রূপসায় এমপি আব্দুস সালাম মূর্শেদী’র নিজস্ব অর্থায়নে কম্বল বিতরণ
রূপসা প্রতিনিধ
রূপসা, তেরখাদা , ও দিঘলিয়া থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য জননেতা আব্দুস সালাম মুর্শেদী’র নিজস্ব অর্থায়নে শীত নিবারনের উদ্দেশ্যে ধারাবাহিক কম্বল বিতরণের অংশ হিসেবে ২ নং শ্রীফলতলা ইউনিয়নের ভ্যান ও ইজিবাইক চালকদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। গত ৪ জানুয়ারি বেলা বারোটায় নন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে শত শত দুস্থ ও অসহায় শ্রমিকদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। এ সময় জুম কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতা করেন এমপি আব্দুস সালাম মুর্শেদী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফ.ম . আব্দুস সালাম, রূপসা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু,২ন শ্রীফলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইসাক সরদার,খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম- আহবায়ক মোঃ মোতালেব হোসেন।
শ্রীফলতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ রবিউল ইসলাম বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান সরদার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইমদাদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম হাবিব, দপ্তর সম্পাদক আক্তার ফারুক, ইউপি সদস্য মোঃ কামরুল ইসলাম, জেলা যুবলীগ নেতা শামসুল আলম বাবু, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ মঈন উদ্দিন প্রমুখ। এরপর এতিমখানার ছাত্রদের মাঝে খেলার সামগ্রী হিসেবে বল বিতরণ করা হয়।
শিশু স্বাস্থ্য সুরক্ষা ও শিশু অধিকার নিয়ে কাজ করছে মৃত্তিকা সংস্থা
খবর বিজ্ঞপ্তি
সাতক্ষীরা কলারোয়া উপজেলার ৫ নং কেড়াগাছী ইউনিয়নে গোয়ালচাতর ১১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০ জন শিশুর মধ্যে শিশু স্বাস্থ্য সুরক্ষা ও শিশু অধিকার নিয়ে আলোচনা করা হয়। উন্নয়ন মূলক সেবাদানকারী বেসরকারি সংস্থা যা এনজিও ব্যাুরো অনুমোদন প্রাপ্ত। রবিবার ৪ ফেব্রুয়ারি সকাল ১১টার সময় বিদ্যালয়ের হলরুমে উক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু রহমান, সহকারী শিক্ষক রবিউল ইসলাম, মৃত্তিকা সংস্থার প্রোগ্রাম ম্যানেজার আমেনা খাতুন, ফিল্ড অর্গনাইজার সুমায়া খাতুন, প্রমুখ।মৃত্তিকা সংস্থার প্রোগ্রম ম্যানেজার আমেনা খাতুন বলেন,শিশুরাই জাতির ভবিষ্যৎ।পরিবার এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে রাষ্ট্রের সকল পর্যায়ে শিশুর অধিকার ও মর্যাদা রক্ষা করা আবশ্যক। শিশু অধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষাসহ মৌলিক প্রয়োজন মেটানোর ব্যবস্থা, সমতাভিত্তিক সুযোগ প্রদানের ওপর গুরুত্ব আরোপ করেছে।২২ টি দেশের মধ্যে প্রথম জাতিসংঘের শিশু অধিকার সনদকে সর্মথক করেছিল তার মধ্য বাংলাদেশ অন্যতম,জাতিসংঘ কর্তৃক শিশু অধিকার সনদ গৃহীত হওয়ার পর থেকে প্রতি বছর শিশু অধিকার সপ্তাহ উদযাপন করা হয়, এর উদ্দেশ্য হচ্ছে শিশু অধিকার সম্পর্কে জনগণকে সচেতন কর। মৃত্তিকা সংস্থার ফিল্ড অর্গনাইজার সুমায়া খাতুন বলেন, শিশুদের পড়াশোনা নিশ্চিত করতে এবং তাদের বিদ্যালয় মূখী করতে কিছু কর্মসৃূচি গ্রহন করা দরকার – দূর্গম এলাকায় আরও বেশি বিদ্যালয় স্থাপন করা দরকার শরীরিক মানসিক প্রতিবন্ধী শিশুদের পাঠ দানে সুযোগ সুবিধা বৃদ্ধি করা আসুন সবাই মিলে শিশুদের স্বাভাবিক বিকাশে সহয়তা করি, নিজ নিজ অবস্থান থেকে শিশুদের সার্বিক উন্নয়ন করি। এ ছাড়া সংস্থাটি শ্যামনগর উপজেলার দলিত অনাগ্রসর জনগোষ্ঠীর অধিকার ভিত্তিক সচেতনতামূলক (জরমযঃ ইধংবফ অধিৎবহবংং সবঃঃরহম) যুব ও নারীর ক্ষমতায়নে মানবাধিকার সুরক্ষা, আইনের সহায়তা উন্নয়নে ও জলবায়ু পরিবর্তনে অভিযোজন যুবকদের নিয়ে কাজ করছে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সংস্থার প্রোগ্রাম ম্যানেজার আমেনা খাতুন।
কালিগঞ্জে সংসদীয় বিতর্ক প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
কালিগঞ্জ প্রতিনিধিঃ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে কালিগঞ্জ রাজস্ব অফিস গণপাঠাগারের আয়োজনে অমর একুশে বিতর্ক প্রতিযোগিতা ২০২৪ উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে । সংসদীয় পদ্ধতিতে বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার ৮টি মাধ্যমিক বিদ্যালয় ও ৪ টি মহাবিদ্যালয় অংশগ্রহণ করবে। বাংলা মাধ্যমে সংসদীয় পদ্ধতির বিতর্ক প্রতিযোগিতার নিয়মাবলী ও সার্বিক বিষয়ে নির্দেশনা দেওয়া হয় অংশগ্রহণকারীদের। কালিগঞ্জ রাজস্ব অফিস গণপাঠাগারের সভাপতি ও উপজেলার চৌকস সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কালিগঞ্জ রাজস্ব অফিস গনপাঠাগারের সহ- সভাপতি বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক গাজী আজিজুর রহমান, অধ্যাপক শ্যামাপদ দাশ, অধ্যাপক রামপ্রসাদ ঘোষ, কমিটির সদস্য সুকুমার দাশ বাচ্চু, আশেক মেহেদী, অধ্যাপক মাহমুদুর নবী খান, প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, সহকারী শিক্ষক সরোজিত কুমার প্রমূখ। প্রথম পর্বে আগামী ৬ ফেব্রুয়ারি কালিগঞ্জ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে সংসদীয় পদ্ধতিতে অমর একুশে বিতর্ক প্রতিযোগিতা শুরু হচ্ছে। ৭ ফেরুয়ারি কালিগঞ্জ রোকেয়া মুনসুর মনসুর মহিলা কলেজ কলেজে ও ৮ ফেব্রুয়ারি কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করবেন প্রধান অতিথি কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর দাশ। দ্বিতীয় পর্বে ও ফাইনাল রাউন্ড অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে আয়োজক কমিটি বিতর্ক প্রতিযোগিতার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।
কালিগঞ্জে কেন্দ্রীয় সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে
কালিগঞ্জ প্রতিনিধিঃ
কালিগঞ্জ উপজেলায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(৪ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) পল্লী ভবন কালিগঞ্জ ইউসিসিএ মিলনায়তনে উপজেলা ইউসিসি এ লিমিটেডের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও জুনিয়র অফিসার মেহেদী হাসানের সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার তানজিয়ারা খাতুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, ইউসিসি এর ভাইচ চেয়ারম্যান হাবিবুর রহমান, সদস্য শেখ লুৎফর রহমান, আবুল কাশেম, এস এম গোলাম ফারুক। সময়ে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মাদ উল্যাহ বাচ্চু, সাংবাদিক শেখ শরিফুল ইসলাম ও শেখ আল নূর আহমেদ ইমন প্রমূখ। বার্ষিক সাধারণ সভায় সমবায়ীদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।
সূর্যের হাসি নেটওয়ার্ক-এর ক্যান্সার ওয়াক ২০২৪: জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে দেশব্যাপী জনসচেতনতা সৃষ্টি
