কুয়েটে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ‘গ্রন্থাগারে বই পড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৪ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে ০৫ ফেব্রুয়ারি সোমবার সকাল সাড়ে ১০টায় বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার এবং বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন লাইব্রেরী কমিটির চেয়ারম্যান ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া।। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন লাইব্রেরীয়ান মোঃ আক্কাছ উদ্দিন পাঠান।
আলোচনা সভা শেষে বেলুন ও ফেস্টুন উড়িয়ে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৪ এর শুভ উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। উদ্বোধন শেষে প্রশাসনিক ভবনের সামনে থেকে র্যালি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষীণ শেষে লাইব্রেরীর সামনে এসে শেষ হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।
পাইকগাছায় প্রতিবন্ধীদের হুইল চেয়ার শীতবস্ত্র ও জলাধার বিতরণ
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:
পাইকগাছায় প্রতিবন্ধীদের হুইল চেয়ার, পানির ট্রাংকি, ও শীতবস্ত্র প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে কাগজী প্রতিবন্ধী ট্রাস্ট ও উপজেলা অভিভাবক প্রতিবন্ধী ফোরামের উদ্যোগে লক্ষীখোলা কলেজিয়েট মাঠে ওই সামগ্রী বিতরণ করা হয়। কলেজিয়েটের অধ্যক্ষ মেছবাহুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, সম্মানিত অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বস। স্বাগত বক্তব্য রাখেন লস্কর ইউনিয়ন অক্সিজেন ব্যাংক ও কাগজী প্রতিবন্ধী উন্নয়ন ট্রাস্টের প্রতিষ্ঠাতা মানবেতর ফেরীওালা চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন, অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, প্রতিবন্ধী অভিভাবক উন্নয়ন ফোরামের সভাপতি প্রজিৎ কুমার রায়, অবসরপ্রাপ্ত চিকিৎসক কে এম শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সমিরণ সাধু, যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার, সহকারী শিক্ষক সুভাষ চন্দ্র মন্ডল, শিক্ষক আশরাফ হোসেন, প্রভাষক আব্দুল ওহাব বাবলু,। আলোচনা সভা শেষে ৩৫ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার, ৫০ টি শীত বস্ত্র(কম্বল) ২ টি পানির জলাধার, ১ টি টিউবওয়েল ২০ টি, পানির পট ও এক সেট বই দেয়া হয়।
মোংলায় ২দিনব্যাপী রাজনৈতিক অর্থনীতি ও ক্ষমতা বিশ্লেষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় সিএনআরএস ও ইভলভ প্রকল্পের সহযোগীতায় শেষ হয়েছে দুই দিনব্যাপী রাজনৈতিক অর্থনৈতিক ও ক্ষমতা বিশ্লেষণ বিষয়ক প্রশিক্ষণ। উপজেলা কৃষি অডিটোরিয়ামে রবিবার থেকে শুরু হয় এ প্রশিক্ষণ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ণ চন্দ্র পাল। আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃর্ষি কর্মকর্তা সাইফুল ইসলাম। প্রশিক্ষণে স্বাগত বক্তব্য রাখেন সিএনআরএস-ইভলভ প্রকল্প সমন্বয়কারী মোঃ মিলন চৌধুরী। প্রশিক্ষণের সহায়তাকারী হিসেবে দায়িত্ব পালন করেন ইভলভ-হেলভেটাস বাংলাদেশ’র এম শাহরিয়ার মান্নান। প্রশিক্ষণ সঞ্চালনায় ছিলেন সিএনআরএস-ইভলভ’র মোংলার মাঠ সহায়ক অমল বিশ্বাস। দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে ২৫জন স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা ভিত্তিক সিএসও নেটওয়ার্ক সদস্যরা। ২জন প্রশিক্ষক রাজনৈতিক অর্থনীতি ও ক্ষমতা বিশ্লেষণ বিষয়ক প্রশিক্ষণ প্রদাণ করেন। #
কালিগঞ্জ প্রেসক্লাবে উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত
কালিগঞ্জ প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন কালিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তরুন প্রজন্মের নেত্রী সুরাইয়া আফরোজ সুমি।
সোমবার (০৫ জানুয়ারী) বেলা সাড়ে ১২ টায় প্রেসক্লাবের কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময়ে বক্তব্যে সুমি বলেন, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার ইচ্ছা পোষণ করেছি। আমি উপজেলা চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের সভাপতি ও মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম এর একমাত্র কন্যা। সেই ছোট থেকেই জনকল্যাণমুখী কাজ করা দেখতে দেখতে বড় আমি হয়েছি এবং নিজেকেও সামিল করতে চাই এই জনপদে জনকল্যাণে। আমি অসহায় ও দুস্থদের পাশাপাশি নির্যাতিত নিষ্পেষিতদের পাশে থেকে এলাকার উন্নয়নে অবদান রাখতে চাই। তাছাড়া আমার স্বামী ব্যবসায়ী এবং একজন সাংবাদিক, সে কারণেই আমিও সাংবাদিক বান্ধব মানুষ। নির্বাচিত হতে পারলে উপজেলার ১২টি ইউনিয়নের ১০৮টি ওয়ার্ডের জনগনের সাথে থাকার পাশাপাশি আপনাদের সুখে দুঃখে আমি পাশে থাকবো। তবে এই কর্মজজ্ঞে আমি আপনাদের পরামর্শ, সমর্থন ও সার্বিক সহযোগীতা কামনা করি। এসময়ে বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সিনিয়র সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সহ- সভাপতি বাবলা আহমেদ, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু, যুগ্ম-সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, সাবেক সাধারণ সম্পাদক ডিএম সিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক মীর জাহাঙ্গীর হোসেন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মদ উল্লাহ বাচ্ছু, নির্বাহী সদস্য প্রভাসক সেলিম শাহারিয়ার, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার ব্যুরো প্রধান ডাঃ শেখ শরিফুল ইসলাম, উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পী শিক্ষিকা কনিকা রানী সরকার প্রমুখ। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সদস্যসহ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ ও সূধীবৃন্দ।
মোংলায় পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখল করার অভিযোগ উঠেছে ভূমি দখলকারী রবীন্দ্রনাথ মন্ডল ওরফে রবীনের বিরুদ্ধে। স্থানীয় চিহ্নিত ভূমিদস্যু রবীন উপজেলার চাঁদপাই ইউনিয়নের উত্তর মালগাজী এলাকার মৃত আত্নারাম মন্ডলের ছেলে। তার বিরুদ্ধে থানায় জমি দখলের অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী নান্টু কর্মকার।
