Home আঞ্চলিক খুলনা জেলা বিএনপি’র আহ্বায়ক আমীর এজাজ খান জামিনে কারামুক্ত

খুলনা জেলা বিএনপি’র আহ্বায়ক আমীর এজাজ খান জামিনে কারামুক্ত

38

খবর বিজ্ঞপ্তি।।
প্রায় সাড়ে তিন মাস পর জামিনে কারামুক্ত হয়েছেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান। গতকাল রবিবার (১১ ফেব্র“য়ারি) বিকেলে খুলনা জেলা কারাগার থেকে মুক্তিলাভ করেছেন তিনি। দুপুরের পর থেকে দলের নেতাকর্মীরা খুলনা জেলা কারাগারের সামনে জড়ো হতে থাকেন; দীর্ঘ কারাবাসের পর মুক্তিলাভ করলে আবেগআপ্লুত নেতাকর্মীরা বিএনপি নেতা আমীর এজাজ খানকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। গত ২ নভেম্বর নগরীর সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন স্ত্রীর শয্যার পাশ থেকে তাকে গ্রেফতার করে বটিয়াঘাটার থানার একটি গায়েবী নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে জেলহাজতে প্রেরণ করেছিল পুলিশ।
খবর বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত বছরের ২ নভেম্বর নগরীর ময়লাপোতা মোড়স্থ খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সহধর্মিনীর শয্যার পাশ থেকে জেলা বিএনপি’র আহবায়ক দাকোপ-বটিয়াঘাটার ‘ধানেরশীষ’ প্রতীকের কান্ডারী আমীর এজাজ খানকে গ্রেফতার করে বটিয়াঘাটার থানার একটি গায়েবী নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে জেলহাজতে প্রেরণ করেছিল পুলিশ। এছাড়া গেল বছরের ৩১ অক্টোবর খুলনা সদর থানার এস আই মোঃ খালিদ উদ্দীন বাদী হয়ে ৪৭জনের নাম উল্লেখ করে বিশেষ ক্ষমতা আইনে এবং একইদিন সোনাডাঙ্গা থানার এস আই নিয়াজ মোরশেদ বাদী হয়ে ৩৭ জনের নাম উল্লেখ করে বিশেষ ক্ষমতা আইনে আরও একটি মামলায় আমীর এজাজ খানকে আসামী করা হয়েছিল। এ দু’টি মামলায় শ্যোনএ্যারেষ্ট দেখানোর পাশাপাশি রাজধানীর পল্টন থানায় ২৮ অক্টোবরের ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখানো হয় তাকে। পুলিশ-প্রশাসন, আইন-আদালতকে ব্যবহার করে যেভাবে যতো খুশি বিএনপি নেতাকর্মীদের হয়রানি করছে আওয়ামী মাফিয়া সরকার। আমীর এজাজ খান মূলতঃ ফ্যাসিষ্ট সরকারের ক্ষুদ্র কারাগার থেকে বাংলাদেশ নামক বৃহৎ কারাগারে ফিরলেন।।