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশে নারীদের মধ্যে পরিলক্ষিত ক্যান্সারের মধ্যে জরায়ুমুখ ক্যান্সার দ্বিতীয় অবস্থানে রয়েছে। প্রতিরোধযোগ্য এই ক্যান্সার সম্পর্কে জনসাধারণকে সচেতন করতে বিশ্ব ক্যান্সার দিবস ২০২৪ উপলক্ষ্যে, ৪ ফেব্রুয়ারি ২০২৪-এ ‘ক্যান্সার ওয়াক ২০২৪’ শীষর্ক র্যালি কর্মসূচি পালন করেছে স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান সূর্যের হাসি নেটওয়ার্ক। দেশব্যাপী ১৩৪টি ক্লিনিকে মহিলা ও শিশুদের জন্য সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের পাশাপাশি ক্যান্সার সচেতনতায় কাজ করে আসছে প্রতিষ্ঠানটি। বিশ্ব ক্যান্সার দিবস ২০২৪ উদযাপনের অংশ হিসেবে দেশের ৮টি বিভাগীয় শহরে র্যালি আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। সূর্যের হাসি ক্লিনিক-এর কর্মী, স্থানীয় জনগণ এবং সরকারি কর্মকর্তাবৃন্দের অংশগ্রহণে একযোগে সফলভাবে অনুষ্ঠিত হয় কর্মসূচিটি। এই আয়োজনটি কো-স্পন্সর করেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং আয়োজনে অনুপ্রাণিত করেছে গ্লোবাল হেলথ ক্যাটালিস্ট। ভৌগোলিক সীমা ছাড়িয়ে সচেতনতা বার্তা পৌঁছে দেওয়ার তাগিদে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রত্যেকটি র্যালি সরাসরি সম্প্রচার করা হয়েছে ।
কালিগঞ্জে ব্যবসা পরিকল্পনা প্রণয়ন বিষয়ে ২ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন
কালিগঞ্জ প্রতিনিধিঃ
কালিগঞ্জ প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের আওতায় পিজি ও নন-পিজি সদস্যদের দুই দিনব্যাপী ব্যবসা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
রবিবার ৪ ফেব্রুয়ারি সকাল ১০ঘটিকা হইতে দিনব্যাপী উপজেলার প্রাণিসম্পদ কার্যালয়ের হলরুমে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল এর আয়োজনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রশিক্ষক হিসেবে ছিলেন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডঃ শংকর কুমার দে,কালিগঞ্জ সোনালী ব্যাংকের (ব্যবস্থাপক) প্রশান্ত ব্যানার্জি। উপজেলা প্রাণী সম্প্রসারণ কর্মকর্তা আল মামুন জুয়েল, এল এফ এ শাকিল আহমেদ, এলএসপি রুপা সরকার,প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন, উপজেলার প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় পিজি ও নন-পিজি সদস্য পুরুষ ও মহিলা সহ সাংবাদিকবৃন্দ।
ব্যবসা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক প্রশিক্ষক বলেন, আজ প্রশিক্ষক হিসেবে ব্যবসা ও উন্নয়ন প্রকল্পের আওতায় কর্মশালায় পিজি ও নন পিজি সদস্যদের ব্যবসার ধরন ও ব্যবসায়িক পরিকল্পনা ও উন্নয়ন বিষয়ে আলোচনা করি। এতে আমার ধারণা উক্ত প্রকল্পের আওতায় সকল সদস্যদের ব্যবসার সম্বন্ধে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন।
দক্ষিণাঞ্চলের সকল শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করেছে শেখ হাসিনার সরকার-কেসিসি’র মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা তালুকদার আব্দুল খালেক বলেছেন, দক্ষিণাঞ্চলের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে তার অধিকাংশ অবকাঠামো উন্নয়ন হয়েছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আমলে। উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন যে, বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) সংসদীয় আসনে চলাচলের জন্য কোন রাস্তা ছিলনা। কোন খালের উপর ছিল শুধু সাঁকো। শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছিল জরাজীর্ণ। আজ সে সমস্ত সাঁকোর স্থানে হয়েছে ব্রিজ ও কালভার্ট আর জরাজীর্ণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আধুনিক ভবন নির্মিত হয়েছে। এই রামপাল মোংলায় যত উন্নয়ন তা সবই হয়েছে শেখ হাসিনা সরকারের হাত ধরে। তিনি আরও বলেন যে, শরীরকে সুস্থ রাখার জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ করা দরকার। এছাড়া যুব সমাজ মাদকসহ অন্যান্য খারাপ আসক্তি থেকে ফিরিয়ে আনার জন্য তাদেরকে খেলাধুলার দিকে বেশি বেশি অংশগ্রহণ করানো দরকার।
রবিবার (৪ ফেব্রুয়ারী) দুপুর সাড়ে ১২ টায় রামপাল সরকারি ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত ৫৩ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা তালুকদার আব্দুল খালেক।
রামপাল সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) সমীর কুমার বিশ্বাসের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আঃ রউফ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ (অবঃ) মোতাহার রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ হোসনেয়ারা মিলি, সহকারী কমিশনার (ভূমি) শেখ সালাউদ্দিন দিপু, রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাস, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ জামিল হাসান জামু।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ আলী আহমেদ, জেলা পরিষদ সদস্য শেখ মনির আহমেদ প্রিন্স,
সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ বজলুর রহমান, শেখ নুরুল আমিন, আওয়ামী লীগ নেতা আরাফাত হোসেন কচি, জালাল উদ্দীন দুলাল, শেখ শরিফুল ইসলাম ও উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমানসহ কলেজের সকল বিভাগের শিক্ষক শিক্ষক, শিক্ষিকা, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক মোঃ মোস্তফা কামাল পলাশ।
কপিলমুনি প্রেসক্লাবে কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত
কপিলমুনি প্রতিনিধিঃ
কপিলমুনি প্রেসক্লাবের দ্বি-বার্ষিকী ২০২৪/২৫ কার্যকরী পরিষদের সভা শুক্রবার সন্ধ্যা ৭টায় কপিলমুনি প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি জিএম হেদায়েত আলী টুকুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিলন দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রেসক্লাব সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিন্ধান্ত গ্রহণ করা হয়েছে। উক্ত সভায় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম শেখ সেফারুল ইসলাম ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক স্বর্গীয় মহাদেব চন্দ্র সাধু ও দাতা সদস্য যুগোল কিশোর দেসহ অন্যান্যদের মৃত্যুতে শোক প্রকাশ করে এক মিনিট নিরাবতা পালন করা হয়। এছাড়া প্রেসক্লাবের উপদেষ্টা ও পৃষ্ঠপোষক মাননীয় জাতীয় সংসদ সদস্য, খুলনা-৬, পাইকগাছা-কয়রার এমপি মোঃ রশীদুজ্জামান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে মতবিনিময়, পিকনিক, বিগত পরিষদের হিসাব নিকাশ ও কপিলমুনি প্রেসক্লাবে নতুন সদস্য আহবানসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, কপিলমুনি প্রেসক্লাব কার্যকরী পরিষদ,২৫ সাধারণ সম্পাদক শেখ আব্দুস সালাম, নবনির্বাচিত দ্বি-বার্ষিকী কার্যকরী কমিটির সহ-সম্পাদক জি এম আসলাম হোসেন, ক্রীড়াও সাংস্কৃতিক সম্পাদক এইচ এম শফিউল ইসলাম, কোষাধক্ষ্য জি এম মোস্তাক আহমেদ, নির্বাহী সদস্য জি এম হাসান ইমাম ও এস এম লোকমান হেকিম।
