খবর বিজ্ঞপ্তি।।
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন পবিত্র রমজান মাসকে আল্লাহ তা’আলা অপরিসীম মর্যাদা দান করেছেন। এই মাস রহমত ও মাগফিরাতের মাস। এ মাসে প্রার্থনা করলে মহান আল্লাহ তাঁর বান্দাদের ক্ষমা করে দিবেন। তিনি বলেন, মাহে রমজানের শিক্ষায় আমাদের কে সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তোলা দরকার। সে লক্ষে উদীয়মান যুব সমাজ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাদের প্রচেষ্টায় মানুষ উপকৃত হলে কর্মদ্যোগ সার্থক হবে।
সিটি মেয়র আজ শুক্রবার বিকালে নগরীর খালিশপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে পবিত্র কোরান শরীফ উপহার ও ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
প্রতিবছরের ন্যায় এবছরও স্বেচ্ছাসেবা মূলক সংগঠন উদীয়মান যুব সমাজ ও ইকরা ইসলামী গ্রন্থাগার যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। উদীয়মান যুব সমাজ-এর সভাপতি সাংবাদিক মোঃ রবিউল গাজী উজ্জল সভায় সভাপতিত্ব করেন।
সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন কেসিসির প্যানেল মেয়র এস এম খুরশিদ আহম্মেদ টোনা, ইকরা ইসলামী গ্রন্থাগারের উপদেষ্টা আসাদুল করিম বাবু, সভাপতি মোঃ শহিদুল ইসলাম, কো-অর্ডিনেটর মোঃ সফিকুল ইসলাম সফিক, সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, খালিশপুরস্থ আরাবিয়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওঃ মুফতি ইউসুফ আলি, উদীয়মান যুব সমাজের উপদেষ্টা ও খুলনা মহানগর ইসলামী আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উদীয়মান যুব সমাজের উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ সরফরাজ আলম, ইকরা ইসলামী গ্রন্থাগারের সদস্য গোলাম মোর্শেদ মিনহাজ, মোঃ সোহেল হাওলাদার, উদীয়মান যুব সমাজের কোষাধ্যক্ষ রনি গাজী, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ ইসলাম রকি, ক্রীড়া সম্পাদক সাফিন আল মামুন, সদস্য শেখ ফারদিন হোসেন, মোঃ মেহেদী হাসান, অমীত হাসান পাপ্পু, নাহিদুল ইসলাম সাগর, মোঃ নাহিন গাজী উৎস প্রমুখ।











































