Home আঞ্চলিক কয়রায় চিংড়ি চাষের জমিতে পানি সরবরাহে বাধা দেয়ার অভিযোগ

কয়রায় চিংড়ি চাষের জমিতে পানি সরবরাহে বাধা দেয়ার অভিযোগ

88

স্টাফ রিপোর্টার||

খুলনার কয়রা উপজেলার ৩নং মহেশ্বরীপুর ইউনিয়নের ০৭, ০৮ ও ০৯নং ওয়ার্ডে অবস্থিত চিংড়ি চাষের জমিতে পানি সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য জেলা প্রশাসক বরাবরে গণআবেদন করেছেন স্থানীয় চিংড়ি চাষিরা।

গত ৩ ফেব্রুয়ারি আবেদনে চিংড়ি চাষিরা উল্লেখ করেন, খুলনা জেলার অধীন কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের ০৭, ০৮ ও ০৩৯নং ওয়ার্ডের বাসিন্দারা পৈত্রিক ওয়ারিশ সূত্রে ও ক্রয় সূত্রে মালিকানাধীন প্রায় এক হাজার একর এর অধিক জমিতে কোটি কোটি টাকা ব্যয় করে বেড়িবাঁধ নির্মান করে ও স্লুুইচ গেইট স্থাপন করে পার্শ্ববর্তী কয়রা নদী হইতে পানি উত্তোলন করে দীর্ঘ প্রায় ৩০(ত্রিশ) বছর যাবৎ চিংড়ি চাষ করে আসছি।

চিংড়ি দেশীয় বাজারে বিক্রয় করে ও বিদেশে রপ্তানি করে জীবিকা নির্বাহ করে আসছি। সম্প্রতি এলাকায় একটি স্বার্থনেষীমহল সন্ত্রাসীদের সহযোগিতায় আবেদনকারীদের চিংড়ি ঘের ও নদীর পানি উত্তোলনে বাধা সৃষ্টি করছেন। ভুক্তভোগীরা আরও উল্লেখ করেন, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে চিংড়ি ঘেরগুলো চিংড়ি চাষের জন্য উপযুক্ত করে চিংড়ি রেনু পোনা ছেড়েছেন। এমতাবস্থায়, চিংড়ি ঘের ও কয়রা নদীর পানি সরবরাহের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলে গরীব চিংড়ি চাষীরা ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হবেন।

আবেদনে সন্ত্রাসীদের বেআইনী কর্মকান্ড অব্যাহত থাকিলে পরিবার পরিজন নিয়া পথে বসা ছাড়া আবেদনকারীদের আর কোন উপায় থাকবেনা বলে উল্লেখ করেছেন। আবেদনের অনুলিপি পুলিশ সুপার, প্রধান নির্বাহী প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড, উপজেলা নির্বাহী কর্মকর্তা কয়রা ও অফিসার ইনচার্জ কায়রা থানাকে দিয়েছেন।