ডুমুরিয়ায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় ‘স্বা¯হ্য,পুষ্টি সমৃদ্ধ চাই,নিরাপদ খাদ্যের বিকল্প নাই’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বে-সরকারি উন্নয়ন সং¯’া নবলোক’র আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যদেন উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম। নবলোক ও পিকেএসএফ’র কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্যদেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন,উপজেলা খাদ্য কর্মকর্মকর্তা মোঃ কামরুল ইসলাম,সাংবাদিক আব্দুল লতিফ মোড়ল, এস.রফিকুল ইসলাম ও অরুন দেবনাথ, নবলোক’র এরিয়া ম্যানেজার মোঃ তুহিন খান প্রমূখ।
দাকোপ রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কার্যকরী পরিষদের শুভেচ্ছা বিনিময়
খবর বিজ্ঞপ্তি
খুলনার দাকোপ রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত সভাপতি রতন কুমার মণ্ডল ও সাধারণ সম্পাদক আজিজুর রহমানের নেতৃত্বে কার্যকরী পরিষদের নতুন সদস্যরা উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও ব্যক্তিবর্গের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
গতকাল রোববার সকাল ১১টার দিক থেকে শুরু করে বিকেল পর্যন্ত নবনির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যরা এ শুভেচ্ছা বিনিময় করেন। এসময় ক্লাবের নেতৃবৃন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়দেব চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল হোসেন, সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ রায়, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকার সঙ্গে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন দাকোপ রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত সহসভাপতি দেবাশীষ বাইন, সাংগঠনিক সম্পাদক গাজী রবিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল কাজী, কোষাধ্যক্ষ মো. রহমত আলী, দপ্তর সম্পাদক রুদ্রাশীষ বুলবুল, সাবেক সভাপতি মো. রুমান আহম্মেদ, অনিমেশ বিশ্বাস, সদস্য পঞ্চানন মণ্ডল, তাপস মহলদার, গাজী ফয়সাল আলম প্রমুখ। ##
পাইকগাছায় লক্ষী রানী মন্ডল নামে এক নারীর গলায় রশি পেচিয়ে আত্নহত্যা
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:
পাইকগাছায় লক্ষী রানী মন্ডল (৬১) গলায় রশি পেচিয়ে আত্নহত্যা করেছে। সে লতা ইউনিয়নের আঁধার মানিক গ্রামের নারায়ন মন্ডলের স্ত্রী। রোববার সকাল ৭ টার দিকে নিজ বাড়ির গোয়াল ঘরের আড়ায় গলায় রশি পেচিয়ে আত্নহত্যা করে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে। এলাকাবাসি বলছে স্বামির সাথে মনোমালিন্য কারনে আত্নহত্যা করতে পারে। লক্ষীরানীর পরিবার বলছে অসুস্থতার কারণে আত্ন হত্যা করেছে।
মৃতের বড় ছেলে যুগোল চন্দ্র মন্ডল জানান, আমার মা অসুস্থ ছিলো। বিভিন্ন সময় আমার মা আত্নহত্যার চেষ্টা চালায়। আমি ও আমার স্ত্রী গত রাতে আত্নীয় বাড়িতে থাকায় এ ঘটনা ঘটেছে। স্বামীর সাথে মনোমালিন্য বিষয়টি সত্য না।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, মরদেহের সুরতহাল রিপোট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্নহত্যা ময়নাতদন্তের রিপোর্ট আসলে যানা যাবে।
রামপালে বিশ্বশুক সবাশ্রমের কয়েক কোটি টাকার মূল্যের সম্পত্তি দখল চেষ্টার অভিযোগ
মেহেদী হাসান,রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালের বিশ্বশুক সেবাশ্রমের প্রায় সাড়ে তিন কোটি টাকা মূল্যের জমি দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। দখলবাজরা ইতিমধ্যে ৬/৭ লক্ষ টাকার ক্ষতি করেছে। দফায় দফায় বৈঠক করেও জমি দখল মুক্ত করতে পারছে না সংশ্লিষ্ট সেবাশ্রম কর্তৃপক্ষ। এতে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অভিযোগে জানা গেছে, উপজেলার হুড়কা ইউনিয়নের বিশ্বশুক সেবাশ্রমের মোংলার বিদ্যারবাহন মৌজার জেএল-২, সিট নং-৩, হাল দাগ নং-৯০৬ ও ডিপি নং ৮২ নং খতিয়ানে প্রায় ২ একর জমি রয়েছে। ওই জমিতে একটি আশ্রম, একটি কালি মন্দির, একটি বাগান ও একটি মৎস্য ঘের রয়েছে। ওই জমি ও মৎস্য ঘেরটি কতিপয় দখলবাজদের সাথে নিয়ে স্থানীয় মৃত অনিল গোলদারের ছেলে অরূপ গোলদার, ভাগা এলাকার বেলাল হোসেন ও খুলনার জনৈক ফজলুর রহমান দখল করে মৎস্য চাষ ও মূল্যবান গাছপালা কেটে আত্মসাৎ করে আসছেন। দফায় দফায় আবেদন-নিবেদন ও বৈঠক করেও কোন ভাবেই প্রতিকার মিলছে না। আশ্রমের সেবায়েতরা খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও স্থানীয় সংসদ সদস্যের কাছে একাধিকবার আবেদন করেছেন তারা। কয়েক কোটি টাকা মূল্যের জমি উদ্ধারে কোন প্রতিকার না পেয়ে তারা হতাশা ব্যাক্ত করেছেন। উল্টো অরূপ গোলদার ও তার দোসররা মৎস্য চাষের পাশাপাশি মূল্যবান বড় বড় মেহগনি, শিরিশ ও ফলের গাছ কেটে বিক্রি করেছে। নতুন করে আরও বেশকিছু গাছ কেটে বিক্রির চেষ্টা করছে। সরেজমিনে গিয়ে অরূপ গোলদারকে গাছ কাটতে দেখা যায়।
বিশ্বশুক সেবাশ্রমের সাধারণ সম্পাদক অধ্যাপক রামপ্রসাদ রায় অভিযোগ করে জানান, দীর্ঘদিন ধরে অবৈধভাবে অরূপ গোলদার, ভাগার বেলাল ও খুলনার রূপসার ফজলুর রহমান কয়েক কোটি টাকা মূল্যের জমি দখলের চেষ্টা করছে। জমিটি খুলনা মোংলা মহাসড়ক সংলগ্ন হওয়ায় প্রায় তিন কোটি টাকার মূল্য রয়েছে। ওই জমিতে আশ্রম ঘর, বাগান, কালি মন্দির ও একটি মৎস্য ঘের রয়েছে। এখানে ভবিষ্যতে একটি দাতব্য হাসপাতাল নির্মাণ করা হবে। এই জমির মূল্য বেড়ে যাওয়ায় একটি প্রভাবশালী লোভী মানুষেরা জমি দখল নিতে মরিয়া হয়ে উঠেছে। তিনি প্রশাসনের মাধ্যমে দেবত্ব সম্পত্তি দ্রুত দখলমুক্তের দাবী জানান।
এ বিষয়ে অভিযুক্ত অরূপ গোলদারের কাছে জানতে চাইলে তিনি জানান, আমি জায়গা ঘিরেছি, জায়গায় ভোগদখল করে মাছ চাষ করছি। এর মধ্যে আমারও জায়গা আছে। আশ্রমের জায়গা হলে আমি ছেড়ে দিবো। অপর অভিযুক্ত ভাগার বেলাল ও খুলনার ফজলুর রহমানের কাছে জানতে চাইলে তারা জানান, আমরা অরূপ গোলদারের কাছ থেকে জমির হারি দিয়ে মাছ চাষ করি। আশ্রমের জায়গা হলে আমরা ওখানে ঘের করবো না। তারা কোন ঝামেলার মধ্যে যাবো না বলে জানান।
আশ্রমের সেবায়েতসহ ভক্তবৃন্দ দ্রুত জায়গার দখলমুক্ত করে সেবায়েত ও পূর্ণার্থীরা যাতে ধর্মীয় আচার অনুষ্ঠান করতে পারেন তাহার ব্যবস্থা গ্রহনের জোর দাবী করেন। #
কোটচাঁদপুরে সাবেক ব্যাংক কর্মকর্তা গোলাম রসুল আর নেই