সোমবার (৫ফেব্রুয়ারি) মোংলা থানায় দায়ের হওয়া অভিযোগ থেকে জানা যায়, পৌর শহরের ৭নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনাথ সড়কের মনিন্দ্র কর্মকারের ছেলে নান্টু কর্মকার দীর্ঘদিন ধরে পৈত্রিক সূত্রে শেহলাবুনিয়া মৌজার বিআরএস-৩০০৫নম্বর খতিয়ানে ৬৮৫৫নম্বর দাগের ০.২৪৩০একর জমি ভোগ দখল করে আসছেন। কিন্তু সেই জমি জোরপূর্বক অবৈধ দখল নিতে ভূমি দখলকারী রবীন্দ্রনাথ মন্ডল পায়তারা করছেন। এনিয়ে স্থানীয় শালিস বৈঠক হলেও তা মানেনি সে। এক পর্যায়ে তার বিরুদ্ধে মোংলা উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) অফিসে ১৫০ধারায় মামলা করেন নান্টু কর্মকার। মামলা চলমান অবস্থাতেই সোমবার (৫ ফেব্রুয়ারী) ভোরে ভূমি দখলকারী রবীন্দ্রনাথ মন্ডল তার সাঙ্গপাঙ্গ নিয়ে নান্টু কর্মকারের জমি জোরপূর্বক দখলে নিতে ওই বাড়ীর গাছপালা কেটে নিয়ে যায়। এতে নান্টু কর্মকারের স্ত্রী সুলতা কর্মকার বাঁধা দিলে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে লাঞ্ছিত করেন রবীন। পরে তাকে নানা রকম ভয়ভীতি প্রদর্শন করে বীরদর্পে ওই স্থান ত্যাগ করেন রবীন গং। পরে এ ঘটনার মূলহোতা রবীনকে আসামী করে সোমবার দুপুরে মোংলা থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী নান্টু কর্মকার।
এ বিষয়ে অভিযুক্ত রবীন্দ্রনাথ মন্ডল দাবী করে বলেন, ওই জমি তার নিজের। তাই সে গাছপালা কেটে নিয়ে গেছেন। কেউকে লাঞ্ছিত করা ও গালিগালাজ করা হয়নি।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কে,এম আজিজুল ইসলাম এ বিষয়ে অভিযোগ পেয়েছেন স্বীকার করে বলেন, তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মাগুরা জেলা প্রশাসকের “মেয়েবেলা কর্নার” উদ্বোধন
নওয়াব আলী মাগুরা
মেয়ে শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে জেলা প্রশাসক, মাগুরা জনাব মোহাম্মদ আবু নাসের বেগ এঁর উদ্যোগ ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে গতবছর ৩ সেপ্টেম্বর মাগুরা জেলার শালিখা উপজেলার আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “লাজ নয়; জানতে চাই” স্লোগানে “মেয়েবেলা কর্নার” উদ্বোধন এবং উক্ত মেয়েবেলা কর্নারসমূহে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করা হয়।
পরে গত বছরের ১ ডিসেম্বর জেলার ৪ উপজেলার নিম্নোক্ত ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রকল্পটি চালুকরা হয়।
বিদ্যালয় গুলো হলোঃ
মহম্মাদপুর উপজেলার বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,বাবুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়,নহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
শালিখা উপজেলার বাউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সীমাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়,তালখড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
শ্রীপুর উপজেলার বরিশাট কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,নাকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রীপুর হুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
মাগুরা সদরে উপজেলার শিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,জাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়বড়শলই সরকারি প্রাথমিক বিদ্যালয়, জগদল সরকারি প্রাথমিক বিদ্যালয়,শিরিজদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
মেয়েবেলা কর্নারে স্থাপিত এসব ভেন্ডিং মেশিন ব্যবহার করে বিদ্যালয়ের মেয়ে শিক্ষার্থীরা তাদের প্রয়োজন মতো স্যানিটারি ন্যাপকিন সংগ্রহ করতে পারবে।
এ সম্পর্কে মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ বলেন,মেয়ে শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই স্বাস্থ্য সচেতনতা বাড়াতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারা যেন অল্পবয়স থেকেই ঐবধষঃয ঐুমরবহব বজায় রাখে সেটাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
ডুমুরিয়ায় খর্ণিয়া হাইস্কুলে অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় খর্ণিয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার বিদ্যালয় কক্ষে সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ৫৪৫ জন ভোটারের মধ্যে ৪৪৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ৪জন প্রার্থীর বিপরীতে ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে মোঃ আল আমিন ৩০৫, ইব্রাহিম মোল্যা ২৯৩, চঞ্চল আহম্মদ ২৮৪ ও অলোক কুমার হালদার ১৮৫ ভোট পেয়ে অভিভাবক সদস্য নির্বাচিত হন। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংরক্ষিত মহিলা সদস্য হিসেবে শান্তনা রাহা নির্বাচিত হয়েছেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান। এ সময় উপ¯ি’ত ছিলেন প্রধান শিক্ষক সাধন কুমার মুখার্জি ও এসআই স্বপন কুমার।
আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের খুলনা মহানগর শাখা কমিটি নির্বাচিত
খবর বিজ্ঞপ্তি
প্রখ্যাত শিক্ষাবিদ খুলনা বিএল কলেজের ইংরেজি বিভাগের প্রফেসর ও বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলনের কেন্দ্রীয় সহ—সভাপতি মো. ইকবাল হোসেনকে সভাপতি, মানবাধিকার কর্মী গাজী অহিদুজ্জামান খোকনকে সাধারণ সম্পাদক ও মানবাধিকার কর্মী মো. নাসিফ ইকবালকে সাংগঠনিক সম্পাদক করে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের ১০১ সদস্য বিশিষ্ট খুলনা মহানগর শাখা কমিটি নির্বাচিত হয়েছে। ৪ ও ৫ ফেব্রুয়ারি খুলনা মহানগরীর গোবরচাকা মেইন রোডে নাফিস ইকবাল হলে অনুষ্ঠিত দুই দিন ব্যাপী প্রতিনিধি সম্মেলনে গোপন ভোটের মাধ্যমে ২০২৪ সালের জন্য উক্ত কমিটি নির্বাচিত করা হয়।
প্রতিনিধি সভায় প্রধান অতিথি বক্তব্যে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এম. এ. হাশেম রাজু বলেন, ১৯৪৮ সালের মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র অনুযায়ী মানব পরিবারের সকল সদস্যের সমান ও অবিচ্ছেদ্য অধিকার সমূহ এবং সহজাত মর্যাদার স্বীকৃতি হচ্ছে বিশ্বে শান্তি, স্বাধীনতা ও ন্যায়বিচারের ভিত্তি। কিন্তু এর সবই আজকের বাংলাদেশে পদে পদে ভুলুন্ঠিত। গভীর রাতে আদালত বসিয়ে সাক্ষী—প্রমাণের তোয়াক্কা না করে বিরোধী মতের দর্শনে বিশ্বাসী গণতন্ত্রকামী মানুষকে ফরমায়েশী রায়ে সাজা দেওয়ার ফলে গণতান্ত্রিক রাষ্ট্রকাঠামো একের পর এক ধ্বংস করে দেওয়া হয়েছে। নবনির্বাচিত খুলনা মহানগর কমিটির নেতৃবৃন্দ বাংলাদেশের ভুলুন্ঠিত মানবাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আগামী দিনে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি দৃঢ়ভাবে প্রত্যাশা করি।
