মুফতি হুমায়ুন আইয়ুব।।
আকাশে থালাভরা চাঁদ। মানে বিদায় নিচ্ছে বরকতময় রোজার মাস। বিদায় মুহূর্তে আত্মজিজ্ঞাসা আমরা কতটা নিজেদের গোনাহ মাফ করাতে পেরেছি! রাত-দিনে আল্লাহর ধ্যানে কত সময় কাটিয়েছি। দোয়া মোনাজাতের সৌভাগ্য আমাদের হয় কি? আল্লাহ বলেছেন, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। রাসুল সা. বলেন, দোয়া একটি ইবাদত। তিরমিজি
রোজা দোয়া কবুলেরও মাস। রাসুল সা. বলেন, ইফতারের সময় রোজাদারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। ইবনে মাজাহ অন্যত্র বলেছেন, দোয়া সব ইবাদতের মূল। তিরিমিজি
তবে দোয়া কবুলের পুর্বশর্ত হলো- বৈধ উপার্জন ও খাদ্য। রাসুল সা. বলেন, যে ব্যক্তি আকাশের দিকে দুহাত তুলে হে আল্লাহ, হে আল্লাহ!
বলে দোয়া করে। অথচ তার খাবার পানীয় পোশাক অবৈধ এবং তার রক্তমাংস সৃষ্টি হারাম উপার্জনের, তার দোয়া কীভাবে কবুল হবে? মুসলিম পূর্ণ মনোযোগ ও আত্মবিশ্বাসের সঙ্গে মোনাজাতের আহ্বান জানিয়েছেন নবীজী সা. ঘোষণা করেছেন- বড়পীর আবদুল কাদির জিলানি রহ. রচনাবলিতে উল্লেখ, হে মহান অতিথি রোজা তোমাকে সালাম। তুমি তারাবিহ, তাহাজ্জুদ ও কোরআন তেলাওয়াতের মাস, তুমি পাপমুক্তি ও কল্যাণ অর্জনের মাস। তুমি দোয়া কবুলের মাস। তোমাকে সালাম, শুভেচ্ছা।
তুমি দোয়া মোনাজাতের উপযুক্ত সময়। রোজা তুমি এমন নও যে তোমাকে বিদায় দেওয়া যায়। কিন্তু তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছো- এই বিরহ-বেদনায় আমরা কাতর। আগামী বছর তোমার অপেক্ষায় থাকলাম। হাদিসের ভাষ্য মতে, বিভিন্ন নেক কাজ করার পর দোয়া কবুল হয়। শবেকদর রোজার মাসের দিন রাত, নফল নামাজের সেজদায়, তিলাওয়াতের পর, জমজমের পানি পানকালে, কাবা শরিফে চোখ রেখে দোয়া করলে দ্রুত আল্লাহর দরবারে কবুল হয়। দোয়া কবুলের মাসে আল্লাহ আমাদের দোয়ায় তাওফিক দিন। আমিন।
রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ফের অবৈধভাবে শিক্ষার্থী ভর্তির অভিযোগ উঠেছে। মিথ্যা তথ্য ও জাল সনদে প্রথম শ্রেণিতে ৩৬ ছাত্রী ভর্তির অভিযোগ পাওয়া গেছে। প্রতিষ্ঠানটির ভর্তি কমিটির একজন সদস্য গভর্নিং বডির সভাপতি ও ঢাকা বিভাগীয় কমিশনারকে এমন অভিযোগ করেছেন। ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের গঠিত তদন্ত কমিটি অভিযোগ তদন্ত করে প্রাথমিক সত্যতা পেয়েছে।
তদন্ত কমিটি সূত্রে জানা গেছে, অবৈধভাবে ৩৬ ছাত্রী ভর্তির ঘটনা তদন্তে প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটির ভর্তি সংশ্লিষ্টদের জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন তদন্ত কমিটির আহ্বায়ক ও ঢাকা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মমিনুর রহমান। ২৫ মার্চ চিঠি দিয়ে এ বিষয়ে জবাব চাওয়া হয়। চিঠি হাতে পাওয়ার পর চার কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্টদের জবাব দিতে বলা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৪ শিক্ষাবর্ষে ভিকারুননিসার প্রথম শ্রেণিতে ১৬৯ জন ছাত্রীকে অবৈধভাবে ভর্তির অভিযোগ ওঠে। পরে তাদের ভর্তি বাতিল করা হয়। এ ঘটনা জানাজানি হওয়ার পর মূল ক্যাম্পাসের দিবা শাখা (বাংলা ভার্সন) প্রধান মো. শাহ আলম খানকে বরখাস্তও করা হয়। পরে তাকে ঘটনা ফাঁসের জন্য দায়ী করা হয়।
নিজে বরখাস্ত হওয়ার পর শাহ আলম খান ভর্তি কমিটির অনিয়মের বিষয়টি লিখিতভাবে গভর্নিং বডির সভাপতি ও ঢাকার বিভাগীয় কমিশনারকে জানান। গত ১৮ ফেব্রুয়ারি লিখিত অভিযোগে শাহ আলম জানান, মূল প্রভাতি বাংলা ভার্সনে ৯ জন, মূল দিবা বাংলা ভার্সনে ২ জন, মূল প্রভাতি ইংরেজি ভার্সনে ২ জন, মূল দিবা ইংরেজি ভার্সনে ৪ জন, ধানমন্ডি দিবা শাখায় ৩ জন, বসুন্ধরা প্রভাতি শাখায় ২ জন, বসুন্ধরা দিবা শাখায় ৩ জনসহ মোট ৩৬ জনকে ভর্তি করা হয়। এসব শিক্ষার্থীকে ভর্তিতে মিথ্যা তথ্যের মাধ্যমে জাল সনদ ব্যবহার করা হয়। ভর্তির ফরম বাছাইয়ের নীতিমালার ৪ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তাদের ভর্তি বাতিলযোগ্য।
এদিকে ভিকারুননিসার ৬ সদস্যের ভর্তি কমিটির আহ্বায়ক ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী। কমিটির অন্য সদস্যরা হলেনÑ ধানমন্ডি প্রভাতি শাখা প্রধান মাহমুদ আহমদ, মূল দিবা শাখার প্রধান শাহ আলম, বসুন্ধরা দিবা শাখার প্রধান জগদীস চন্দ্র পাল, মূল দিবা শাখার সিনিয়র শিক্ষক চাঁদ সুলতানা ও আজিমপুর প্রভাতি শাখার সিনিয়র শিক্ষক আব্দুর রাজ্জাক আকন্দ।
এ বিষয়ে জানতে চাইলে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী বলেন, ‘এখনো এটা নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এখন এটা নিয়ে আমি কিছুই বলতে পারব না।’











































