Home আলোচিত সংবাদ সূর্যগ্রহণের সময় প্রাণিদের মাঝে কী ধরনের পরিবর্তন হয়?

সূর্যগ্রহণের সময় প্রাণিদের মাঝে কী ধরনের পরিবর্তন হয়?

14


খুলনাঞ্চল ডেস্ক।।

সূর্যগ্রহণের সময় মানুষের চোখে মুখে এক ধরনের ভীতি থাকলেও প্রাণিদের মাঝে কী ধরনের অবস্থা তৈরি হয় তা অনেকেই জানে না। সূর্যগ্রহণের সময় যখন চাঁদ পুরোপুরি সূর্যকে ঢেকে ফেলে তখন পৃথিবীতে রাতের মতো অন্ধকার নেমে আসে। এই পরিস্থিতি প্রাণিদের মাঝে এক ধরনের আতঙ্ক সৃষ্টি করে।


প্রাণিরা তাদের ২৪ ঘণ্টার জীবন সার্কেল পরিচালনার জন্য জৈবিক ঘড়ির ওপর নির্ভর করে। একে বলা হয় সার্কাডিয়ান ছন্দ। আর এটি নির্ভর করে রাত ও দিনের ওপর। একটি প্রাণির শিকার করা, ঘুমানোসহ নিত্যদিনের কাজকর্ম এই জৈবিক ঘড়ির ওপর নির্ভর করে থাকে।

সূর্যগ্রহণের সময় প্রাণিদের মাঝে কী ধরনের প্রতিক্রিয়া হয় তা নিয়ে খুব বেশি গবেষণা হয়নি। ফলে এ সম্পর্কে সঠিক তথ্য পাওয়া দুস্কর। এছাড়া বিরল সূর্যগ্রহণ অনেক বছর পর পর হয়ে থাকে। এজন্য সব প্রাণির আচরণ সমান হয় না।

সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ের আচরণগত পরিবেশবিদ সিসিলিয়া নিলসন বলেন, সূর্যের আলো পৃথিবীর প্রত্যেক প্রাণির জন্য অপরিহার্য। একজন জীব বৈজ্ঞানিক হিসেবে আমরা কখনও সূর্যের আলো বন্ধ করতে পারি না। তবে পৃথিবী নিজ থেকেই সূর্যের আলো কিছু সময়ের জন্য বন্ধ করে দেয়। যাকে সূর্যগ্রহণ বলা হয়।

১০০ বছরেরও বেশি আগে নিউ ইংল্যান্ডের একজন কীটবিজ্ঞানি সূর্যের আলো না থাকলে কী হয় তা নিয়ে পরীক্ষা করেন। ১৯৩২ সালে সূর্যগ্রহণের সময় কীট বিজ্ঞানি উইলিয়াম হুইলার স্থানীয় সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন দেন। ওই বিজ্ঞাপনে তিনি সূর্যগ্রহণের সময় প্রাণিদের মাঝে কী ধরনের পরিবর্তন দেখা যায় তার তথ্য সংগ্রহের জন্য কর্মী নিয়োগ করেন। এভাবে তিনি ৫০০ এর অধিক তথ্য সংগ্রহ করতে সক্ষম হয়। এতে দেখা গেছে- অনেক প্রাণি সূর্যগ্রহণের সময় নিজ আবাসস্থাল ফিরে আসে।