প্রধান বক্তার বক্তব্যে জাতীয় কবিতা মঞ্চের কেন্দ্রীয় সভাপতি মানবাধিকার কর্মী কবি, গবেষক মাহমুদুল হাসান নিজামী বলেন, ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরকার বিরোধী নেতাকর্মীদের মানবাধিকার ও ভোটাধিকার চরমভাবে লঙ্ঘিত হয়েছে। যার ফলে এ নির্বাচন দেশে ও বিদেশে গ্রহণযোগ্যতা হারিয়েছে। বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতির ক্রমাবনতি ঘটছে জানিয়েছে সারাবিশ্বের মানবাধিকার সংগঠনগুলো।
প্রতিনিধি সম্মেলন উদ্বোধন করেন আইএইচআরসি’র কেন্দ্রীয় সদস্য এড. এস. এম. সরফরাজ হিরো, বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য এড. কানিজ ফাতেমা, আইএইচআরসি খুলনা মহানগরের প্রধান উপদেষ্টা গাজী আখতার হোসেন, উপদেষ্টা আব্দুল্লাহ আল মুহিত, আলতাফ হোসেন ফকির, ফজলুল হক চৌধুরী, নবনির্বাচিত সিনিয়র আব্দুস সালাম, অর্থ সম্পাদক এড. অমল কৃষ্ণ মজুমদার, নারী উদ্যোক্তা মানবাধিকার কর্মী আলিম আক্তার হীরা, সাংস্কৃতিক সম্পাদক দ্বীপ বিশ্বাস, মানবাধিকার কর্মী অপূর্ব সাহা প্রমুখ।
রামপালের উজলকুড় মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
খবর বিজ্ঞপ্তি
রামপাল উপজেলার উজলকুড় মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিদ্যালয় মিলনায়তনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও উজলকুড় মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শেখ মোঃ আবু হানিফ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহসিন শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে সন্মানিত অতিথি ছিলেন রামপাল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও দিগরাজ মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ মোতাহার হোসেন, বিশেষ অতিথি ছিলেন রামপাল উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মনির আহমেদ প্রিন্স, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত আওয়ামী লীগ নেতা আসাফুর রহমান বাবুল কাজী, আলহাজ্ব সেকেন্দার আলী, আঃ সালাম আকুঞ্জি, নজরুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য ইখতিয়ার উদ্দিন, ডাঃ সুব্রত খান, জিল্লুর রহমান, সাবিনা ইয়াসমিন, তালাত মাহমুদ মজনু, শিক্ষক প্রতিনিধি জাহিদুর রহমান, স্বপ্না হালদার, মহানন্দ রায়, মাওলানা হেমায়েত মোল্লা, রুহুল কুদ্দুস, স্কেনদার শেখ, মোঃ রাসেল শেখ, বাদশা শেখ সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।#
দাকোপে মুক্তিযোদ্ধা ও শিক্ষকদের সাথে আবুল হোসেনের সভা ও বিভিন্ন স্থানে গণ সংযোগ
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
আসন্ন দাকোপ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতায় ইচ্ছুক সাবেক উপজেলা চেয়ারম্যান ও দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন বীরমুক্তিযোদ্ধা ও কলেজ মাদ্রাসার শিক্ষকদের সাথে পৃথক মত বিনিময় সভা করেছেন। রোববার সকাল ১০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সভা কক্ষে বীরমুক্তিযোদ্ধা আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন চেয়ারম্যান প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দিতায় ইচ্ছুক আলহাজ্ব শেখ আবুল হোসেন। বক্তৃতা করেন বীরমুক্তিযোদ্ধাবৃন্দ যথাক্রমে মোহিত চন্দ্র রায়, আঃ ওয়াহেদ গাজী, মনোজ কুমার রায়, মুরারী মোহন গাইন, কিংশুক রায়, মোজাফ্ফার সরদার, আকিজ উদ্দিন গাজী, মোশারফ হোসেন এবং নিরাপদ মন্ডল। এরপর তিনি অধ্যক্ষ অসীম কুমার থান্দার এবং অধ্যক্ষ মাওলানা অজিহুর রহমানের সভাপতিত্বে চালনা এম এম কলেজ এবং চালনা বিল্লালীয়া আলিম মাদ্রাসায় শিক্ষকদের সাথে পৃথক দু’টি মত বিনিময় সভায় মিলিত হন। সভা দু’টিতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রভাষক দুলাল রায়, উপাধ্যক্ষ জি এম আখতারুজ্জামান, প্রভাষক তৃপ্তি রানী মন্ডল, মুরারী মোহন থান্দার, আকুঞ্জী মোঃ রেজোয়ান আলী, নুরুল ইসলাম, মোঃ অহিদুজ্জামান, শেখ মোঃ জাকারিয়া, শংকর কুমার সানা, ফারুক হোসেন, কৃষ্ণপদ রায়, সনত কুমার সরকার, সুকুমার মন্ডল, শায়খুল ইসলাম, শরীফুল ইসলাম, এস এ এম মহসীন, প্রবীর কুমার ভাদুড়ী, এ এইচ এম শহীদুল্লাহ, এস এম আঃ সালাম, মোঃ রাশেদ তালুকদার, শেখ আজিজুর রহমান, লতিকা মন্ডল, মহানন্দ রায়, জি এম জাহিদ হোসেন, মাকসুদুর রহমান, মোঃ আবু সাঈদ, আ’লীগনেতা মোঃ শিপন ভূইয়া, আজগর হোসেন ছাব্বির, যুবনেতা রতন মন্ডল, অনুপম আদিত্য সরকার, ছাত্রনেতা আরাফাত খান প্রমুখ। সভায় আসন্ন নির্বাচনে তিনি চেয়ারম্যান প্রার্থী হতে সকলের দোয়া আশীর্বাদ ও সমর্থন কামনা করেছেন। পরে বিকালে তিনি কৈলাশগঞ্জের বোর্টবাড়ি বাজারে সকলের সাথে মতবিনিময় ও দোযা চেয়ে গণ সংযোগ করেন।
নলতার ৪ ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তথ্য প্রেরণ
তরিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি
সাতক্ষীরা জেলায় অবস্থিত অনিবন্ধিত (লাইসেন্স বিহীন) বেসরকারি হাসপাতাল/ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার এবং ব্লাড ব্যাংকের তথ্যাদি খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বরাবর প্রেরণ করেছে সাতক্ষীরা জেলা সিভিল সার্জন ডাঃ শেখ সুফিয়ান রুস্তম।
এই তালিকায় জেলার কালিগঞ্জ উপজেলার নলতায় অবৈধভাবে পরিচালিত ইউনিক ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার, খয়রুন্নেছা ডায়াগনস্টিক সেন্টার, ফ্যামিলি হেলথ কেয়ার সার্ভিসেস এবং আলোর দিশা জেনারেল হাসপাতাল এন্ড ডিজিটাল ল্যাবের নাম উঠে এসেছে। অবৈধ এসব হাসপাতাল ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বরাবর এই তথ্য প্রেরণ করেছে সাতক্ষীরা জেলা সিভিল সার্জন।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বরাবর পাঠানো গত ২১ জানুয়ারি স্বাঃঅধিঃ/হাসঃ/লাইসেন্স প্রদান সংক্রান্ত/২০২৩/৬৬ স্মারকে বলা হয়েছে যে, সাতক্ষীরা জেলায় অবস্থিত অনিবন্ধিত (লাইসেন্স বিহীন) বেসরকারি হাসপাতাল/ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার এবং ব্লাড ব্যাংকের তথ্যাদি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অত্রসাথ প্রেরণ করা হইল।
উথলী মাধ্যমিক বিদ্যালয়ে ১৩২জনকে শিক্ষাবৃত্তি প্রদান
দামুড়হুদা( চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগর উথলী মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা এডঃ আবুল হাশিম শিক্ষাবৃত্তি প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১০ টায় বিদ্যালয় পরিচালনা পরির্ষদ কমিটির সভাপতি আঃ মান্নান পিল্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নান,বিদ্যায়ের পিটিএ কমিটির সভাপতি মোবারক হোসেন আহমেদ প্রদীপ।উল্লেখ্য