কোটচাঁদপুর ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুরে সাবেক ব্যাংক কর্মকর্তা গোলাম রসুল আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোটচাঁদপুরে সকলের কাছে পরিচিত মুখ সাবেক জনতা ব্যাংক এর অফিসার আল-হাজ্জ মোঃ গোলাম রসুল। তিনি দির্ঘদিন গুরুতর অসুস্থ ছিলেন। ৩রা জানুয়ারী শনিবার রাত ১২ টার সময় হার্ট এটাক এর কারণে ৩নং পৌরসভার বনবিভাগ পাড়ার নিজ বাসভবনে ইন্তেকাল করিয়াছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
দর্শনায় কেরু এ্যান্ড কোম্পানির মাসুদ সংগঠনের দোয়া ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত
মাহমুদ হাসান রনি, দামুড়হুদা(চুয়াডাঙ্গা)
কেরুজ শ্রমিক ইউনিয়নের মাসুদ সংগঠনের দোয়া ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১১টায় দশর্নাস্থ কেরুজ চিনিকলের মাসুদ সংগঠনের কার্যালয় প্রাঙ্গণে শ্রমিক নেতা সাহেব আলী সদ্দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের ৮ বারের ও বর্তমান সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ চিনিকল ফেডারেশনের সভাপতি
মাসুদুর রহমান মাসুদ। এসময় বিভিন্ন চিনিকলের বর্তমান, সাবেক ও দর্শনা চিনিকলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।প্রধান অতিথি মাসুদুর রহমান তার বক্তব্যে বলেন, আমার দায়িত্ব কালে আমি শ্রমিকদের সুখে দুখে পাশে থাকার চেষ্টা করেছি। তাদের সমস্যার সমাধানে সচেষ্ট থেকেছি। ছেলেকে আগামী নির্বাচনে প্রার্থী ঘোষনা প্রসঙ্গে ও বিভিন্ন নেতাদের দাবী প্রসঙ্গে বলেন, অভিবাবক শূন্য
নতুন নেতৃত্ব ধরে রাখতে আপনারা আমার পুত্র রুপমেন বিকল্প নেই বলেছেন।আপনাদের মতামতের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে।এসময় সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন আসাদুর জামান রিপন, আনোয়ার হোসেন, আঃ কুদ্দুস, মন্জুরুল হক, কামরুজামান মিথুন, মতলেবুর রহমান, জাফরুল ইসলাম, পিয়াশ, আনিসুর রহমান এ এসএম কবীর।এছাড়া বক্তব্য রাখেন শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের ,জয়েন্ট সেক্রেটারী মোস্তাফিজুর রহমান,সাংগঠিনক সম্পাদক ইকবাল হোসেন, মওলা বক্স,প্রমুখ বক্তব্য রাখেন।উল্লেখ্য চলতি মৌসুমে বর্তমান সেক্রেটারি মাসুদুর রহমান অবসরে যাবেন।তাই সংগঠন থেকে চিনিকলে কর্মরত মাসুদুর রহমানের একমাত্র ছেলে সৌমিক হাসান রুপমকে আগামী ২০২৫ সালে কেরুজ শ্রমিক ও কমর্চারী নির্বাচনে সেক্রেটারি প্রার্থী হিসেবে পরিচয় করানো হয়।
নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত জিয়ার পরিবারকে আর্থিক সহায়তা
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের হামলা ও গুলিতে নিহত জিয়া হোসেনের (৪৫) পরিবারকে নগদ দুই লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ।
শনিবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের বের কালোয়া মোড়ে নিহত ব্যক্তির স্ত্রী রিনা খাতুনের হাতে তিনি এ সহায়তা তুলে দেন। এছাড়াও নতুন করে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে বিভিন্ন সময়ে সরকারি ও বেসরকারিভাবে জিয়ার পরিবারকে সাহায্য ও সহযোগিতার আশ্বাস দেন সংসদ সদস্য আব্দুর রউফ।
এসময় নিহত জিয়ার স্ত্রী রিনা খাতুন ও স্বজনরা সংসদ সদস্যের কাছে জিয়া হত্যার সুষ্ঠু বিচারের দাবি জানান। জিয়া কয়া ইউনিয়নের বের কালোয়া গ্রামের মৃত কেঁদো শেখের ছেলে। তিনি পেশায় একজন জেলে ও পাঁচ কন্যা সন্তানের জনক ছিলেন।
সহায়তা দেওয়ার সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও কয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জিয়াউল হক স্বপন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইয়াছির আরাফাত তুষার, যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, যুবলীগ নেতা জিয়াদুল ইসলাম মিলন, জিয়া হত্যা মামলার বাদী ইয়ারুল আলী প্রমুখ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বের কালোয়া গ্রামের সাবেক মেম্বার আব্দুল খালেকের সাথে মৃত কেঁদো শেখের ছেলেদের প্রায় ১০ থেকে ১৫ বছর ধরে আধিপত্য বিস্তার নিয়ে সামাজিক দ্বন্দ্ব চলে আসছে। পদ্মানদীতে মাছ ধরা, যেকোনো নির্বাচনসহ বিভিন্ন অজুহাতে প্রায় দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। তারই ধারাবাহিকতায় নির্বাচন পরবর্তী সময়ে গত ১২ জানুয়ারি সকালে বের কালোয়া মোড়ে দু’পক্ষ আগ্নেয়াস্ত্রসহ সংঘর্ষে জড়ায়। এতে দুই ভাই গুলিবিদ্ধ হয়। তার মধ্যে জিয়া গত ১৬ জানুয়ারি ঢাকায় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় গত ১৩ জানুয়ারি ১৬জনকে আসামি করে থানায় মামলা করেছেন নিহতের ছোট ভাই ইয়ারুল হোসেন। এর আগে ২০২১ সালে একই স্থানে দু’পক্ষের সংঘর্ষে ১৪ জন গুলিবিদ্ধ হয়েছিল। সে সংক্রান্ত মামলা আদালতে চলমান রয়েছে।
মামলার বাদী ইয়ারুল বলেন, ঘটনা যেভাবেই ঘটুক আমি সুষ্ঠু বিচার চাই। আমি আর কোনো সংঘর্ষ চাই না।
তিনি আরও বলেন, সংসদ সদস্য আমার ভাইয়ের পরিবারকে দুই লাখ টাকা দিয়েছেন। আমি এলাকায় শান্তির জন্য সংসদ সদস্যের নির্দেশনা অনুযায়ী চলতে চাই।
এ বিষয়ে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক স্বপন বলেন, আধিপত্য বিস্তার ও নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জেরেই প্রতিপক্ষের আঘাতে জিয়ার নির্মম মৃত্যু হয়েছে। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
জিয়া হত্যার তীব্র নিন্দা ও দুঃখ প্রকাশ করে কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ বলেন, অপরাধীরা যে দলেরই সমর্থক হোক, তাদের দেশের আইনে বিচার হবে। ক্ষতিগ্রস্ত পরিবার যাতে পুনরায় ঘুরে দাঁড়াতে পারেন, সেজন্য নগদ দুই লাখ টাকা দেওয়া হয়েছে। ভবিষ্যতে সরকারি ও বেসরকারিভাবে আরও সাহায্য সহযোগিতা করা হবে। আর বের কালোয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন দু’পক্ষের বিরোধ চলছে। এলাকায় শান্তি ফিরাতে খুব অচিরেই উভয়পক্ষকে নিয়ে শান্তি সমাবেশ করা হবে।
চিকিৎসার মান ও কর্মসংস্থান বাড়াবে কুষ্টিয়া মেডিকেল
কুষ্টিয়া প্রতিনিধি
গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় উন্নয়ন প্রকল্প কুষ্টিয়া মেডিকেল কলেজ এবং ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল। এই মেডিকেল কলেজ এবং হাসপাতাল নির্মিত হওয়ায় বহুমুখী সুফল ভোগ করবে এই অঞ্চলের মানুষ। শুধু স্বাস্থ্যসেবার মান উন্নয়ন হবে তা নয়, এই মেডিকেল কলেজ পূরণ করবে এই এলাকার শতশত শিক্ষার্থীর চিকিৎসক হওয়ার স্বপ্ন। আবার মেডিকেল কলেজের সঙ্গেই নির্মিত ৫০০ শয্যার হাসপাতালটির কারণে এই এলাকার অনেক বেকার যুবকের কর্মসংস্থানের সৃষ্টি করবে।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, কুষ্টিয়াসহ আশেপাশের মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা এবং রাজবাড়ী জেলা মানুষের উন্নত স্বাস্থ্যসেবা একমাত্র জায়গা ছিলে ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনানেল হাসপাতাল। যার ফলে এই হাসপাতালে সবসময় রোগীর চাপ লেগেই থাকে। এমনকি হাসপাতালের ধারণ ক্ষমতার কয়েকগুণ বেশি রোগী প্রায় সময় এখানে চিকিৎসা সেবা নেয়। এতে করে হাসপাতালের যেমন জায়গার সংকট দেখা দেয় তেমনি দেখা দেয় জনবল সংকট।
