Home আঞ্চলিক সহকারী রেজিস্ট্রার ইকবালেরপিতার ইন্তেকালে উপাচার্যের গভীর শোক

সহকারী রেজিস্ট্রার ইকবালেরপিতার ইন্তেকালে উপাচার্যের গভীর শোক

7

খবর বিজ্ঞপ্তি।।
খুলনা বিশ্ববিদ্যালয় গণিত ডিসিপ্লিনের সহকারী রেজিস্ট্রার ও অফিসার্স কল্যাণ পরিষদের নির্বাহী সদস্য এইচ এম ইকবাল হোসেনের পিতা মো. কাওসার হোসেন হাওলাদার বার্ধক্যজনিত কারণে গতকাল ৮ এপ্রিল (সোমবার) রাত আনুমানিক ১০টায় বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর। তিনি তিন ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ ০৯ এপ্রিল (মঙ্গলবার) সকাল ৮টায় গল্লামারী খোরশেদ নগরস্থ আল হেরা জামে মসজিদে জানাজা নামাজ শেষে তাকে দাফনের উদ্দেশ্যে মোড়েলগঞ্জ উপজেলার পুটিখালি ইউনিয়নের এবি গজালিয়া গ্রামে নিয়ে যাওয়া হয়।
এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন গণিত ডিসিপ্লিনের সহকারী রেজিস্ট্রার ও অফিসার্স কল্যাণ পরিষদের নির্বাহী সদস্য এইচ এম ইকবাল হোসেনের পিতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস এবং সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মুন্নুজাহান আরাসহ ডিসিপ্লিনের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেছেন।
আরও শোক প্রকাশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি দীপক চন্দ্র মন্ডল ও সাধারণ সম্পাদক মো. শহিদুল আলম হাওলাদারসহ পরিষদের সদস্যবৃন্দ।