রিফাত আল মাহামুদ,বাগেরহাট।।
প্রায় ৩৩ লক্ষ টাকা ব্যয় ২০১৯ সালে বড় সন্ন্যাসী চেয়ারম্যানের ভাইজোড়া খালের উপর১৫ মিটার লম্বা কালভার্ট নির্মান করা হয়।কালভাট ও পানি নিস্কাসনের ব্যবস্থাসহ আধুনিক যোগাযোগ ব্যবস্থার সবই আছে, শুধু নেই খালটি।এক সময়ের খড়স্রোতা খাল তার পুরান রুপ হারিয়ে আজ সেই খাল গরু-ছাগলের চারন ভুমিতে পরিনত হয়েছে।খাল ভরাট হয়ে খেলার এখন খেলার মাঠ।দৃশ্যটি বাগেরহাট জেলার রামপাল উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নের। এই ইউনিয়নের এক সময়ের প্রবাহমান বড় ভাই জোড়া খালটি এখন মৃতপ্রায়। খালটির বিভিন্ন জায়গায় বাঁধ দিয়ে স্থানীয় প্রভাবশালীদের মাছ চাষ করার কারনে খালটি এখন মরতে বসেছে। এ ইউনিয়নের ছোট ভাইজোড়াসহ অন্যান্য যে খালগুলো রয়েছে তার প্রায় সব গুলোর চিত্র একই। এই ইউনিয়নের জনপ্রতিনিধি ও প্রভাবশালীদের মধ্যে চলছে খাল দখল করে মাছের ঘের করার মহাউৎসব।
এ ইউনিয়নের কৃষি চাষিরা একদিকে অন্যেদিকে দখলকারী,যে কোন মুহুর্তে বড় ধরনের সংর্ঘষ হতে
পারে বলে আশঙ্কা করছে ইউনিয়নের জনপ্রতিনিধি ।খাল অবমুক্ত করায় প্রশাসনেরও রয়েছে গড়িমসি
এমন অভিযোগও স্থানীয় জনপ্রতিনিধির।
স্থানীয়রা বলছেন, সরকারি খালে প্রভাবশালীদের মাছের ঘের করার কারণে এলাকায় ধান চাষ ব্যাহত হচ্ছে।
এছাড়া বর্ষা মৌসুমে দেখা দিচ্ছে জলাবদ্ধতা। দীর্ঘদিন ধরে এমন অবস্থা চলতে থাকায় এক সময়ের প্রবাহমান
বড় ভাই জোড়া খালটি এখন মরতে বসেছে। এছাড়া ইউনিয়নের অন্যান্য যে খাল গুলো রয়েছে সে গুলোর
অবস্থাও একই। এই প্রভাবশালীরা এতটাই ক্ষমতাধর যে, কেউ তাদের বিরুদ্ধে প্রতিবাদ বা কথা বলার সাহস
পায় না।
পশ্চিম মল্লিকেরবেড় গ্রামের মোঃ মোস্তফা বলেন,আমরা ছোট বেলায় পুটিমারী এই খাল দিয়ে
বাগেরহাট জেলা শহরে যাতায়াত করতাম।মাছ ধরতাম। কিন্তু বিগত কয়েক বছর ধরে এই
এলাকার লাকিয়া নামের সাবেক মহিলা মেম্বার এই খালে বাদ দিয়া ঘের করে। যার কারনে এই
খালের পানি পর্যন্ত ব্যবহার করা যায় না। ঘের করার কারনে খাল ভরাট হয়ে যাচ্ছে।
বড় সন্ন্যাসী গ্রামের মোঃ ওবাদূল ইসলাম বলেন,এই এলাকার সাবেক মহিলা মেম্বার লাকিয়া পুটিমারী
এই খালে দুইটি বাদ মাছের ঘের করে। আমরা চাই সরকারী এ খাল উন্মুক্ত থাকবে।আমরা সবাই
এই খাল ব্যবহার করতে পারব।
ছোট সন্ন্যাসী গ্রামের সুকান্ত বলেন,এলাকার খালে মাছ ফেলে ঘের করে। খালের পানিও আমরা
ধরতে পারি না।তবে কারা করে,তাদের নাম আমি বলতে পারবো না।
মল্লিকের বাড়ি ইউনিয়নের বাসিন্দা মোঃ সুমন হাওলাদার বলেন, দীর্ঘদিন ধরে আমাদের ইউনিয়নের প্রভাবশালী
দের নেতৃত্বে কতিপায়ের লোক খাল দখল করে মাছ চাষ করে আসচ্ছে। ইউনিয়নের মধ্যে দিয়ে বয়ে চলা ছোট
ভাই জোড়া ও বড় ভাই জোড়া খালের বিভিন্ন জায়গায় বাঁধ দিয়ে মাছ চাষ করার কারনে
শেচকাজ ব্যাহত হচ্ছে পাশাপাশি কৃষকরা চরম বিলম্বনয় পড়েছেন।
