Home আঞ্চলিক দরিদ্র অসহায় মানুষের পাশে দাড়ানো একজন মুসলমানের ইমানী ও সামাজিক দায়িত্ব: সেখ...

দরিদ্র অসহায় মানুষের পাশে দাড়ানো একজন মুসলমানের ইমানী ও সামাজিক দায়িত্ব: সেখ জুয়েল এমপি

72

খবর বিজ্ঞপ্তি।।
খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল বলেছেন, ইসলামই শিক্ষা দেয় ধনী দরিদ্র ভেদাভেদ না করতে। দরিদ্র অসহায় মানুষের পাশে দাড়ানো একজন মুসলমানের ইমানী ও সামাজিক দায়িত্ব। তিনি আরো বলেন, ঘটা করে ইফতার মাহফিল না করে ওই ইফতার সমাজের দরিদ্র অসহায় মানুষের মাঝে বিতরণ করলে একদিকে যেমন সওয়াব পাওয়া যায়, অপরদিকে একজন অভুক্ত মানুষের মুখে খাবার তুলে দেয়াও একটি মানবিক কাজ। তিনি সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানিয়ে বলেন, আসুন সবাই মিলে সমাজের অসহায় দরিদ্র মানুষের পাশে দাড়িয়ে মানবিক কাজ করে ইহকাল পরকালের অশেষ নেকী আদায় করি।

গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় নগরীর ডাকবাংলো মোড়ের বেবিস্ট্যান্ডে দরিদ্র অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েলের পক্ষে আয়োজিত যুবলীগ নেতা মাসুমুর রশীদের উদ্যোগে অনুষ্ঠিত ইফতার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। এসময়ে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাউন্সিলর আলী আকবর টিপু, মহানগর আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ,

সদর থানা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম, মহানগর আওয়ামী লীগ নেতা কাজী জাহিদ হোসেন, এ্যাড. সাজ্জাদ আলী, মহানগর যুব লীগ সভাপতি মো. সফিকুর রহমান পলাশ, জেলা যুবলীগ সভাপতি চৌধুরী রায়হান ফরিদ, মহানগর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল, জব্বার আলী হিরা, মাহমুদুর রহমান রাজেশ সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।