এসময় বিদ্যালয়ের ১৩২ মেধাবী ছাত্র ছাত্রীকে ১ লাখ ৩২ হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
খুবি’র সাথে ডি-৮ ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের এমওইউ স্বাক্ষর
খবর বিজ্ঞপ্তি
ডি-৮ অরগানাইজেশন (আর্থসামাজিক সহযোগিতার লক্ষ্যে উন্নয়নশীল ৮টি দেশের একটি সংস্থা) এর অধিভুক্ত ডি-৮ ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় (ইরানে অবস্থিত) এর সাথে খুলনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও গবেষণা সহযোগিতা বিনিময়ে পারস্পরিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। ৫ ফেব্রুয়ারি (সোমবার) সকাল ১০.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। সমঝোতা স্মারকে খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মাহমুদ হোসেন এবং ডি-৮ ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন চ্যান্সেলর প্রফেসর ড. আব্বাস আফখামি।
স্বাক্ষরিত এমওইউতে খুলনা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদান, ৫০% টিউশন ফি ছাড়, একাডেমিক এক্সচেঞ্জ তথা স্টাডি/কোর্স, রিসার্চসহ একাডেমিক এবং গবেষণা সহযোগিতা বিনিময়ের প্রয়োজনীয়তার উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। এর মাধ্যমে দুটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে পারস্পরিক সম্পর্কোন্নয়নের দ্বার উন্মোচিত হলো।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মাহমুদ হোসেন। বক্তব্যের শুরুতে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়কে রিসার্চ ফোকাসড ইউনিভার্সিটি হিসেবে উল্লেখ করে এর পরিচিতি বিদেশি অতিথিদের সামনে তুলে ধরেন। তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় গ্লোবাল লিডার্স তৈরি করতে চায়, যারা অন্তর্ভুক্তি ও রূপান্তরমূলক উন্নয়ন ত্বরান্বিত করার মাধ্যমে একটি জ্ঞান ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে অবদান রাখবে।
তিনি আরও বলেন, স্বাক্ষরিত এমওইউ’র মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয় এবং ডি-৮ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নিজ নিজ শক্তির ব্যবহার, জ্ঞান বিনিময় এবং যৌথ গবেষণা প্রচেষ্টায় নিয়োজিত হওয়ার সুযোগ পাবে। এই সহযোগিতা উভয় প্রতিষ্ঠানের একাডেমিক অগ্রগতির পাশাপাশি সাংস্কৃতিক সম্পৃক্ততা ও বৈশ্বিক চ্যালেঞ্জের উদ্ভাবনী সমাধানের বিকাশে অবদান রাখবে। এটি একটি সহযোগিতামূলক যাত্রার সূচনা যা শিক্ষা, গবেষণা এবং আন্তর্জাতিক সমঝোতার উন্নতির জন্য অসাধারণ প্রতিশ্রুতি ধারণ করে। আমি মনে করি, এই সহযোগিতা ইতিবাচক ফলাফলের একটি উজ্জ্বল উদাহরণ হবে।
ডি-৮ ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর প্রফেসর ড. আব্বাস আফখামি বলেন, সোমবার দুটি বিশ্ববিদ্যালয়ের জন্য একটি বিশেষ দিন। শিক্ষাক্ষেত্রে উৎকর্ষ সাধন ও উদ্ভাবনের জন্য কাজ করার প্রতিশ্রুতি এই এমওইউ। এর মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয় ও ডি-৮ ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় বৈশ্বিক দৃষ্টিভঙ্গিতে নতুন ধারণার সৃষ্টি হবে। তিনি বর্তমান ভাইস-চ্যান্সেলরের নেতৃত্বে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাসহ সার্বিক অগ্রগতির প্রশংসা করেন।
সমঝোতা স্মারক অনুষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) প্রফেসর ড. উত্তম কুমার মজুমদার, দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর সেহরীশ খান, ডি-৮ ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অ্যাডভাইজার ড. মাজাহার আহমাদি, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বিভাগের প্রধান মিলাদ সাকি উপস্থিত ও অনলাইনে সংযুক্ত ছিলেন।
দর্শনায় আইএফআইসি ব্যাংকের প্রতিবেশী উৎসব
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
দর্শনায় আইএফআইসি পিএলসি’ দর্শনা শাখার উদ্যোগে প্রতিবেশী উৎসব(পিঠা) পালিত হয়েছে।
সোমবার বেলা ১১ টায় দর্শনা পুরাতন বাজার আরাফ টাওয়ারের ২য় তলায় শাখা কার্যালয়ে এ পিঠা উৎসবের সভাপতিত্ব করেন দর্শনা শাখা ব্যাবস্থাপক সোহরাব হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র রবিউল ইসলাম সুমন,কাউন্সলার সাবির হোসেন মিকা,এনামুল হক,দর্শনা সাংবাদিক সমিতির সভাপতি ইকরামুল হক পিপুল, প্রেসক্লাবের সহসভাপতি মাহমুদ হাসান রনি, সাবেক সেক্রেটারী হারুন রাজু,আঃ রহমান,জাহিদুল ইসলাম,উত্তম কুমার দেবনাথ প্রমুখ।শুভেচ্ছা বক্তব্যে শাখা ব্যবস্থাপক সোহরাব হোসেন বলেন,গ্রাহক ও শুভানুধ্যায়ীদের সাথে নিয়ে আমাদের, আপনাদের সকলের এ আয়োজন।দেশের ১৩৬০’র ও বেশী শাখা উপশাখা নিয়ে আপনাদের প্রতিবেশী হয়ে আমরা ছড়িয়ে পড়েছি। প্রধান অতিথির বক্তব্যে মেয়র আতিয়ার রহমান হাবু বলেন,আইএফআইসি ব্যাংক এলাকায় ব্যাংক সেবার পাশাপাশি বিভিন্ন মানবসেবা,সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে যা প্রশংসার দাবী রাখে।তাই আমরা ও ব্যাংকের কল্যানে তাদের পাশে আছি, থাকবো।
‘ট্রাক টার্মিনালের’ কাজ বন্ধ করে দিল বিএসএফ
বেনাপোল প্রতিনিধি
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী সীমান্তের (বিএসএফ) দেড়শ গজের মধ্যে স্থাপনা নির্মাণ কাজ করার অভিযোগ এনে বেনাপোল স্থলবন্দরে নির্মাণাধীন কার্গো ভেহিকেল ‘ট্রাক টার্মিনালের’ এর একাংশের কাজ বন্ধ করে দিয়েছে।
ফলে টানা ১১ দিন বন্ধ রয়েছে নির্মাণ কাজ। বিষয়টি নিয়ে সরকারের শীর্ষ মহলে অবহিত করা হলেও কোনো সুরাহা মেলেনি।
কাজ বন্ধ থাকায় যথাসময়ে নির্মাণ কাজ শেষ হবে কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এ ঘটনায় সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত এ সমস্যা সমাধানে দুই দেশের কূটনৈতিক আলোচনা জরুরি হয়ে পড়েছে। তাই না হলে যেকোনো সময় সীমান্তে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে।
কাজ বন্ধ থাকার বিষয়টি স্বীকার করে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান (যুগ্ম সচিব) জিল্লুর রহমান চৌধুরী বলেন, পারস্পরিক আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা হবে।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক রেজাউল করিম বলেন, চলতি বছরের জুনে কার্গো ভেহিকেল ‘ট্রাক টার্মিনালের’ নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। এ কাজ শেষ হলে ভারত থেকে প্রতিদিন যেসব ট্রাক বন্দরে প্রবেশ করে সেগুলো ওই টার্মিনালে দাঁড়াতে পারবে। এতে করে বন্দরে পণ্য ও যানজট আর থাকবে না। খুব সহজেই কার্গো ট্রাক থেকে পণ্য খালাসের কাজ করতে পারবেন বন্দর সংশ্লিষ্টরা। কিন্তু সীমান্তের ১৬ একর জমির ওপর নির্মাণাধীন ভেহিকেল ট্রাক টার্মিনালের কাজ বিএসএফের বাধায় বন্ধ রয়েছে।
