স্পোর্টস রিপোর্টার।।
ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে গেলো রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনে। এতে শোকে বিহ্বল গোটা দেশ। শোক প্রদর্শনে আজ বিপিএল ফাইনালের আগে এক মিনিট নীরবতা পালন করা হবে।
আজ বিপিএলের ফাইনালে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচটি। তার আগে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে দুই দলের খেলোয়াড়, ম্যাচ অফিসিয়ালরা মাঠে উপস্থিত হয়ে এক মিনিট নীরবতা পালন করবেন। বেইলি রোড ট্রাজেডিতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬। সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে।











