এসব সংকট নিরশন করার লক্ষ্যে এবং কুষ্টিয়াসহ আশপাশের পাঁচ জেলার মানুষের চাহিদার কথা মাথায় রেখে ২০১২ সালের ৩ মার্চ একনেক সভায় অনুমোদন দেওয়া হয় কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণ প্রকল্পের। পরে ২০২২ সালের ৩ অক্টোবর ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল চালু ছাড়াই অস্থায়ী ভবন থেকে মূল ক্যাম্পাসে স্থানান্তরিত হয় মেডিকেল কলেজ। যা এখন পুরোপুরি চলমান।
একইসঙ্গে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন প্রায় ২০ একর জমির ওপর নির্মিত এই মেডিকেল কলেজের সঙ্গেই নির্মাণ হচ্ছে ৫০০ শয্যাবিশিষ্ট আধুনিক হাসপাতাল। এরইমধ্যে হাসপাতালের আংশিক চিকিৎসা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বহিঃবিভাগ থেকে দেওয়া হচ্ছে চিকিৎসাসেবা।
স্বাস্থ্য সংশ্লিষ্টদের দাবি, প্রায় হাজার কোটি টাকার ব্যয়ে নির্মিত এই মেডিকেল কলেজ এবং হাসপাতাল পরোদমে চালু হলে, জেলা স্বাস্থ্যসেবা খাতে নতুন দিগন্তের সূচনা হবে।
এ বিষয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা তাপস কুমার সরকার বলেন, কুষ্টিয়া মেডিকেল কলেজ এবং হাসপাতাল পুরোপুরি চালু হলে চিকিৎসাসেবা ক্ষেত্রে যেমন নতুন দিগন্ত সৃষ্টি হবে তেমনি কম খরচে এখান থেকে অভিজ্ঞ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে উন্নত সেবা পাওয়া যাবে।
এদিকে, এরইমধ্যে কলেজ ক্যাম্পাস সংলগ্ন এলাকায় গড়ে উঠেছে মার্কেট, যেখানে ওষুধের দোকানের পাশাপাশি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, খাবার হোটেল, ক্যাফেসহ বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। আবার বাণিজ্যিকভাবে ঢাকা রোড এবং এর পাশের হাউজিং এলাকার জমির দাম বেড়েছে কয়েকগুণ। পাশাপাশি বেড়েছে বাসা ভাড়া।
কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ মাহবুবুর রহমান খান বলেন, এখানে বর্তমানে মোট ৩২৫ জন শিক্ষার্থী রয়েছে। লেখাপড়ার জন্য মনোরম পরিবেশ রয়েছে। এই প্রতিষ্ঠানটিতে রয়েছে অভিজ্ঞ শিক্ষক এবং অত্যাধুনিক যন্ত্রাংশ। যার ফলে প্রতিবছর সাফল্যের সঙ্গে শিক্ষার্থীরা চিকিৎসক হয়ে বের হচ্ছে।
সচেতন নাগরিক কমিটি কুষ্টিয়ার সভাপতি রফিকুল ইসলাম টুকু বলেন, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল কুষ্টিয়া জেলার মানুষের একটি স্বপ্ন পূরণ। এখান থেকে একদিকে যেমন মানুষ উন্নত চিকিৎসাসেবা পাবে। অন্যদিকে এই মেডিকেল কলেজ এবং হাসপাতাল কেন্দ্রিক গড়ে উঠবে নানামুখি ব্যবসা প্রতিষ্ঠান। তৈরি হবে নতুন নতুন কর্মসংস্থান। যা কুষ্টিয়াকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।
এসব বিষয়ে কুষ্টিয়ার জেলা প্রশাসক এহেতেশাম রেজা বলেন, এই সরকারের আমলে দেশের অনেক মেগা প্রকল্প আলোর মুখ দেখেছে। সেই মেঘা প্রকল্পের সুফল মানুষ ভোগ করছে। তারই অংশ কুষ্টিয়া মেডিকেল কলেজ এবং হাসপাতাল। যে এলাকায় এই প্রতিষ্ঠানটি নির্মিত হলো সেটি ছিলে শহরের একপাশে। সেখানে গড়ে উঠছে ব্যবসা প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানে ঐ এলাকার সাধারণ মানুষ কাজের সুযোগ পাবে। এক কথায় এই প্রকল্পের বহুমুখী সুবিধা পাবে কুষ্টিয়াবাসী।
সাপ নিয়ে খেলতে গিয়ে প্রাণ গেল যুবকের
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ সদর উপজেলায় সাপ নিয়ে খেলা করতে গিয়ে তুফান নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার মধ্যরাতে সদর উপজেলার কোলা গ্রামের তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত তুফান হলিধানী ইউনিয়নের কোলা গ্রামের আলফাজ মন্ডলের ছোট ছেলে।
মৃত তুফানের বড় ভাই আফাঙ্গীর হোসেন বলেন, তুফান সাপ নিয়ে খেলা করতো। সে যে সাপ নিয়ে খেলা করতো, শনিবার রাতে হঠাৎ সেই সাপই তাকে কামড় দেয়। তুফান বিষয়টি প্রথমে কাউকে বলেনি। এরপর যখন অসুস্থ হয়ে পড়ে তখন মাকে ডেকে সব খুলে বলে সে। তখন আমরা ওঝার কাছে নিয়ে যাই। এরপর তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়ার পথে মারা যায় সে।
হলিধানী ইউনিয়নের কোলা ওয়ার্ডের ইউপি সদস্য মো. রশিদ মন্ডল বলেন, তুফান কখনো যাত্রাগান, কখনো গান-বাজনা আবার সম্প্রতি সাপ নিয়ে খেলা করতো। শনিবার রাতে খেলা করা সময় সাপের কামড়েই তার মৃত্যু হয়েছে।
শার্শায় বিশেষ সম্মাননা পেলেন ১৫ কৃষক
বেনাপোল (যশোর) উপজেলা প্রতিনিধি
বাংলাদেশের কৃষিখাতে অর্থনীতি উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা রাখায় যশোর অঞ্চলের জনপ্রিয় কৃষিভিত্তিক অনলাইন প্লাটফর্ম রহস্য ট্রাভেল আয়োজিত অনুষ্ঠানে পনেরো জন কৃষাণ-কৃষাণী ও ছয়জন কৃষি কর্মকর্তাকে সম্মাননা দেওয়া হয়েছে।
রোববার (৪ ফেব্রুয়ারি ) বিকেলে যশোরের শার্শা উপজেলার ছোট নিজামপুর আয়োজিত অনুষ্ঠানে তাদের এ সম্মাননা জানানো হয়।
শার্শা উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা জনাব তরুন কুমার বালার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড.সুশান্ত কুমার তরফদার, বিশেষ অতিথি হিসেবে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) প্রতাপ মণ্ডল ও শার্শা উপজেলার কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা এবং রহস্য ট্রাভেল এর প্রধান উপদেষ্টা নিজামপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নাসির উদ্দীন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রহস্য ট্রাভেল এর উপস্থাপক নয়ন হোসেন।
রহস্য ট্রাভেল কৃষি পদক ২০২৩ সম্মাননা পাওয়া কৃষাণ-কৃষাণীরা হলেন, যশোরের ঝিকরগাছা উপজেলার বোদখানা গ্রামের কৃষাণী আনোয়ারা বেগম , বোদখানা গ্রামের দেলোয়ার হোসেন , মিশ্রিদেওড়া গ্রামের পিন্টু হোসেন , গদখালী আন্দোলপোতা গ্রামের আলামিন হোসেন ।
শার্শা উপজেলার নাভারণ গ্রামের ইউসুফ আলী, নারায়ণপুর গ্রামের নূর মোহাম্মদ আলী, শ্যামলাগাছী গ্রামের মিজানুর রহমান, সূবর্ণখালী গ্রামের মাহাবুবুর রহমান, ছোট নিজামপুর গ্রামের শাহাজান শিকদার ও মোহাম্মদ আলী, একঝালা গ্রামের সাইফুল ইসলাম শুকুর, কন্দপপুর গ্রামের আছমা খাতুন ও শিলা আক্তার, শাড়াতলা গ্রামের সেলিম রেজা, শিকারপুর গ্রামের মনজুরুল ইসলাম।
পনের কৃষক-কৃষাণী ছাড়াও মাঠ পর্যায়ে কৃষকের সেবায় অবদানের জন্য ছয়জন কৃষি কর্মকর্তাকে সম্মাননা দেওয়া হয় । তারা হলেন শার্শা উপজেলার কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা, উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার তরুন বালা, ঝিকরগাছা উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা আইয়ুব হোসেন ও উপসহকারী কৃষি কর্মকর্তা রোকুনুজ্জামান, শার্শা উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা অসীত কুমার মণ্ডল, সদর উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা জহিরুল ইসলাম ।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড.সুশান্ত কুমার তরফদার বলেন, এ আয়োজনটি কৃষক-কৃষাণীদের অনুপ্রেরণা। আগামীতে কৃষকদের এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এধরনের অনুষ্ঠানের গুরুত্ব অনেক।
