Home আঞ্চলিক সদ্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের জনগণ সঠিক রায় দিয়েছেন: সালাম মূর্শেদী

সদ্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের জনগণ সঠিক রায় দিয়েছেন: সালাম মূর্শেদী

11

 

খবর বিজ্ঞপ্তি।।
খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, ‘সদ্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের জনগণ সঠিক রায় দিয়েছেন। তিনি বলেন, উন্নয়নের ধারা অধব্যাহত রাখতে দেশের মানুষ সদ্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়েছেন। নৌকার বিরোধিতা যারা করেছেন তারা তারা সংগঠনের সাথে বিরোধিতা করেছেন। তিনি আরও বলেন, যারা নৌকা প্রতীকে ভোট দিয়েছেন তাদেরকে যথাযথ মূল্যয়ন করা হবে। সংগঠনের স্বার্থে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (১৫ ফ্রেবুয়ারি) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। বিকেল ৪টায় দিঘলিয়ায় উপজেলা মিলনায়তনে দিঘলিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ আনছার আলীর সভাপতিত্বে ও সাধারণ শেখ আকরাম হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খান নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফ. ম আব্দুস সালাম, রূপসা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার আকবুল কাশেম ডাবলু, যুগ্ম-সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম, অধ্যাপক শ্যামল দাস, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মোঃ মোতালেব হোসেন। বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ হায়দার আলী মোড়ল, গাজী জিয়াউর রহমান জিয়া, মোঃ সাহগীর হোসেন পাভেল, উপজেলা যুবলীগের সভাপতি শেখ মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ ইয়াজুল ইসলাম, কৃষক লীগ নেতা শেখ আব্দুর রহমান, যুবলীগ নেতা খান আবু সাঈদ, হাবিববুর রহমান তারেক প্রমুখ।
অপরদিকে, বেলা সাড়ে ১১টায় বারাকপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন। বারাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আব্দুর রউফের সভাপতিত্বে বক্তৃতা করেন বারাকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহগীর হোসেন পাভেল, উপজেলা যুবলীগের সভাপতি শেখ মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ ইয়াজুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সভাপতি শেখ আব্দুর রহমান, যুবলীগ নেতা খান আবু সাঈদ, হাবিবুর রহমান তারেক প্রমুখ।
এর আগে দিঘলিয়া ফেরিঘাট এলাকায় সংসদ সদস্যকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন, শেখ মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ ইয়াজুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সভাপতি শেখ আব্দুর রহমান, যুবলীগ নেতা খান আবু সাঈদ, হাবিবুর রহমান তারেক প্রমুখ।
দুপুর ২টায় সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী উপজেলার আড়–য়া পশ্চিম আমবাড়িয়া সার্বজনীন পূজা মন্দির কমিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন প্রসেনজিৎ শিকদার ও প্রসেনজিৎ বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পূজা পরিষদ খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক শ্যামল দাস, রূপসা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোঃ সাহগীর হোসেন পাভেল।
সকাল ১০টায় রূপসার জাবুসা চৌরাস্তা মোড় এলাকায় সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীকে অভ্যর্থনা জানান উপজেলা আওয়ামী লীগ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আব্দুল মজিদ ফকির, রূপসা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু, সহ-সভাপতি আরিফুর রহমান মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম, অধ্যাপক শ্যামল দাস, জেলা স্বেচ্ছাবক লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মোঃ মোতালেব হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, আওয়ামী লীগ নেতা মোঃ মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলবুল, উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ আব্দুল মান্নান, উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক মোঃ মফিজুল ইসলাম, ইউপি সদস্য রিনা পারভীন, ইউপি সদস্য মোঃ কামরুজ্জামান সোহেল, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক শেখ, ইউপি সদস্য মোঃ বাবর আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবু সালেহ বাবু, আওয়ামী লীগ নেতা শেখ আসাদুজ্জামান আছাদ, ফকির আজমল হোসেন, মোঃ মনিরুজ্জামান পিলু, মোঃ ফরিদ শেখ, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন বাবুল, মোঃ মামুন শেখ, নাজির শেখ, জাকির হোসেন রাজু, মোঃ ওলিয়ার রহমান মাস্টার, কামরুল ইসলাম, মোঃ ছিদ্দিক শেখ, যুবলীগ নেতা মোঃ হারুন মোল্লা, সরদার জসীম উদ্দিন, সামছুল আলম বাবু, তারেক আজিজ, সাইফুল ইসলাম শাওন, আব্দুল্লাহ আল মামুন, ফরিদ আহমেদ, খালিদ হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল জব্বার হাওলাদার, ছাত্রলীগ নেতা এসএম রিয়াজ আহমেদ, মোঃ রাসেল, নোমান সৈকত, কৃষকলীগ নেতা মাহমুদুল হাসান শামীম, মোঃ জিয়াউদ্দিন জিয়া, নেতা শাহরুজ্জামান শাওন, যুবলীগ নেতা শাহিন রেজওয়ান, বুলবুল আহমেদ মোল্লা, নজরুল ইসলাম, মোঃ মিরাজ শেখ, মোঃ সজিব শেখ, রবিউল ইসলাম, মোঃ ইমরাজ হোসেন প্রমুখ।