খবর বিজ্ঞপ্তি।।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কর্মসূচি গ্রহণ করেছে খুলনা মহানগর আওয়ামী লীগ। কর্মসূচির মধ্যে ১৭ মার্চ সকাল সাড়ে ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান,
সকাল ৮টায় জেলা প্রশাসন চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন, সকাল ৯টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে মহানগর, থানা, ওয়ার্ড আওয়ামী লীগ, সহযোগী সংগঠন ও নির্বাচিত দলীয় কাউন্সিলরসহ দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে আহবান জানিয়েছেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক এবং সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।











