স্থলবন্দর কর্তৃপক্ষ বিজিবি ও বিএসএফের যৌথ আলোচনার মাধ্যমে টার্মিনালের বাকি খুব তাড়াতাড়ি শুরু হবে বলে তিনি জানান।
টার্মিনালের কাজ বন্ধ থাকার বিষয়ে যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল বলেন, বিএসএফের পক্ষ থেকে কাজ বন্ধের কথা আমরা জেনেছি। বিষয়টি আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।
ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত
ঝিনাইদহ সংবাদদাতা
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ট্রাকের ধাক্কায় শাহারুল ইসলাম (২৩) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের উপজেলার ১৭ মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহারুল ইসলাম শৈলকুপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের মহিষগাড়ী গ্রামের পুলিশ কর্মকর্তা জাকির হোসেনের ছেলে।
ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের সার্জেন্ট ফয়সাল আহমেদ জানান, রাত ৮টার দিকে মোটরসাইকেলে শাহারুল ইসলামসহ দুই জন কুষ্টিয়া থেকে ঝিনাইদহ অভিমুখে যাচ্ছিল। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীতদিক থেকে আসা ট্রাক ধাক্কা দেয়। এতে শাহারুল ও অপরযাত্রী গুরুতর আহত হয়। মোটরসাইকেলটি রাস্তায় পড়ে আগুন ধরে যায়। খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে।
আহত শাহারুল ইসলামকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। অতিরিক্ত গতির কারণে এ দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
সাতক্ষীরায় চাঁদার দাবিতে ঠিকাদারকে কুপিয়ে আহত করলো দুর্বৃত্তরা
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরে চাঁদার দাবিতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ নির্মাণ কাজে নিয়োজিত ঠিকাদার নাজমুল হাসানকে (৩২) কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গাবুরা ইউনিয়নের লক্ষীখালী গ্রামে আবুল হোসেনের বাড়ি সংলগ্ন পাউবো বেড়িবাঁধের ওপরে হামলাটি হয়।
আহত নাজমুল খুলনা সদরের টুটপাড়া এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল রাতে কর্মস্থল থেকে মোটরসাইকেল বাড়ি ফিরছিলেন নাজমুল। এসময় দুর্বৃত্তরা বেড়িবাঁধের ওপর ব্যারিকেট দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে এবং নাজমুলের কাছে চাঁদা চায়। নাজমুল চাঁদা দিতে অস্বীকার করলে মুখোশধারী দুর্বৃত্তরা নাজমুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন টের পেয়ে গুরুতর অবস্থায় নাজমুলকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ সোমবার (৫ ফেব্রুয়ারি) বলেন, দুর্বৃত্তদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছ।
সাতক্ষীরার পাটকেলঘাটায় গুলিবিদ্ধ ২ ঘের মালিকসহ ৪ জন হাসপাতালে
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার পাটকেলঘাটায় দুই ঘের কর্মচারি ও ঘের মালিককে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। গুলিবিদ্ধ ও আহতাবস্থায় ৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার দিবাগত (৪ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে পাটকেলঘাটা থানাধীন হরিণখোলা গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন, পাটকেলঘাটা থানাধীন হরিণখোলা গ্রামের অভিরাম মণ্ডলের ছেলে অলঙ্গ মণ্ডল (৬১), তার ভাই জগদীশ মণ্ডল (৪৫), ঘেরের পাহারাদার বীরেন্দ্রনাথ মণ্ডলের ছেলে বিশ্বনাথ মণ্ডল (৫৩) ও ঘের কর্মচারি আসননগর গ্রামের নারদ মুণ্ডার ছেলে শ্রীপদ মুণ্ডা (৩০)।
সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আহত অলঙ্গ মণ্ডল জানান, তিনি হরিণখোলা বিলে ১০০ বিঘা জমিতে দীর্ঘদিন ধরে চিংড়ি ঘের পরিচালনা করে আসছেন। এর মধ্যে চার বিঘা সরকারি খাস জমির লিজের টাকা হরিণখোলা গ্রামের কার্তিক মণ্ডলকে না দিয়ে জমির মালিক দাবিদার স্বপন মণ্ডলকে দেওয়ায় তাদের সঙ্গে কার্তিক মণ্ডলের বিরোধ চলে আসছিলো ২০২২ সাল থেকে। এ ছাড়া পাঁচ শতক জমি নিয়ে কাকাতো ভাই শিব শেখরের সঙ্গে তাদের বিরোধ চলে আসছিলো। এ নিয়ে শালিসি বৈঠক হয়েছে কয়েকবার। রয়েছে আদালতে মামলাও।
এরই জের ধরে রোববার রাত সাড়ে ১২টার দিকে তার ঘের কর্মচারি বিশ্বনাথ মণ্ডল ও পার্শ্ববর্তী দীলিপ মণ্ডলের ঘের কর্মচারি শ্রীপদ মুণ্ডাকে ঘেরের বাসা থেকে মুখোশধারী ৭/৮ জন সশস্ত্র সন্ত্রাসী ঘুম থেকে ডেকে তুলে নির্যাতনের পর তার বাড়ির সামনে আনা হয়। তাকে ও ভাই জগদীশকে ঘুম থেকে ডেকে তুলে বুকে গুলি করার চেষ্টা করলে তারা শট গান ধরে ফেলেন।একপর্যায়ে তার দুই উরুতে ও ভাই জগদীশের ডান উরু গুলিবিদ্ধ হয়। রাত সাড়ে তিনটার দিকে তাদের দুই ভাই ও দুই ঘের কর্মচারিকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসাপাতালে পাঠানো হয়েছে।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মাহফুজুর রহমান ও অর্থোপেডিকস সার্জন ডা. হাফিজুল্লাহ জানান, অলঙ্গ মণ্ডলের দুই উরুতে ও জগদীশ মণ্ডলের ডান উরুতে গুলি লেগে বিপরীত দিক থেকে বেরিয়ে গেছে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ (সোমবার) সকালে জানান, জমি ও ঘের নিয়ে বিরোধের জের ধরে প্রতিবেশীদের সঙ্গে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে।
তবে গুলির ঘটনা ঠিক নয় বলে দাবি করে তিনি বলেন, লিখিত অভিযোগ পেলে মামলা নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সরকারি গাছ কেটে বিক্রি করলেন স্বেচ্ছাসেবক দল নেতা
যশোর অফিস
যশোর জেলার বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নের দূর্গোপুর মাঠের সড়কের বাবলা ও খেজুর গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুয়েল রানার বিরুদ্ধে।
রোববার সরেজমিনে দেখা যায়, কৃষ্ণনগর থেকে দূর্গোপুর মাদরাসা সড়কের দুই ধারে বাবলা ও খেজুর গাছগুলো কাটা হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, রায়পুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুয়েল কাউকে কিছু না জানিয়ে গত দু’দিন আগে গাছগুলো কেটে বিক্রি করে দিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত জুয়েলের কাছে ফোন করে জানতে চাইলে তিনি বলেন, বাবলা ও খেজুর গাছগুলো আমার জমিতে ছিল। তাই বিক্রি করেছি।
রায়পুর ইউপি চেয়ারম্যান মঞ্জুর রশিদ স্বপন বলেন, কৃষ্ণনগর ও দূর্গোপুর সড়কের কাঁচা অংশের দু’পাশ দিয়ে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো আছে। কেউ ইচ্ছে করলেই গাছগুলো কাটতে পারবে না। গাছ কাটার বিষয়টি আমার জানা নেই। কেউ যদি কেটে নেয় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
