Home খেলাধুলা বুমরাকে হটিয়ে শীর্ষে অশ্বীন

বুমরাকে হটিয়ে শীর্ষে অশ্বীন

31

স্পোর্টস ডেস্ক

ক্যারিয়ারের শততম টেস্টে নয় উইকেট নিয়ে টেস্ট বোলারদের র‌্যাংকিংয়ে আবার শীর্ষে উঠে এলেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন।

সতীর্থ জাসপ্রিত বুমরাকে হটিয়ে কাল সিংহাসন পুনরুদ্ধার করেছেন এই অফ-স্পিনার। টি-টোয়েন্টি বোলারদের র‌্যাংকিংয়ে ১৯ ধাপ এগিয়ে ৩৯ নম্বরে উঠেছেন বাংলাদেশের পেসার শরীফুল ইসলাম।

ব্যাটারদের র‌্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন এখন ৩৩ নম্বরে।

টেস্ট বোলারদের র‌্যাংকিংয়ে এ নিয়ে ষষ্ঠবার চ‚ড়ায় উঠলেন অশ্বীন। ইংল্যান্ডের বিপক্ষে ৪-১ ব্যবধানে জেতা টেস্ট সিরিজের সেরা বোলার তিনি।

একইভাবে নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয়ে বড় ভ‚মিকা রেখে দুই ধাপ এগিয়ে দুই নম্বরে উঠে এসেছেন জশ হ্যাজলউড।

বিপরীতে চূড়া থেকে তিনে নেমে গেছেন বুমরা। তার সতীর্থ কুলদীপ যাদব ১৫ ধাপ এগিয়ে এখন ১৬ নম্বরে। টেস্ট ব্যাটারদের র‌্যাংকিংয়েও এগিয়েছেন তিন ভারতীয়। রোহিত শর্মা (৬) পাঁচ ধাপ, যশস্বী জয়সওয়াল (৮) দুই ধাপ ও শুবমান গিল (২০) এগিয়েছেন ১১ ধাপ।