Home আঞ্চলিক অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

76

স্টাফ রিপোর্টার।।
নগরীর সদর থানায় ৪৪ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তারের মাদক মামলায় এক আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাস বিনাশ্রম করাদণ্ডাদেশ দিয়েছে আদালত।

বুধবার (১৩ মার্চ) দুপুরে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সুমি আহমেদ এ রায় ঘোষণা করেছেন। দণ্ডপ্রাপ্ত আসামি হলেন বাগেরহাট জেলার ফকিরহাট থানার থানার সাতশাইয়া গ্রামের সেলিম খানের ছেলে মেহেদী হাসান (৩৩)। এ মামলার অপর আসামি ফকিরহাট থানার সোনাখালি গ্রামের মৃত. শেখ নুরুল হকের ছেলে শেখ তৌহিদুল হক (৩১) কে বেকসুর খালাস দেয়া হয়েছে। রায় ঘোষণাকালে উভয় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

আদালতের বেঞ্চ সহকারী শুভেন্দু রায় চৌধুরী নথীর বরাত দিয়ে জানান, ২০১৩ সালের ১০ এপ্রিল বিকেল পৌনে ৩টার দিকে রূপসা ব্রীজ এলাকার লবণচরা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সামনে অভিযান পরিচালনা করে সদও থানা পুলিশ। এসময় মেহেদী হাসানের দেহ তল্লাশি করে ৪৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এঘটনায় এসআই আলী আকবর বাদী হয়ে মেহেদী হাসান ও তৌহিদুল হকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেন যার নং- ১১। ওই বছরের ১১ মে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. জেলহাজ¦ উদ্দিন মেহেদী হাসান ও তৌহিদুল হককে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। রাস্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পিপি মো. মোশারফ হোসেন।