ভেড়ামারায় ১০ হেক্টর জমিতে উন্নত জাতের বরই চাষ
নিজসআব প্রতিনিধি
সুস্বাদু ফল হিসেবে অনেকেই বরই পছন্দ করেন। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় টক-মিষ্টি সব ধরনের বরই চাষ হয়। বরইয়ের বাজারদর ও ফলন ভালো হওয়ায় দিন দিন উপজেলায় এর আবাদ বাড়ছে।
উপজেলায় কয়েকটি বরই বাগানে গিয়ে দেখা যায়, চার থেকে পাঁচ ফুট উচ্চতার এক-একটি গাছে থোকায় থোকায় ধরেছে বরই। চাষিরা বাগান থেকে বরই ছিঁড়ে ঝুড়িতে রাখছেন। বিক্রির জন্য ভেড়ামারা বাজারে নিচ্ছেন এসব বরই।
জুনিয়াদহ ইউপির পরানখালী গ্রামের কুলচাষি জমির উদ্দীন জানান, তিনি ১০ বছর ধরে বরই চাষ করছেন। আপেল জাতের বরই বাগান করে অনেক লাভবান হয়েছেন। তিনি এখন বল সুন্দরী নামের নতুন জাতের বরই চাষ শুরু করেছেন। এক বছর আগে লাগানো প্রতিটি গাছে ২০ কেজি করে বরই এসেছে।
গোলাপ নগর গ্রামের বরই চাষি আসাদুল ইসলাম জানান, বরইগাছ লাগানোর সাত মাস পর থেকে গাছে ফুল আসে। গত বছর ৩৫ শতাংশ জমিতে ৩০০ গাছ লাগান। ৬০ হাজার টাকা খরচ হয়েছে। বরই বিক্রি হয় এক লাখ টাকা। খরচ বাদে ৪০ হাজার টাকা লাভ হয়। এবারো দুই পাখি জমিতে বরই আবাদ করছেন। তার বাগানে ভালো বরই এসেছে। বিক্রি শুরু করেছেন। এ বছর লাভের আশা করছেন তিনি।
উপজেলা চন্ডিপুর গ্রামের চাষি শাহাবুদ্দিন জানান, বরই চাষ অত্যন্ত লাভজনক। স্বল্প পরিসরে ও স্বল্প খরচে অনেক লাভ করা সম্ভব। তাছাড়া এ জাতের বরই পোকা মাকড়ের আক্রমণ নেই তাই কোনো প্রকার কীটনাশকের ব্যবহারও হয় না। এতে স্বাস্থ্য ঝুঁকিও নেই। তিনি এ বছর আপেলবরই ও বল সুন্দরী জাতের বরই চাষ করেছেন।
উপজেলায় শিক্ষিত ও বেকার যুবকরা চাকরির আশা না করে বা বিদেশ না গিয়ে ঝুঁকে পড়েছেন বরই চাষে। এতে পরিশ্রম কম আর লাভ বেশি। অনেকেই আবার সাথি ফসল হিসেবে বরইয়ের সঙ্গে অন্যান্য ফসল আবাদ করছেন। আবার অনেকেই আসছেন বরই চাষের পরামর্শ নিতে। কৃষি অফিসও দিচ্ছে প্রয়োজনীয় পরামর্শ।
ভেড়ামারা উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা সুলতানা বলেন, এই উপজেলা ধীরে ধীরে বাণিজ্যিক কৃষির দিকে এগিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বিভিন্ন ধরনের বরই, আম ও পেয়ারা বাগান হচ্ছে। উপজেলায় এ বছর প্রায় ১০ হেক্টর জমিতে বিভিন্ন উন্নত জাতের বরই চাষ হয়েছে। কাশ্মীরি বরই, ভারত সুন্দরী বরই, আপেল বরই, বাও বরইসহ আরো কয়েক জাতের বরই চাষ হচ্ছে। এসব বরই চাষের মাধ্যমে বাণিজ্যিক কৃষির দিকে এগিয়ে যাচ্ছে এ উপজেলা।
মৃত স্ত্রীকে হাসপাতালে রেখে পালানো স্বামী গ্রেফতার
যশোর অফিস
যশোরে মৃত স্ত্রীকে হাসপাতালে রেখে পালিয়ে যাওয়া পরিতোষ কুমার সানাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৪ ফেব্রুয়ারি) রাতে যশোর শহর থেকে তাকে গ্রেফতার করা হয়।
পরিতোষ সাতক্ষীরার আশাশুনি উপজেলার বল্লাবাড়িয়া গ্রামের বাসিন্দা। তার স্ত্রী মায়ারাণী (৩৫) একই উপজেলার বেহুলা গ্রামের তরুণ কুমার মণ্ডলের মেয়ে।
যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) পার্থ প্রতীম চক্রবর্তী জানান, রোববার সন্ধ্যার দিকে মায়ারাণীকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন তার স্বামী পরিতোষ কুমার সানা। ওই নারীর মাথায় গুরুতর আঘাত ছিল। চিকিৎসক পরীক্ষা-নীরীক্ষার পরে তাকে মৃত ঘোষণা করলে কৌশলে পরিতোষ পালিয়ে যান। পরে আমরা পুলিশে খবর দেই।
সন্ধ্যায় হাসপাতালে নিহতের ভাই সুশান্ত মণ্ডল অভিযোগ করেন, তার বোনাজামাই পরিতোষ পিটিয়ে মায়ারাণীকে হত্যা করেছে। মায়ারাণী মারা যাওয়ায় তিনি পালিয়ে যান।
এদিকে মারধরে মায়ারাণীর মৃত্যু হয়েছে এমন অভিযোগে রোববার রাতে যশোর কোতোয়ালি মডেল থানায় মামলা করেন মায়ারাণীর ভাই সুশান্ত মণ্ডল। এরপর পুলিশ রাতেই মায়ারাণীর স্বামী পরিতোষ কুমার সানাকে যশোর শহর থেকে গ্রেফতার করে। পারিবারিক কলহের সময় আঘাতে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে পুলিশের কাছে স্বীকার করেছেন পরিতোষ।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, মায়ারাণী হত্যার ঘটনায় তার ভাই বাদী হয়ে মামলা করেছেন। পুলিশ মায়ারাণীর স্বামী পরিতোষকে গ্রেফতার করেছে। প্রাথমিকভাবে পারিবারিক কলহে এ হত্যা হয়েছে বলে জানা গেছে। তবে হত্যার নেপথ্যে অন্য কোনো কারণ আছে কিনা পুলিশ তা খতিয়ে দেখছে।
জুসে ঘুমের ওষুধ মিশিয়ে দুই ছেলেকে নিয়ে খেলেন বাবা
নড়াইল প্রতিনিধি
নড়াইলের কালিয়া উপজেলায় স্ত্রী রাগ করে বাবার বাড়ি চলে যাওয়ায় দুই সন্তানকে জুসের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন এক ব্যক্তি।
রোববার (৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার জোকা গ্রামে এ ঘটনা ঘটে। কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক পার্থ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
আত্মহত্যার চেষ্টাকারী রোমান মোল্যা (৩৫) উপজেলার জোকা গ্রামের শওকত মোল্যার ছেলে। এ ঘটনায় অসুস্থ রয়েছে তার দুই ছেলে লামিম মোল্যা (৯) ও সোবহান মোল্যা (১২)।
জানা গেছে, রোমানের স্ত্রী লতা বেগম রোববার সকালে রাগারাগি করে তার বাবার বাড়ি চলে যান। পরে তার স্ত্রী সন্ধ্যা পর্যন্ত বাড়ি ফিরে না আসায় রাতে অভিমানে জুসের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে দুই ছেলেকে পান করান এবং নিজে পান করেন। পরে তারা অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পার্থ বিশ্বাস বলেন, ওই তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কয়রায় বাঘ সংরক্ষণে জনসচেতনতা কার্যক্রম বিষয়ে সেমিনার
কয়রা(খুলনা)প্রতিনিধি
সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জের উদ্যোগে বাঘ সংরক্ষণে জনসচেতনতা কার্যক্রম উপলক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার (৫ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সুন্দরবন বাঘ সংরক্ষণ প্রকল্পের সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম। এতে সম্মানিত অতিথি হিসাবে বন্যপ্রানী ও বন আইন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক মোঃ আজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান,কয়রা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ টিপু সুলতান ও প্রেসক্লাবের সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম। বানিয়াখালী স্টেশন কর্মকর্তা মোঃ মনিরুল ইসলামের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, আলহাজ্ব আব্দুল্যাহ আল মাহমুদ, প্রভাষক শাহনেওয়াজ শিকারী, কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা নির্মল কুমার মন্ডল, সুশীলনের সহকারি পরিচালক শাহিনা পারভীন,বেডসের মধু বিশেষজ্ঞ ইসমে আজম ঋজু,প্রতিবেশ এ্যাক্টিভিটিজ প্রকল্পের সাইট অফিসার মোঃ আলাউদ্দিন, সিএমসির সহ-সভাপতি অসিত কুমার মন্ডল,প্যানেল চেয়ারম্যান সরদার লুৎফর রহমান, ইউপি সদস্য মহষিশ সরদার, আবু সাঈদ মোল্যা, সীমা রানী মন্ডল, পিএফ সভাপতি মনিরুজ্জামান মনি, ভিটিআরটির টিম লিডার নুরুল ইসলাম সানা,সিপিজি সদস্য রুদ্রা বিশ্বাস প্রমুখ। সেমিনারে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি,সাংবাদিক, শিক্ষক, সিএমসি প্রতিনিধি, এনজিও প্রতিনিধি সহ সুশিল সমাজের লোকজন অংশ গ্রহন করেন।
