খবর বিজ্ঞপ্তি।।
প্রখ্যাত আলেমেদ্বীন, সৌদি মুবাল্লিগ, অগণিত আলেমের ওস্তাদ, খুলনা আলিয়া কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস হযরত মাওলানা মুনাওয়ার হুসাইন মাদানী ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে গতকাল (১৫ ফেব্র“য়ারি) বিবৃতি দিয়েছেন খুলনা বিএনপি’র নেতৃবৃন্দ। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সর্বজন শ্রদ্ধেয় এ আলেমেদ্বীন ৭৫ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। মৃত্যুকালে তার ১ ছেলে ও ৫ মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনহ অসংখ্য ছাত্র ও গুণগ্রাহী রয়েছেন।
বিবৃতিদাতারা হলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপি’র আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা, জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান, নগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী।
বিবৃতিতে বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, মাওলানা মুনাওয়ার হুসাইন মাদানী ছিলেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সর্বজন শ্রদ্ধেয় আলেমেদ্বীন। মরহুমের রূহের মাগফিরাত কামনা করে তার শোকাহত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন এবং দেশ-বিদেশে শুভাকাক্সক্ষী ও শুভানুধ্যায়ীর প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিএনপি নেতারা প্রার্থনা করেন, মাওলানা মুনাওয়ার হুসাইন মাদানী হুজুরকে জীবনের সকল নেক আমল কবুল করে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন মা’বুদ।।











































