তথ্য বিবরনী।।
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে বাংলাদেশ বেতার, খুলনা কেন্দ্র তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা প্রচারের আয়োজন করেছে। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে ঈদের দিন সকাল ৬-৪০ মিনিটে ঈদের গানের গ্রন্থনাবদ্ধ অনুষ্ঠান “খুশির সওগাত”, সকাল ১০-০৫ মিনিটে ছোটদের বিশেষ অনুষ্ঠান “এলো খুশির ঈদ”, সকাল ১০-৪৫ মিনিটে বিশেষ রম্য নাটিকা “ঘটকের বিয়ে”, সকাল ১১-০৫ মিনিটে নুতন ছায়াছবির গানের গ্রন্থনাবদ্ধ অনুষ্ঠান “সেলুলয়েড ঈদ”, দুপুর ১২-০৫ মিনিটে জনপ্রিয় গানের গ্রন্থনাবদ্ধ অনুষ্ঠান “ঈদ এলোরে“, দুপুর ০২-৩০ মিনিটে বিশেষ গীতিনকশা “ঈদ মোবারক আসসালাম”, বিকাল ০৩-৩০ মিনিটে জনপ্রিয় লোকগানের গ্রন্থিত অনুষ্ঠান “ঈদ আনন্দ”, বিকেল ০৪-১০ মিনিটে কবিতা আবৃত্তির অনুষ্ঠান “পংক্তিতে ছন্দে, ঈদ আনন্দে”, বিকেল ০৪-৩৫ মিনিটে “ঈদের জারী”, বিকেল ০৫-১৫ মিনিটে ব্যান্ড সঙ্গীতের অনুষ্ঠান “ঈদ এসেছে”, রাত ০৯-০৫ মিনিটে খুলনা বেতারের উপস্থাপক-উপস্থাপিকা ও সংবাদ পাঠক-পাঠিকাদের অংশগ্রহণে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান “ঈদ আনন্দ মেলা” এবং এবং রাত ১০টায় বিশেষ নাটক “সৌহার্দ্য”।
ঈদের ২য় দিন সকাল ৬-৩০ মিনিটে ভক্তিমূলক গানের গ্রন্থনাবদ্ধ অনুষ্ঠান “এলো খুশির ঈদ”, সকাল ০৮-১৫ মিনিটে ঈদের গান নিয়ে গ্রন্থনাবদ্ধ বিশেষ অনুষ্ঠান “ঈদ মোবারক ইয়া হাবিব”, দুপুর ১২-৩৫ মিনিটে জনপ্রিয় ছায়াছবির গানের সংকলিত বিশেষ সঙ্গীতানুষ্ঠান “এলো খুশির মৌসুম”, দুপুর ০২-৩০ মিনিটে বিশেষ নাটক “ফাঁদ”, বিকেল ০৪-১০ মিনিটে ব্যান্ড সঙ্গীতের গ্রন্থনাবদ্ধ অনুষ্ঠান “খুশির ঝলক” এবং রাত ১০-০০টায় বিশেষ নাটক “ঈদ আনন্দ ঘরে ঘরে” প্রচারিত হবে।
ঈদের ৩য় দিন সকাল ০৮-১৫ মিনিটে ঈদুল ফিতর উপলক্ষ্যে বিশেষ আঞ্চলিক গানের গ্রন্থনাবদ্ধ অনুষ্ঠান “রূপসা নদীর পাড়ে”, বেলা ০৩-৩০ মিনিটে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বাংলাদেশ বেতার খুলনা থেকে বিভিন্ন সময়ে প্রচারিত গীতিনকশা থেকে নির্বাচিত গান নিয়ে গ্রন্থনাবদ্ধ অনুষ্ঠান “খুশির হাওয়া“, বিকেল ০৪-১০ মিনিটে ঈদুল ফিতর উপলক্ষ্যে বিশেষ ব্যান্ড সঙ্গীতের অনুষ্ঠান “ঝংকার”, বিকেল ০৪-৩৫ মিনিটে “ঈদের জারী”, বিকেল ০৫-১৫ মিনিটে চারণ কবিদের গান নিয়ে অনুষ্ঠান “বাউলিয়ানা”, রাত ১০-০০টায় বিশেষ নাটক “জীবন যখন যেমন” প্রচারিত হবে।
এছাড়া আগামী ১৪ এপ্রিল বাংলা নববর্ষ উপলক্ষ্যে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা প্রচারিত হবে। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে সকাল ৬-৩০ মিনিটে গ্রন্থনাবদ্ধ গানের বিশেষ অনুষ্ঠান “বাংলার মাটি বাংলার জল”, সকাল ০৮-৩০ মিনিটে বিশেষ গীতিনকশা “নুতনের আহবানে”, সকাল ০৯-০৫ মিনিটে ছোটদের জন্য বিশেষ অনুষ্ঠান “স্বপ্ন সাজাও রঙের মেলায়” দুপুর ১২-১৫ মিনিটে “তাকদুম তাকদুম”, দুপুর ০২-৩০ মিনিটে কবিতা আবৃত্তির অনুষ্ঠান “প্রলয়োল্লাস”, বিকেল ০৪-১০ মিনিটে বিশেষ আলোচনা অনুষ্ঠান “প্রাণের উৎসব”, বিকেল ০৪-৩৫ “মিনিটে নববর্ষের জারী” এবং রাত ১০-৩০ মিনিটে বিশেষ নাটক “তুমি এসেছিলে এই দিনে”।











































