Home আঞ্চলিক ঈদের ছুটিতেও চালু থাকবে মোংলা বন্দরের কার্যক্রম

ঈদের ছুটিতেও চালু থাকবে মোংলা বন্দরের কার্যক্রম

6

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।


ঈদুল ফিতর উপলক্ষ্যে টানা পাঁচ দিনের ছুটিতেও মোংলা বন্দরের কার্যক্রম চালু থাকবে। আমদানি-রপ্তানি কার্যক্রম যাতে স্বাভাবিক থাকে সেজন্য অন্যান্য বারের মতো এবারও ঈদের ছুটিতে কার্যক্রম চালু রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (৯এপ্রিল) দুপুরে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১০এপ্রিল থেকে ১৪এপ্রিল পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। কিন্তু প্রতিবারের মতো এবারও ঈদের ছুটিতে বন্দর কর্তৃপক্ষের কার্যক্রম চালু থাকবে। বন্দর ব্যবহারকারীরা চাইলে ঈদের দিন সকালেও পণ্য ডেলিভারি নিতে পারবেন। এছাড়া জাহাজে পণ্য ওঠানো-নামানোও চলবে। এজন্য বেসরকারি ডিপোসহ সংশ্লিষ্ট স্টেক হোল্ডার প্রতিষ্ঠানগুলোকে কার্যক্রম চালু রাখার অনুরোধ জানানো হয়েছে।

মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর এ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ জাহিদ হোসেন বলেন, ঈদ উপলক্ষ্যে সরকারি ছুটি পাঁচ দিন হলেও মোংলা বন্দরে ৪৮ঘন্টা ছুটি পালিত হবে। তবে এই ৪৮ঘন্টার মধ্যেও ঈদের দিন ও ঈদের পরদিন তাদের বন্দর ব্যবহারকারীরা কাজ করাতে পারবেন। এক্ষেত্রে শ্রমিকদের ডাবল হাজিরা দিতে হবে বলেও জানান তিনি।