নিজস্ব প্রতিনিধি।।
রূপসা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক আজকের সংবাদ পত্রিকার বিশেষ প্রতিনিধি এসএম আবু হারুনার রশিদের WALTON CRUZE মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে।
গত ১২ মার্চ’২০২৪ আনুমানিক দুপুর ২টায় রূপসার নৈহাটী বাইতুন নুর জামে মসজিদ প্রাঙ্গণে মোটরসাইকেলটি রেখে জোহর এর নামাজ আদায় করতে গেলে কে বা কারা মোটরসাইকেলটি নিয়ে যায়। যার নাম্বার খুলনা মেট্রো-হ ১২-৬৪৪১।
এ ব্যাপারে রূপসা থানায় লিখিত অভিযোগ করা হয়। কিন্তু অভিযোগের দুই দিন পার হলেও নজরে পড়ার মতো কোন অগ্রগতি দেখা যায়নি।











































