খবর বিজ্ঞপ্তি।।
শেখ সোহেল অক্সিজেন ব্যাংকের আয়োজনে বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার ও বিসিবি পরিচালক শেখ সোহেল উদ্দিনের পক্ষে শীতবস্ত্র বিতরণ করা হয়।
মঙ্গলবার বেলা তিনটায় নগরীর ঐতিহ্যবাহী সরকারী সুন্দরবন আদর্শ কলেজ প্রাঙ্গণে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আদর্শ সুন্দরবন কলেজের অধ্যক্ষ মাসুদা খানম। জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদের সার্বিক তত্ত্বাবধানে এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সুন্দরবন কলেজের সাবেক ভিপি মো. তরিকুল ইসলাম সুমন, সুন্দরবন কলেজের সাবেক জি এস মারুফুজ্জামান ড্যানি, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাকিয়ার রহমান ওমান, নগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন মিঞা, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম শাওন, যুবলীগ নেতা মোঃ আমিরুল ইসলাম বাবু, নাভিদ গজনবী, মোহাম্মদ সায়েম, রনি প্রমূখ নেতৃবৃন্দ।











