সরকারের কৃষি ক্ষেত্রে চলমান উন্নয়ন ও স্মার্ট কৃষি গড়তে অনলাইনের ভূমিকাসহ আলোচনা শেষে কৃষাণ-কৃষাণীদের হাতে সম্মাননা স্মারক ক্রেষ্ট ও সম্মাননা সনদ তুলে দেন উপস্থিত অতিথিরা।
মাইকিং করে নিষিদ্ধ শাপলাপাতা মাছ বিক্রি, আটক ১
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলায় মাইকিং করে নিষিদ্ধ সামুদ্রিক শাপলাপাতা মাছ বিক্রির অপরাধে একজনকে আটক করেছে বনবিভাগ। রোববার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলা সদর রায়েন্দা বাজারের প্রশাসন মার্কেটে থেকে তাকে আটক করা হয়। এ সময় প্রায় ২০ কেজি শাপলাপাতা মাছ জব্দ করেন তারা। আটক মো. রুবেল হাওলাদার (৩৫) উপজেলার ছোটনলবুনিয়া গ্রামের রুস্তুম হাওরাদারের ছেলে।
সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহাবুব হাসান জানান, শাপলাপাতা (স্টিংরে) একটি বিপন্ন প্রজাতির সামুদ্রিক প্রাণী। বন আইনে মাছটি শিকার বা বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ। মাইকিং করে শাপলাপাতা মাছ বিক্রির খবর পেয়ে বনরক্ষীদের একটি দল রায়েন্দা বাজারের প্রশাসন মার্কেটে অভিযান চালিয়ে মাছ বিক্রেতা মো. রুবেলকে আটক করে। এ সময় ঘটনাস্থল থেকে বিক্রির জন্য রাখা আনুমানিক ২০ কেজি শাপলাপাতা জব্দ করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।
আটক রুবেল বলেন, জানতাম না যে শাপলাপাতা মাছ বিক্রি নিষিদ্ধ। আমাদের এলাকায় অনেক আগে থেকে ওই মাছ বিক্রি হতো বলে আমি বাগেরহাট মৎস্য আড়ত থেকে পাইকারি দরে মাছটি কিনে এনেছিলাম।
জেলা মৎস্য কর্মকর্তা এ এস এম রাসেল বলেন, ডলফিন ও শাপলাপাতা হচ্ছে জৈববৈচিত্রের একটি অংশ। এটি শিকার করা বন বিভাগ আইনের ধারা অনুযায়ী নিষিদ্ধ। জনগণের মধ্যে তেমন প্রচারণা না থাকায় মাছ হিসেবে উপকূলীয় এলাকায় প্রায়ই তা বিক্রি হতে দেখা যায়। এ কারণে প্রাণিটি এখন বিপন্ন হয়ে পড়েছে।
পাইকগাছায় উত্তম মৎস্য চাষ ও অনুশীলন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
পাইকগাছায় চিংড়ি ক্লাস্টার ব্যবস্থাপনা, উত্তম মৎস্য চাষ ও অনুশীলন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মৎস্য অধিদপ্তরের সাসটেনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রকল্পের আওতায় রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এ কর্মশালার আয়োজন করে। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রণজিৎ কুমার এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, খুলনা জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, বটিয়াঘাটার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনিরুল মামুন, নিরিবিলি শ্রিম্প এর টেকনিক্যাল এ্যাডভাইজার মনমথ নাথ সরকার। বক্তব্য রাখেন, মেরিন ফিশারিজ কর্মকর্তা কওছার হোসেন আকন, ক্ষেত্র সহকারী রণধীর সরকার, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, ইউপি সদস্য পলাশ রায়, চিংড়ি চাষী গোলক মন্ডল, সিরাজুল ইসলাম, কামাল আহম্মেদ, অতুল, মানষ কুমার ও নারায়ণ সরদার। কর্মশালায় বাগদা চিংড়ির পুরানো ঐতিহ্য ফিরিয়ে আনতে উত্তম মৎস্য চাষ ব্যবস্থাপনার উপর গুরুতারোপ করেন অতিথিবৃন্দ। কর্মশালায় উপজেলার বিভিন্ন ক্লাস্টারের চিংড়ি চাষীরা অংশগ্রহণ করেন।
পাইকগাছায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, শীতবস্ত্র ও জলাধার বিতরণ
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
পাইকগাছায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, পানির ট্যাংকি, শীতবস্ত্র প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন উপলক্ষে বিভিন্ন এলাকার প্রতিবন্ধীদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়। রোববার সকালে লক্ষ্মীখোলা কলেজিয়েট মাঠে উপজেলা অভিভাবক প্রতিবন্ধী ফোরাম এ কর্মসূচির আয়োজন করে। অধ্যক্ষ মেছবাহুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী। সম্মানিত অতিথি ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লস্কর ইউনিয়ন অক্সিজেন ব্যাংক ও কাগজী প্রতিবন্ধী উন্নয়ন ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি ও ইউপি চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমীরন সাধু, যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, প্রতিবন্ধী অভিভাবক উন্নয়ন ফোরামের সভাপতি প্রজিৎ কুমার রায়, ডাঃ কে এম শহিদুল ইসলাম, প্রতিবন্ধী সহকারী শিক্ষক সুভাষ চন্দ্র মন্ডল, শিক্ষক আশরাফ হোসেন, প্রভাষক আব্দুল ওহাব বাবলু, ময়না বেগম ও প্রতিবন্ধী নুরুল ইসলাম। অনুষ্ঠানে প্রতিবন্ধীদের মাঝে ৩৫টি হুইল চেয়ার, ৫০টি শীতবস্ত্র, ২টি পানির জলাধার, ১ টি টিউবওয়েল, ২০ টি পানির পট ও এক সেট বই উপহার দেওয়া হয়।
পাইকগাছায় গলায় রশি দিয়ে মহিলার আত্মহত্যা
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
পাইকগাছায় লক্ষ্মী রানী মন্ডল (৬১) নামে এক মহিলা গলায় রশি পেচিয়ে আত্মহত্যা করেছে। সে লতা ইউনিয়নের আঁধারমানিক গ্রামের নারায়ন মন্ডলের স্ত্রী। রবিবার সকাল ৭ টার দিকে নিজ বাড়ির গোয়াল ঘরের আড়ায় গলায় রশি পেচিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। গৃহবধু লক্ষ্মী রানী স্বামীর উপর অভিমান করে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করছে এলাকাবাসী। অপরদিকে অসুস্থতার কারণে আত্মহত্যা করেছে বলে তার পরিবার দাবী করেছে। মৃতের বড় ছেলে যুগোল চন্দ্র মন্ডল জানান, আমার মা অসুস্থ ছিলো। বিভিন্ন সময় আমার মা আত্মহত্যার চেষ্টা করে আসছিল। আমি ও আমার স্ত্রী গত রাতে আত্মীয় বাড়িতে থাকায় এ ঘটনা ঘটেছে। থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, ময়না তদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর সঠিক তথ্য পাওয়া যাবে।
পাইকগাছায় চিংড়ি ঘের জবর দখলের চেষ্টার অভিযোগ
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
পাইকগাছায় চিংড়ি ঘের জবর দখলে ব্যার্থ হয়ে খুন জখমের হুমকি। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার লতা ইউনিয়নের হানিমুন কিয়া গ্রামের মৃত্যু ছালাম হাওলাদারের ছেলে শওকত হাওলাদার ইজারা নিয়ে ৭০ বিঘা জমিতে ৩ বছর ধরে মৎস্য চাষ করে আসছে। তিনি মালিকনায় ২৪ বিঘা, সোনারতরী সমিতির নিকট হতে ১৮ বিঘা ও পানিউন্নয়ন বোর্ডের এফসিডিআরের ২৭ বিঘা জমি নিয়ে মৎস্য চাষ করছেন। গত শুক্রবার সকাল ১১ টার দিকে একই এলাকার কুমারেশ মন্ডল (৪৫), রথিন মন্ডল (৪৮), মানষ মন্ডল (৪২), বিধান মন্ডল (৫০), বিদ্যুৎ মন্ডল (৪৮), তারক মালী (৫০) মৎস্য ঘেরে প্রবেশ করে দখল করার চেষ্টা করলে লোকজন বাঁধা দেয়। সে সময় তারা আমাকে সহ আমার লোকজনকে মারপিট করতে উদ্ধত হয়। আমার ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে আসলে জীবন নাশের হুমকি দেয়। বর্তমানে তারা জবর দখলের কার্য্যক্রম অব্যাহত রেখেছে। এ বিষয় কুমারেশ মন্ডল, রথিন মন্ডল জানান, সোনারতরী সমিতির এফসিআর ও কিছু মালিকানা জমি আমরা ইজারা নিয়েছি। সে জমিতে আমরা বাঁধ দিয়েছি। থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, অভিযোগ পেয়েছি তদন্ত পুর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সুন্দরবনের নীলকোমল অভয়ারণ্যে মাছ ধরার অপরাধে ৬ জেলে আটক
