Home খেলাধুলা এসিসির ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হলেন তামিম

এসিসির ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হলেন তামিম

0


ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন। এটি তার বর্ণিল খেলোয়াড়ি জীবনের পর ক্রিকেট প্রশাসনে আরেকটি বড় অর্জন ও নতুন দায়িত্ব।

বিসিবি সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি তিনি এখন এশীয় ক্রিকেটের উন্নয়নে এ গুরুত্বপূর্ণ কমিটির নেতৃত্ব দেবেন। এর আগে তিনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বোর্ডের ফুল মেম্বার ডিরেক্টর হিসেবে দায়িত্ব পেয়েছিলেন।

পাইপলাইন সমৃদ্ধ করতে, স্পেশাল প্রতিভা খুঁজে বের করতে, ভবিষ্যৎ প্রজন্মের ভিত মজবুত করতে এবং আরও অনেক দিক থেকেই বাংলাদেশ ক্রিকেটের জন্য এটি হতে পারে দারুণ গুরুত্বপূর্ণ; মনে করেন তামিম। বিসিবি ‘জিডি ট্রফি’ (গেম ডেভেলপমেন্ট) টুর্নামেন্ট করছে। দেশের ক্রিকেটের পর এবার দায়িত্ব এশিয়াজুড়ে।