কয়রায় ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠিত
কয়রা(খুলনা)প্রতিনিধি
“বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি” এমন প্রতিপাদ্যকে সামনে রেখে কয়রায়
৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠিত হয়েছে। সোমবার(৫ ফেব্রুয়ারি) কয়রা উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্তরে দিন ব্যাপী বিজ্ঞান মেলা ও অষ্টম বিজ্ঞান অলিম্পিয়াড এবং অষ্টম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম বেলুন উড়িয়ে এই মেলার শুভ উদ্বোধন করেন।
দিনব্যাপী মেলা শেষে বিকাল ৪ টায় সমাপনি ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন বলেন, তরুনদের উদ্ভাবনে পাল্টে যাবে দেশ। বিজ্ঞান ও প্রযুক্তির জগতে পরিবর্তন আনবে এই মেলা। বিশেষ করে তরুন সমাজকে বিকশিত করার অপূর্ব সুযোগ এই মেলা।তরুন সমাজকে অশ্লীলতা, মাদকাশক্তি, মোবাইল আসক্তিসহ সব ধরনের সামাজিক অপরাধ থেকে ফিরিয়ে এনে বিজ্ঞান চর্চায় মগ্ন থাকলেতাদেও সুপ্ত প্রতিভার বিকাশ ঘটবে এবং উদ্ভাবনের নতুন দিগন্ত উন্মোচিত হবে। তিনি আরও বলেন, শিক্ষা ছাড়া কোনো জাতি ও দেশ দারিদ্র্যমুক্ত হতে পারে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে দেশ। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে পরিণত হবে। প্রতিটি শিক্ষার্থীদের নতুন প্রজন্মের প্রতি পড়ালেখার পাশাপাশি বিজ্ঞানের ওপর আরো বেশি চর্চা ও গবেষণার আহবান জানান। বর্তমান সরকার শিক্ষা বিস্তারে ব্যাপক উন্নয়ন সাধন করেছে। আমাদের প্রযুক্তি নির্ভর ও উন্নয়নমমনষ্ক হতে হবে। আগামী বাংলাদেশ গড়ার সংগ্রামে এই শিক্ষার্থীরাই নেতৃত্ব দিবে। তার এই স্বপ্নকে বাস্তাবয়ন
করতে হলে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতার প্রয়োজন। এই মেলা থেকে শিক্ষার্থীরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিজেদেরকে তৈরি করতে হবে এবং সোমবার থেকে যার যার স্থান থেকে প্রতিদিন কমপক্ষে তিনটি করে ভাল কাজ করার আহবান করে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা জজ রফিকুল ইসলাম, প্রাণী সম্পদ অফিসার মোস্তাইন বিল্লাহ, জনস্বাস্থ্য প্রকৌশলী ইসতিয়াক আহমেদ, খান সাহেব কোমরউদ্দীন কলেজের অধ্যক্ষ ড. চয়ন কুমার রায়, প্রধান শিক্ষক খায়রুল আলম. সুজিৎ কুমার রায়, হুমায়ুন কবির প্রমুখ।
উল্লেখ্য ৪৫তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে কুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে বিজ্ঞান অলিম্পিয়াডের আয়োজন করা হয়। বিজ্ঞান মেলায় ২১ টি স্টল অংশ গ্রহন করে। স্টলে মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রথম স্থান ও কলেজের মধ্যে খান সাহেব কোমরউদ্দীন কলেজ প্রথম স্থান হওয়ার গৌরব অর্জন করেন।
ফকিরহাটে ৮কেজি গাঁজাসহ দু’মাদক কারবারি আটক
ফকিরহাট প্রতিনিধি ।
বাগেরহাটের ফকিরহাটে ৮ কেজি গাঁজসহ মোজাহিদ গাজী (২৯) ও মোঃ তুহিন শেখ (৩৫) নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছেন বাগেরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকশ টিম। সোমবার (৫ফেব্রুয়ারী) ভোরে ফকিরহাট থানার টাউন নওয়াপাড়া মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার মোজাহিদ গাজী খুলনার দাকোপ থানার সুতারখালী গ্রামের শহীদ গাজীর ছেলে ও মোঃ তুহিন শেখ বাগেরহাটের কচুয়া উপজেলার টেংরাখালী গ্রামের আব্দুল হালিম শেখের ছেলে। বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক স্বপন কুমার রায় এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদে জানতে পারি ফকিরহাট থানার টাউন নওয়াপাড়ার মোড় থেকে মাদকের একটি বড় চালান হাত বদল হবে। এমন সংবাদের ভিত্তিতে আমার নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি চৌকশ দল ভোর রাত থেকে সাদা পোশাকে অকস্থান করি। এসময় দুই যুবক মাদকদ্রব্য গাঁজা হাত বদলের চেষ্টা করলে হাতেনাতে ওই দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তিনি আরো জানান, ধৃত আসামী দীর্ঘদিন যাবত ঘটনাস্থলসহ বিভিন্ন থানা এলাকার বিভিন্ন বাজারে অবৈধ মাদকদ্রব্য (গাঁজা) বিক্রি করে আসছিল বলে গোয়েন্দা তথ্য ছিল তাদের কাছে। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ফকিরহাট মডেল থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও ঐ কর্মকর্তা জানান। #
বিএসএফ বন্ধ করে দিল বেনাপোল স্থল বন্দরের ভেহিকেল “ট্রাক টার্মিনাল” এর নির্মাণ কাজ
বেনাপোল প্রতিনিধি ঃ
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী সীমান্তের দেড়শ গজের মধ্যে স্থাপনা নির্মাণ কাজ করার অভিযোগ এনে বিএসএফ সদস্যরা বেনাপোল স্থল বন্দরে নির্মানাধীন কার্গো ভেহিকেল “ট্রাক টার্মিনাল” এর একাংশের কাজ বন্ধ করে দিয়েছে। ফলে টানা ১১ দিন বন্ধ রয়েছে নির্মাণ কাজ। বিষয়টি নিয়ে সরকারের শীর্ষ মহলে অবহিত করা হলেও এই বিষয়ে কোনো সুরাহা মেলেনি।
কাজ বন্ধ থাকায় যথাসময়ে নির্মাণ কাজ শেষ হবে কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এই ঘটনায় সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত এ সমস্যা সমাধানে দুই দেশের কূটনৈতিক আলোচনা জরুরি হয়ে পড়েছে। তাই না হলে যে কোনো সময় সীমান্তে অনাকাক্সিক্ষত ঘটনা ঘটতে পারে।
বেনাপোল স্থল বন্দরের পরিচালক রেজাউল করিম বলেন, চলতি বছরের জুন মাসে কার্গো ভেহিকেল “ট্রাক টার্মিনাল” এর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। এই কাজ শেষ হলে ভারত থেকে প্রতিদিন যেসব ট্রাক বন্দরে প্রবেশ করে সেগুলো ওই টার্মিনালে দাঁড়াতে পারবে। এতে করে বন্দরে পণ্য ও যানজট আর থাকবে না। খুব সহজেই কার্গো ট্রাক থেকে পণ্য খালাসের কাজ করতে পারবেন বন্দর সংশ্লিষ্টরা।কিন্তু সীমান্তের ১৬ একর জমির উপর নির্মানাধীন ভেহিকেল ট্রাক টার্মিনালের কাজ বিএসএফ’র বাধায় বন্ধ রয়েছে। আলোচনার মাধ্যমে ট্রার্মিনালের বাকি কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে বলে জানান।
যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল জানান, বিএসএফ এর পক্ষ থেকে কাজ বন্ধের কথা আমরা জেনেছি। বিষয়টি আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।বন্দর কর্তৃপক্ষ এবং বিএসএফ’র সাথে আলোচনার মাধ্যমে ফলপ্রসূ একটা সমাধান হবে এবং খুব শীঘ্রই টার্মিনালের কাজ শুরু হবে বলে তিনি জানান।
বৃহত্তর কাঁচামাল ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
৫ ফেব্রুয়ারি ’২৪ সকাল সাড়ে ১০টায় দৌলতপুর বাজারের স্বর্ণপট্টী রোডে বৃহত্তর কাঁচামাল ব্যবসায়ী সমিতির ২২তম সাধারণ সভা সমিতির সহ-সভাপতি মোঃ বশির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এস এম জামাল উদ্দিন বাবলু। প্রধান অতিথি হিসেবে ছিলেন ৫নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন দৌলতপুর বাজার কমিটির সভাপতি মোঃ কামাল হোসেন, সাধারণ সম্পাদক নান্নু মোড়ল, কবি ও সাংবাদিক শেখ আবু আসলাম বাবু, দৌলতপুর জিলানী মার্কেটের সাধারণ সম্পাদক মোঃ লিয়াকত হোসেন, ইউনিক প্রশ্ন কর্নারের স্বত্বাধিকারী মোঃ জসিম উদ্দিন। আলোচনা করেন ও উপস্থিত ছিলেন মোঃ গোলাম মোস্তফা, জি এম রহমান সাবু, মোল্লা তৌহিদুর রহমান, অপু কর্মকার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ কামরুল হোসেন এরশাদ।
ইউনিসেফ’র উর্দ্ধতন কর্মকর্তাদের বেতাগার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞা বিনিময়
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের মডেল বেতাগা ইউনিয়ন পরিষদের নানাবিধ কার্যক্রম ও তাদের বিভিন্ন অর্জন পরিদর্শন করেছেন ইউনিসেফ এর উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ। সোমবার (৫ ফেব্রুয়ারী) সকাল হতে দুপুর পর্যন্ত তারা নানাবিধ কার্যক্রম ও অর্জনগুলি পরিদর্শন করে জনপ্রতিনিধি ও ১৪টি স্থায়ী কমিটির নেতৃবৃন্দদের সাথে পরিষদ মিলনায়তনে অভিজ্ঞতা বিনিময় সভায় মিলিত হন। বেতাগা ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইউনিসেফ এর রির্সাচ এন্ড ইভালুয়েশন স্পেশালিষ্ট ভারত গৌতম। বিশেষ অতিথি ছিলেন, খুলনা বিভাগীয় চিফ অফ ফিল্ড অফিসার মোঃ কাউসার হুসাইন ও ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ স্বপন দাশ। এসময় আরো উপস্থিত ছিলেন, ইউনিসেফ এর খুলনা বিভাগীয় জোনাল হেলথ অফিসার ডাঃ এস, এম নাজমুল আহসান, এডুকেশন অফিসার মোঃ সাজিদুল ইসলাম, এস,এন, সি. এন্ড এ এইচ ডাঃ সোহানা ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শাখাওয়াত হোসেন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এএসএম মফিদুল ইসলাম। অভিজ্ঞতা বিনিময় শেষে উর্দ্ধতন কর্মকর্তারা বেতাগা লোক সাংস্কৃতিক কেন্দ্র, পাবলীক লাইব্রেরী, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, বেতাগা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের দ্বীতল বিশিষ্ট একাডেমিক ভবন, চেঞ্জ রুম, মনোরমা দাশ কমিউনিটি ক্লিনিক ও অর্গানিক বেতাগা পরিদর্শন করেন। এছাড়াও তারা কন্যা বর্ত্তিকা প্রকল্প, উচ্চশিক্ষা সহায়তা ও সম্প্রসারণ প্রকল্প, শতভাগ ট্যাক্স আদায় ও বনায়ন সমিতির নানাবিধ কার্যক্রম গুলি সরেজমিনে পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।
দিঘলিয়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের চেষ্টা : প্রশাসনের হস্তক্ষেপে আত্মসাৎকৃত ইট উদ্ধার
স্টাফ রির্পোটার
খুলনার দিঘলিয়ায় চলতি অর্থবছরের টিআর প্রকল্পের কাজ নয় ছয় ভাবে সম্পন্ন করে অর্থ আত্মসাৎ এর চেষ্টা করেছেন যুবলীগ নেতা। উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে আত্মসাৎকৃত ইট উদ্ধার হয়েছে।
জানা যায়, চলতি অর্থবছরে টিআর প্রকল্পের আওতায় দিঘলিয়া উপজেলার সেনহাটি ৯নং ওয়ার্ডে হোগলার মোড় থেকে আবু সাঈদের বাড়ি পর্যন্ত ইটের সোলিং রাস্তা নির্মাণ ও সংস্কারের জন্য ৫২ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়। কাগজে-কলমে কাজের পিআইসি মোশারফ হোসেনকে দেখানো হলেও কাজটি করছিলেন উপজেলা যুবলীগের এক নেতা। সোলিং রাস্তা সংস্কারের নামে রস্তাটির দু’ সাইড থেকে এক ফুট করে চাপিয়ে এবং ইটের সোলিং না বিছিয়ে কয়েকটি স্থানে শুধুমাত্র ধূলাবালি দিয়ে নয়-ছয় ভাবে সম্পন্ন করে রাস্তার প্রায় সাড়ে তিনশ’ ইট নিয়ে যান ওই যুবলীগ নেতা।
এ ঘটনায় এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে যুবলীগ নেতা শেখ মনিরুল ইসলামের অনিয়ম-দুর্নীতির বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করেন। অভিযোগ পেয়ে উপজেলা প্রশাসন সরেজমিনে পরিদর্শন করে কাজের অনিয়মের সত্যতা পান।
এ বিষয়ে উপজেলা প্রকল্প কর্মকর্তা আরিফ হোসেন জানান, প্রকল্পের কাজ সম্পন্ন না করে ইট আত্মসাৎ করা হয়েছে। কাজের পিআইসির কাছে এ বিষয়ে জানতে চাইলে আত্মসাতকৃত দেড়শ’র মতো ইট শেখ মনিরুল ইসলাম উপজেলায় পাঠিয়ে দেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ বলেন, টিআর প্রকল্পের কাজের অনিয়মের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। কাজের সাথে সংশ্লিষ্টদের সঠিকভাবে কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরকে কাজের বিল বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। কোন ধরণের অনিয়ম-দুর্নীতি বরদাস্ত করা হবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন তিনি।
মনোয়ারা খাতুন শিউলিকে সংরক্ষিত আসনে এমপি নির্বাচিত করার দাবি
খবর বিজ্ঞপ্তি
খুলনা-বাগেরহাট সংরক্ষিত আসনে বীর মুক্তিযোদ্ধা ৯নং সেক্টরের সাব-সেক্টর কমান্ডার শেখ মোঃ দবির উদ্দিনের কন্যা, খুলনা জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক, বাংলাদের উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ, খুলনা ডিভিশন-এর বোর্ড মেম্বর, ১নং জলমা ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে সংরক্ষিত সদস্য, প্যানেল চেয়ারম্যান-১, বিশিষ্ট সমাজ সেবক মনোয়ার খাতুন শিউলিকে মনোনয়ন দেওয়ার জন্য বটিয়াঘাটা যুব মহিলা লীগের পক্ষে জানিয়ে বিবৃতি প্রদান করেছেন কানিজ ফাতেমা বেবী, জরিনা বেগম, রাবেয়া খাতুন, রাসিদা বেগম, দিলারা খাতুন, শাহীনা, শাহিনুর, নার্গিস, সাথী রায়, শান্তি সাহা, নিলু সরকার, স্বর্ণা দাস, বৈশাখী রায়, অঞ্জনা রায়, সমাপ্তি রায়, তৃপ্তি রায়, প্রভাতি সরকার, বিউটি বিশ্বাস, রুমা খাতুন, শিল্পী, আনোয়ারা, মুক্তা, শারমিন সুলতানা রুমা, শিবু আক্তার, তহমিনা সুলতানা পলি, ডালিয়া প্রমুখ।











































