Home আঞ্চলিক মাগুরাতে প্রথমবারের মত পরীক্ষামূলক মুক্তা চাষের উদ্বোধন

মাগুরাতে প্রথমবারের মত পরীক্ষামূলক মুক্তা চাষের উদ্বোধন

38

নওয়াব আলী মাগুরা।।
মাগুরা জেলায় প্রথমবারের মত পরীক্ষামূলক মুক্তা চাষের উদ্বোধন করলেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আবু নাসের বেগ।গতকাল বৃহস্পতিবার ব্র‍্যাক তেলাপিয়া হ্যাচারি, মাগুরা এর আয়োজনে ব্র‍্যাক ফিশারিশ এন্টারপ্রাইজ এর উদ্যোগে পরীক্ষামূলক মুক্তা চাষ প্রকল্পের সূচনা করা হয়।

মুক্তা একটি মূল্যবান রত্ন হিসেবে পরিচিত যা সাধারণত গহনা তৈরিতে ব্যবহৃত হয়। তবে এর বাইরেও কিছু রোগের চিকিৎসায় এটি ব্যবহৃত হয় বলে জনশ্রুতি আছে। মুক্তার একমাত্র উৎস হলো ঝিনুক। একসময় প্রাকৃতিকভাবে ঝিনুকে মুক্তা উৎপন্ন হতো আর সেগুলো আহরণ করে মুক্তা সংগ্রহ করতো জেলে বা চাষীরা। বর্তমানে পুকুরে মুক্তাচাষ পদ্ধতি বেশ কার্যকর ও লাভজনক চাষাবাদ হিসেবে সমাদৃত হয়েছে। মাছ চাষের পাশাপাশি অর্থনৈতিকভাবে লাভবান হতে প্রথমবারের মতো ৫০০০ ঝিনুককে নিয়ে মুক্তার চাষের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করে ব্ল্যাক ব্ল্যাক তেলাপিয়া হ্যাচারী, মাগুরা। হ্যাচারিটিতে বর্তমানে ২৫-৩০ জনের একটি দল কর্মরত রয়েছে। উল্লেখ্য, হ্যাচারিতে উৎপাদিত মুক্তা গুলো প্রাথমিক পর্যায়ে দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হবে এবং সেখান থেকে বিভিন্ন রকম জুয়েলারি তৈরি করে বিক্রয় করা হবে।

জেলা প্রশাসক বলেন,অতি অল্প খরচে মাছের সঙ্গে সমন্বিতভাবে স্বাদু পানিতে মুক্তার চাষ ছড়িয়ে দিতে পারলে অনেক বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। শুধুমাত্র কিছু সবুজ প্ল্যাঙ্কটন পুকুরে ছড়িয়ে দেয়ার ব্যবস্থা করলেই মুক্তা চাষে আলাদা কোন পরিচর্যার প্রয়োজন হয় না এবং এই সবুজ প্ল্যাঙ্কটন খেয়ে মাছও বেঁচে থাকতে পারে। এক্ষেত্রে মাছের জন্য আলাদা খাবারের প্রয়োজন হয় না। এসময়ে পুকুরে মাছ চাষের পাশাপাশি সকলকে মুক্তাচাষের আহবান জানান জেলা প্রশাসক।