কয়রা(খুলনা)প্রতিনিধি
সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ নীলকমল অভয়ারণ্যে এলাকায় মাছ ধরার অপরাধে ৬ জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের নিকট থেকে ১ টি ইঞ্জিন চালিত ট্রলার সহ অবৈধ পোকাজাল উদ্ধার করা হয়। আটক জেলেদেরকে গতকাল রবিবার (৪ ফেব্রুয়ারি) সকালে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত শনিবার বিকাল ৪ টার দিকে নীলকোমল বন্যপ্রাণী অভয়ারণ্যে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আবু সাঈদের নেতৃত্বে অভিযান চালিয়ে পুটনিরদিপ অভয়ারণ্যে এলাকা হতে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন বরগুনা জেলার তালতলি উপজেলার বেলাল মিয়া,মুহাম্মাদ আলী,ফারুক হোসেন, নুর মিয়া, রাসেল ও কামাল হোসেন। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।
কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলি অব খুলনা ইউনিভার্সিটির কমিটি গঠন
কয়রা(খুলনা)প্রতিনিধি
খুলনা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত কয়রা উপজেলার শিক্ষার্থীদের সংগঠন কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলি অব খুলনা ইউনিভার্সিটির ২০২৪-২৫ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল বিকাল ৫ ঘটিকায় খুবির সম্মেলন কক্ষে মোঃ আরিফুজ্জামান উজ্জ্বল এর সভাপতিত্বে মাসিক সাধারণ সভায় সংগঠনের প্রধান উপদেষ্টা প্রফেসর ডঃ এস, এম, মাহবুবুর রহমান সহ সকল সদস্যদের উপস্থিতিতে সংগঠনের গঠনতন্ত্র অনুয়ায়ী আগামী এক বছরের জন্য পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হয়। নতুন কমিটিতে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মেহেবুব হাসান মিথুন সভাপতি এবং ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোঃ আজিজুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি সাইফুল্লাহ সরদার , যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আল মাসুদ, সাংগঠনিক সম্পাদক সাদিয়া সুলতানা, সহ-সাংগঠনিক সম্পাদক শামস উল আরেফিন, অর্থ সম্পাদক হাবিবুল্লাহ বেলালী, দপ্তর সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ ইমাম হোসেন , ছাত্র বিষয়ক সম্পাদক শফিউল ইসলাম, কার্য-নির্বাহী সদস্য আরিফুজ্জামান উজ্জ্বল , মোঃ ফারুক হোসেন, মোঃ হোসেন আলী, বিজলী মুন্ডা এবং আবু ওয়াকিদ সাবির।
বেনাপোলে দু’টি পিস্তলসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব সদস্যরা
বেনাপোল প্রতিনিধি
বেনাপোলে দুইটি পিস্তলসহ রুবেল হোসেন (৩৩) ও ইয়াসিন আলম (৩০) নামে দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা। রবিবার (৪ ফেব্রুয়ারি) পোর্ট থানার পুটখালী গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। আটক রুবেল হোসেন ও ইয়াসিন আলম বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের বাসিন্দা।
র্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, রবিবার সকালে পুটখালী বল ফিল্ড নামক স্থানে পিস্তল নিয়ে দু’যুবক অবস্থান করছে এমন ধরনের গোপন খবর পেয়ে র্যাবর একটি টিম সেখানে অভিযান চালিয়ে হতে দু’টি পিস্তল সহ দুইজন অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে বলে র্যাব জানায়।
উচ্চ আদালত থেকে খুলনা বিএনপির সাবেক ৫ নেতার জামিন
খবর বিজ্ঞপ্তি।।
নগরীর সোনাডাঙ্গা মডেল থানার বিশেষ ক্ষমতা আইনের ৩টি মামলায় খুলনা বিএনপির সাবেক ৫ নেতা উচ্চ আদালত থেকে জামিন লাভ করেছেন।
রবিবার (৪ ফ্রেব্রুয়ারি) বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি ফাহমিদা কাদের আগামী ৬ সপ্তাহের জন্য জামিনের আদেশ প্রদান করেছেন। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন এড. আল ফয়সাল সিদ্দিকী। জামিনপ্রাপ্ত নেতারা হলেন, শেখ হেদায়েত হোসেন হেদু, শরিফুল ইসলাম সাগর, শরিফুল ইসলাম বাবু, নুর ইসলাম নুরু ও রফিকুল ইসলাম।
উচ্চ আদালত থেকে খুলনা বিএনপির ৫ নেতার জামিনে মহান রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় এবং তাদের সুস্বাস্থ্য কামনা করেছেন খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু এবং সাবেক সাধারন সম্পাদক ও খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনিসহ সকল অঙ্গ সহযোগী সংগঠণের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত বছরের ৬ ডিসেম্বর অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করে জেলা ও নগর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। বিএনপির মিছিলে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায় এবং গাড়ি ভাঙচুর করে। এঘটনায় সোনাডাঙ্গা মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয় যার নং- ৪। ২৮ নভেম্বর সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নির্দলীয় সরকার ও কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে দুই দিনের কর্মসূচি সফলে অবরোধ ও হরতাল করে খুলনা বিএনপি। এ সময় ভাঙচুর এবং সোনাডাঙ্গায় নাটকীয় গাড়ী পোড়ানোর মামলা করে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ যার নং- ১৯। ৩১ অক্টোবর বিএনপি ডাকা অবরোধের প্রথম দিন খুলনায় পুলিশের লাঠিচার্জ ও গ্রেপ্তারের ঘটনার মধ্যে দিয়ে পালিত হয়। এ ঘটনায় সোনাডাঙ্গা মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয় যার নং- ৪১।
চিতলমারীতে তিন শতাধিক শিক্ষার্থীকে আমের চারা প্রদান
চিতলমারী প্রতিনিধি:
বাগেরহাটের চিতলমারীর সম্মেলনী মাধ্যমিক বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে একটি করে আমের চারা প্রদান করা হয়েছে। রবিবার সকাল ১১ টায় চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়ালের পক্ষ থেকে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে এ আমের চারা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল কুমার শিকদার, সহকারী প্রধান শিক্ষক হরিদাস ঘরামীসহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে প্রতিযোগিতা ৬ ফেব্রুয়ারি
তথ্য বিবরণী
