পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছায় শিশুসহ একই পরিবারের দুই সদস্যকে চেতনা নাশক ঔষুধ মেশানো খাবার খাইয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ সর্বস্ব লুটে নিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাতে উপজেলার গোপালপুর গ্রামের শিক্ষক আমিনুর রহমান লিটু(৪০)বাড়িতে ওই ঘটনা ঘটে। ঘটনাস্থলে সহকারী পুলিশ সুপার ডি সার্কল ও থানার অফিসার ইনচার্জ পরদর্শন করেছে।
অচেতন শিক্ষক ও তার আড়াই বছের শিশু কে মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শিক্ষক লিটুর ছোট ভাই মাসুদ রানা জানান, সোমবার রাতের আমার বড় ভাই আমিনুর রহমান লিটুসহ তার পরিবার খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। আমার ভাইপো অসুস্থ থাকায় আমার মা দুইতালায় বড় ভাইয়ের পাশের ঘরে ঘুমায়। বড় ভাইয়ের ছেলে অসুস্থ থাকায় বড় ভাবি রাতের খাবার খায়নি। আমার বড়ভাই ও তার আড়াই বছরের ছেলে সাদ খাবার খায়ে অচেতন হয়ে পড়ে। ওই সুযোগে সকালে ভাইয়ের স্ত্রী ডাকা ডাকি করলে সে ও তার ছেলে অচেতন থাকে। ওই সুযোগে দুর্বৃত্তরা ওই রাতেই মায়ের ঘরের জানালা ভেঙ্গে ঘরে ঢুকে আলমারীতে থাকা ৬ ভরি স্বর্ণ নগদ ২৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাহেরা ইয়াসমিন পিংকি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চেতনা নাশক ওষুধ প্রয়োগ করায় এ ঘটনা ঘটেছে। আমিনুর রহমান লিটু ও তার আড়াই বছরের শিশু সাদ গুরুতর অসুস্থ দুজনকে ভর্তি করা হয়েছে। বর্তমানে শঙ্কামুক্ত রয়েছে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, বিষটি শুনে আমিসহ সহকারী পুলিশ সুপার ঘটনাস্থলে গিয়েছিলাম। এর সাথে যারা জড়িত তাদেরকে শিঘ্রই আইনের আওতায় আনা হবে।










































