পাইকগাছ( খুলনা) প্রতিনিধি:
পাইকগাছায় মোটর সাইকেল ও মাটি বহনকারী ট্রাকটর মুখমুখি সংঘর্ষে একজন নিহত ও মোটর সাইকেল চালক আহত হয়েছ। ঘটনাটি সোমবার সকাল সাড়ে সাতটায় পাইকগাছা- কয়রা প্রধান সড়কের মৌখালী বাজর সংলগ্ন এলাকায়। পুলিশ নিহাতের লাশ উদ্ধার করে সুরত হাল রিপোর্ট শেষে পরিবারের নিকট মরদেহটি হস্তান্তর করেছে। আহাত মোটর সাইকেল চালকে মুমূর্ষ অবস্থায় প্রথমে পাইকগাছা হাসপাতে ও পরে তার অবস্থা অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ মাটি বহনকারী ট্রাক জব্দ করেছে। এ ঘটনায় মৃতের ছোটভাই আলমগীর হোসেন মিন্টু বাদী হয়ে চালক জাহিদ গাজী(২৫)এর নামে পাইকগাছা থানায় মামলা করেছে।
মামলার তদন্ত কারী কর্মকর্ত উপপরিদর্শক সাদ্দাম হোসেন জানান, কয়রা উপজেলার মদিনাবাদ গ্রামের নওশের আলী সানার ছেলে খায়রুল আলম (৩৫) খুলনায় একটি মামলার হাজিরা দেয়ার জন্য ভাড়ায় চালিত মোটর সাইকেল যাচ্ছিলো। উপজেলার মৌখালী নামক স্থানে পৌছালে ভাটার মাটি টানা ট্রাকটর মোটর সাইকে সজোরে ধাক্কা দেয়। এ সময় মোটর সাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং মোটর সাইকেল থাকা চালক ও যাত্রী রাস্তায় ছিটকে পড়ে। ঘটনাস্থলে মোটরসাইকেল যাত্রী মারা যায় ও মোটর সাইকেল চালক আহত হয়। আহতকে পাইকগাছা হাসপাতালে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। নিহতর মরদেহ সুরত হাল শেষে পরিবারের কাছে দেয়া হয়েছ।










































