ ও গরিবদের ঈদ সামগ্রী বিতরণ

খবর বিজ্ঞপ্তি

 দৌলতপুরের মহেশ্বরপাশা কালিবাড়িতে সমাজ সেবামূলক সংগঠন কৃষ্টির উদ্যোগে মঙ্গলবার বিকেলে নিজস্ব কার্যালয় দোস্ত ও গরিবদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও ইফতার মাহফিল ও ক্যান্সার রোগীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা যশোর শিক্ষা বোর্ডের প্রাক্তন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসার মাধব চন্দ্র রুদ্র , সংগঠনের সভাপতি সন্দীপ কুমার দে, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিলন, সিনিয়র সহ-সভাপতি অজয় দে, উপদেষ্টা অ্যাডভোকেট আতাউর রহমান খোকন, দিলীপ কুমার দে, আশরাফ উদ্দিন জুয়েল, সুব্রত মিস্ত্রী,মোহাম্মদ মিল্টন, অ্যাডভোকেট অনুপ প্রসাদ, গোলাম মোস্তফা,মোঃ গাউসুজ্জামান, কাজী বাকি সহ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ। সংগঠনটি ২০১৫ সাল থেকে সমাজ সেবা উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে আসছে। তাদের লক্ষ্য উদ্দেশ্য সমাজে পিছিয়ে পড়া মানুষের পাশে থেকে সাধ্যমত সেবা করা।

মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদকের সুস্থতা কামনা

খবর বিজ্ঞপ্তি।।

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল খুলনা মহানগর শাখারা সাধারণ সম্পাদক এড. কানিজ ফাতেমা আমিন অসুস্থাবতায় নগরীর একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মঙ্গলবার (১৬ এপ্রিল) তাকে দেখতে হাসপাতালে যান বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, মহানগর মহিলা দলের সভাপতি আজিজা খানম এলিজা। এসময় তারা অসুস্থ নেত্রীর শয্যা পাশে কিছু সময় থাকেন ও চিকিৎসার খোঁজ খবর নেন।

এদিকে অসুস্থ মহিলা নেত্রীর সুস্থতা কামনা করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা আহবায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী প্রমূখ।