স্থানীয় কৃষক প্রকাস মন্ডল বলেন, ১০ বছর ধরে খালটি তারা দখল করে রেখেছে। একটা খালতো মরেই গেছে।
যারা দখল করে এই খাল খায় তাদের নাম নিলো তো এলাকা থেকে পালিয়ে যেতে হবে। আমরা প্রশাসনের কাছে
খাল দুটি অবমুক্ত করার দাবী জানাই।
মল্লিকেরবেড়
ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য নেপাল মণ্ডল বলেন, সাবেক চেয়ারম্যান এবং এলাকার কতিপয় সন্ত্রাসী
প্রকৃতির কিছু উশৃঙ্খল লোক প্রায়১০ বছর ধরে খাল দুটি দখল করে মাছ চাষ করে আসচ্ছে।
আমরা একাধিকবার বর্তমান চেয়ারম্যান উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সবাইকে বিষয়টি জানিয়েছি।কিন্তু কোন
কাজ হয়নি। তাদের সন্ত্রাসী বাহিনীর ভয়ে আমাদের আতঙ্কে থাকতে হয়। কেউ প্রতিবাদ করলে
তাদের অত্যাচার এলাকা ছেড়ে পালিয়ে যেতে হয়। আমরা এই খাল দখলকারী ও তাদের সন্ত্রাসী বাহিনীর হাত
থেকে রক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

মল্লিকেরবেড় ইউনিয়নের চেয়াম্যান আলহাজ্ব তালুকদার ছাবির আহম্মেদ বলেন,মল্লিকেরবেড়
ইউনিয়নের অর্ধেক এর বেশী খালে বাদ দিয়ে এলাকার প্রভাবশালীরা মাছ চাষ করে। আমি
কয়েকবার,কয়েকটা বাদ অপসারন করেছি কিন্তু বাদ অপসারন করার পর আবারও সে খালে বাদ
দিয়ে ঘের করে। আমি গত উপজেলা আইন-শৃঙ্খলা মাসিক মিটিং এ ইউএনও’র সামনে আমি প্রস্তাব
করেছি,এলাকার এক শ্রেনীর উশৃঙ্খল লোক তারা খাল দখল করে আছে আর এলাকার চাষিরা চাচ্ছে
খাল উন্মুক্ত থাক। এ কারনে চাষিরা একদিকে অন্যেদিকে দখলকারী,যে কোন মুহুর্তে বড় ধরনের
সংর্ঘষ হতে পারে। আমি আইন-শৃঙ্খলা মিটিংএ বলার পরেও খালের ব্যাপারে ইউএনও সাহেব কেন
গড়িমসি করল?বার বার বলা সত্ত্বেও প্রশাসনকে কোন ব্যবস্থা গ্রহন করে না।
ইউনিয়নে সব সরকারী খাল অবমুক্ত করতে আমি আন্তরিক। প্রশাসন যদি আমার সাথে থাকে আর
জেলা প্রশাসক যদি আমাকে নির্দেশ করে আমি খরচ করে খাল মুক্ত করবো।
কারা সরকারী খাল দখল করে মাছের ঘের করে ? এ প্রশ্ন করলে,খাল দখলকারী নাম বলতে রাজি
হননি ইউপি চেয়ারম্যান। তবে তিনি বলেন,এই পরিষদের সামনের খাল,এটায় সাবেক মহিলা মেম্বার
লাকিয়া বাদ দিয়ে ঘের করে।
খালে ঘের করার অভিযোগের ব্যাপারে সাবেক মহিলা মেম্বার লাকি বলেন,মল্লিকেরবেড় ইউনিয়নের
সাবেক চেয়াম্যান আমাকে দিয়া খালে ঘের করাত।গত দুই বছর ধরে আমি খালে পাটা দিয়ে মাছ
চাষ করছি তবে খালে কোন বাদ দিয়ে না।

খাল দখলের বিষয় একমত পোষন করে বাগেরহাট জেলা প্রশাসক মোহা:খালিদ হোসেন
বলেন,বাগেরহাট জেলার কিছু কিছু খাল কিছু প্রভাবশালীরা দখল করেছে। বিষয়চি আমাদের নলেজে
এসেছে ইতিমধ্যেই আমি সংস্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারদের সাথে কথা বলেছি।আমি আশা করছি
যে,শ্রীঘ্রই খালগুলো দখল মুক্ত করে পানি প্রবাহের ব্যবস্থা করতে পারবো।











































