Home আঞ্চলিক নগরীর বয়রায় আখের রস বিক্রেতাকে মারপিট

নগরীর বয়রায় আখের রস বিক্রেতাকে মারপিট

67

স্টাফ রিপোর্টার||
নগরীর বয়রা এলাকায় আজিজের মোড় সংলগ্ন জহুরুল হক হাসপাতালের সামনে বুধবার সকাল এগারোটার সময় আখের রস বিক্রেতা মুন্না হাওলাদার ( ২২) কে দশ বারো জনের একটি দল পিটিয়ে আহত করে।
দীর্ঘ দিন ধরে বয়রা রউফ মার্কেটের সামনের ফুটপাতে আখের রস বিক্রি করে আসছিলো । কিন্তু বেশ কিছু ধরে এলাকার হৃদয়, নাজমুল, আনিছ, পিন্টু, বাবু এবং কাইয়ুম আহত মুন্নাকে তার দোকান সরিয়ে নেওয়ার হুমকি দেয়।

মুন্না তাদের কথা মতো তার রস ভাংগানো মেশিন সরিয়ে না নেওয়ায় তারা মুন্নাকে একা পেয়ে এলোপাতাড়ি মারধর করে। মারপিটে মুন্না গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ খবর পেয়ে মুন্নার বাবা মা ঘটনাস্থলে আসলে তারা মা সালমাকেও মারধর করে।

এ ঘটনায় খালিশপুর থানায় মামলার প্রস্ততি চলছে বলে আহত মুন্নার বাবা আকতার হাওলাদার জানান।