Home আঞ্চলিক খুলনার রূপসায় ৩২ পিস ইয়াবা সহ গ্রেফতার- ২

খুলনার রূপসায় ৩২ পিস ইয়াবা সহ গ্রেফতার- ২

38

 

রূপসা প্রতিনিধি।।
খুলনা জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২ মাদক কারবারিদ্বয় কে গ্রেফতার করা হয়েছে।
এ সময় তাদের কাছ থেকে ৩২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আবুল কালাম শেখ ওরফে কালাম ও মোঃ লাভলু কে গ্রেফতার করা হয়।

জেলা ডিবি সূত্র জানায়, গত ০৫ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ১১.১০ ঘটিকার সময় খুলনা জেলা পুলিশ সুপার মোঃ সাইদুর রহমানের দিক নির্দেশনায় এস আই (নিঃ) শেখ ইমরুল করিম সংগীয় অফিসার ও ফোর্স সহ রূপসা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনাকালে ২ মাদক কারবারি কে রূপসা থানাধীন রহিম নগর গ্রামের রহিমনগর বাজার হতে গ্রেফতার করা হয়েছে।

এ সময় তাদের নিকট হতে আলামত হিসেবে ৩২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এ সংক্রান্তে এস আই( ‌নিঃ) শেখ ইমরুল করিম বাদী হয়ে রূপসা থানায় আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন।

উল্লেখ্য, আসামীদ্বয়ের নামে উক্ত মামলা সহ মাদক ও অন্যান্য আইনে একাধিক মামলা রয়েছে।