Home আঞ্চলিক ইউপি সদস্য ও যুবলীগ নেতার মায়ের শয্যাপাশে সাবেক এমপি আক্তারুজ্জামান বাবু

ইউপি সদস্য ও যুবলীগ নেতার মায়ের শয্যাপাশে সাবেক এমপি আক্তারুজ্জামান বাবু

42

খবর বিজ্ঞপ্তি।।

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়ন পরিষদের সদস্য ও যুবলীগ নেতা টিএম হাসানুজ্জামানের মা রিজিয়া খাতুনকে দেখতে শুক্রবার (২২ মার্চ) রাতে হাসপাতালে যান খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু। এ সময় তিনি তার শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন ও কর্তব্যরত চিকিৎসকের কাছে তার চিকিৎসার খোঁজ খবর নেন এবং আশু সুস্থতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মোঃ তসলিম হুসাইন তাজ, ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি, ইয়াসিন আরাফাত, জাহাঙ্গীর আলম, হাফিজুল ইসলাম প্রমুখ।