Home খেলাধুলা নগরীর সোনাডাঙ্গাস্থ খুলনা কলেজিয়েট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

নগরীর সোনাডাঙ্গাস্থ খুলনা কলেজিয়েট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

184

খবর বিজ্ঞপ্তি।।
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক শিার্থীদের জাতির ভবিষ্যৎ কর্ণধার হিসেবে উল্লেখ করে বলেছেন, লেখা-পড়ার পাশাপাশি তাদেরকে নিয়মিত খেলাধুলার চর্চা করাতে হবে। কেননা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ সাধনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, বর্তমান সরকার শিশুদের সুশিায় শিতি করার জন্য নতুন কারিকুলাম প্রণয়ন করেছে। এই কারিকুলামে শিশুরা যুগোপযোগী শিক্ষায় নিজেদের গড়ে তুলতে সক্ষম হবে বলে তিনি উল্লেখ করেন। শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে তিনি শিক ও অভিভাবকদের আরো দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন।

সিটি মেয়র আজ (মঙ্গলবার) সকালে নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার খুলনা কলেজিয়েট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। সিটি মেয়র বেলুন ও কবুতর উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।

স্কুলের প্রধান শিক শেখ রিজাউল করিম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সোনাডাঙ্গা আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতির সভাপতি শরীফ আতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক মোঃ লোকমান আহমেদ। বিদ্যালয়ের শিক, অভিভবক, শিক্ষার্থী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পরে সিটি মেয়র ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।