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ উপলক্ষ্যে চারুকলা অনুষদ, ঢাকা বিশ^বিদ্যালয় এবং বাংলাদেশ শিশু একাডেমির যৌথ আয়োজনে কেন্দ্রীয় শহিদ মিনার চত্ত্বরে শিশু চিত্রকর্ম প্রদর্শনীতে প্রদর্শনের জন্য বাংলাদেশ শিশু একাডেমি, কেন্দ্রীয় কার্যালয় শিশুদের আঁকা চিত্রকর্ম আহবান করেছে। চিত্রকর্ম প্রদর্শনীতে যাতে খুলনার শিশুদের আঁকা চিত্রকর্ম স্থান পায় সে লক্ষ্যে আগামী ৬ ফেব্রুয়ারি বিকেল তিনটায় বাংলাদেশ শিশু একাডেমি, খুলনা জেলা কার্যালয়ে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
চিত্রাংকন প্রতিযোগিতা: ক-বিভাগ: নার্সারি থেকে দ্বিতীয় শ্রেণি, খ-বিভাগ: তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি, গ-বিভাগ: ষষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত এবং ঘ-বিভাগ: বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য। সকল বিভাগের চিত্রকর্মের বিষয়: ভাষা আন্দোলন, মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সকল বিভাগের মাধ্যম: উন্মুক্ত।
চিত্রাংকন প্রতিযোগিতায় শুধু কাগজ খুলনা শিশু একাডেমি সরবরাহ করবে অন্যান্য প্রয়োজনীয় উপকরণ শিশুদের সঙ্গে আনতে হবে।
বেতাগা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের ঐতিহ্যবাহী বেতাগা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে ৬৫তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন রবিবার (৪ঠা ফেব্রুয়ারী) সকাল ৯টায় বেতাগা ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য দুলাল চন্দ্র দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ। সহকারী শিক্ষক মোঃ কবীর হোসেন এর সঞ্চালনায় এতে বক্তৃতা করেন, প্রধান শিক্ষক বিধান চন্দ্র দাশ, সহকারী প্রধান শিক্ষক মোঃ নাজমুল হুদা, সহকারী শিক্ষক পলাশ কুমার দাশ, পিযুষ কান্তি সরকার, পল্লব কুমার হালদার, মিলি রানী দাশ, চম্পা রানী দাশ, মোসাঃ সালমা সুলতানা ও তন্ময় কুমার দাশ প্রমুখ। এর আগে জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ##
শিক্ষক সমাজ মানুষ গড়ার কারিগর: খালেক
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, শিক্ষক সমাজ মানুষ গড়ার কারিগর। তাই শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করতে শিক্ষকদেরকে আরো দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, শিশুদের শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশ সাধনের জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। সেজন্য শিক্ষার্থীদেরকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার অভ্যাস করতে হবে।
সিটি মেয়র রবিবার সকালে কেসিসি পরিচালিত ইসলামাবাদ কলেজিয়েট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। তিনি বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র আরো বলেন, খুলনাকে সুন্দর পরিচ্ছন্ন ও তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলতে চাই। এ কর্মসূচি বাস্তবায়নে কেসিসি’র পাশাপাশি নগরবাসীকেও এগিয়ে আসতে হবে। তিনি বলেন, ইতোমধ্যে বিশ^স্বাস্থ্য সংস্থা খুলনাসহ বিশে^র পাঁচটি শহরকে স্বাস্থ্যকর শহর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছে। এ কর্মসূচি সফল করতে সকলের সহযোগিতা দরকার।
স্কুলের অধ্যক্ষ আবু দারদা মোঃ আরিফ বিল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসি’র কাউন্সিলর মোঃ আলী আকবর টিপু, আলহাজ¦ এস,এম রাজুল হাসান রাজু, সংরক্ষিত আসনের কাউন্সিলর মাহামুদা বেগম, প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর শেখ হারুনর রশীদ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড-যশোরের কলেজ পরিদর্শক সমীর কুমার কুন্ডু, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের উপপরিচালক খোন্দকার রুহুল আমীন, জেলা শিক্ষা অফিসার ফারহানা নাজ ও কোতয়ালী থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল মোমিন। খুলনার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষকমন্ডলী, অভিভাবক, শিক্ষার্থী ও নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে সিটি মেয়র ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
মহেশপুরে জোড়া হত্যা মামলার ২নং আসামী আটক
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুরে জোড়া হত্যা মামলার ২নং আসামী আব্দুস সেলিমকে(৪০) আটক করেছে মহেশপুর থানা পুলিশ। রোববার(৪ ফেব্রায়ারী) ভোর রাতে পুলিশ সাইবার ক্রাইম প্রযুক্তির মাধ্যমে ঢাকা থেকে তাকে আটক করে।
থানা সুত্রে জানাগেছে,মহেশপুর থানার এস আই ও জোড়া হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই জমির হোসেন রোববার ভোর রাতে ঢাকা থেকে জোড়া হত্যা মামলার ২নং আসামী আব্দুস সেলিমকে আটক করে।
উল্লেখ্যঃ গত ১৭ জানুয়ারী (বুধবার) বিকালে মহেশপুরের বাঘাডাঙ্গা গ্রামে স্বর্ণ চোরাচালানের টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে শামীম ও মন্টু মন্ডলকে গুলি করে হত্যা করা হয়।
মহেশপুরে নারীকে হেনস্থা থানায় অভিযোগ
মহেশপুর( ঝিনাইদহ) প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুরে রাতের আধারে এক নারীর বাড়িতে ঢুকে তাকে হেনস্থা করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২ ফেব্রায়ারী) রাত ৮টার দিকে উপজেলার যাদবপুর ইউপির হুদাদূর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হেনস্থার স্বীকার প্রবাসীর স্ত্রী সাবানা খাতুন একই গ্রামের ৪ জনের নাম উল্লেখ রবিবার(৪ফেব্রায়ারী) সকালে মহেশপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানাযায়,সাবানা খাতুনের স্বামী আবু তাহের মালয়েশিয়া প্রবাসী হওয়ার সু-বাদে একই গ্রামের ফজলু মিয়ার ছেলে আলীকে হোটেল ভিশায় মালেয়াশিয়ায় নিয়ে যায়। দীর্ঘ ৭-৮ মাস আলী সেখানে কাজ ও বাড়িতে টাকা পাঠিয়েছে নিয়োমিত। কিন্তু আলী মিথ্যা কথা বলে ছুটি নিয়ে দেশে চলে আসে। এরপর থেকে আলীসহ তার পরিবারের লোকজন বিভিন্ন সময় আবু তাহেরের বাড়িতে যেয়ে তার স্ত্রীর কাছে টাকা চেয়ে গালমন্দ করে আসে। গত শুক্রবার রাত ৮টার দিকে আলীসহ ৪-৫জন লোক তার বাড়িতে যেয়ে টাকা চেয়ে অকথ্য ভাষায় গালি গালাজ করতে থাকে। পরে প্রবাসী আবু তাহেরের স্ত্রী সাবানা ঘরের দরজা খুলে গালি গালাজ করতে নিষেধ করলে তারা ক্ষিপ্ত হয়ে মারধর করতে সাবানাকে ঘর থেকে টেনে হেচড়ে বের করে নিয়ে আসে । এবং তারা বলে তোর স্বামী যদি আমাদের টাকা না দেয় তাহলে রাস্তা ঘাটে তোকে বে-আবরু করিয়া ছাড়িবে।
সাবানা খাতুন বলেন,টাকা চেয়ে আলীসহ তাদের পরিবারের লোকজন আমার বাড়িতে এসে হুমকি ধামকি দিচ্ছে। এনিয়ে থানায় একাধিকবার বসলেও তারা তা মানেনি।
মহেশপুর থানার ওসি মাহাবুবুর রহমান বলেন,এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি,তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
রিয়াদুল জান্নাহ মাদ্রাসার সবক অনুষ্ঠানে বক্তারা
আদর্শ জাতি গঠনে ধর্মীয় শিক্ষার কোন বিকল্প নাই
খবর বিজ্ঞপ্তি
নগরীর সোনাডাঙ্গাস্থ আন্তর্জাতিক মানের ক্যাডেট সিস্টেমে পরিচালিত আরবি ও জেনারেল শিক্ষার সমন্বয়ে গঠিত রিয়াদুল জান্নাহ হিফয্ মাদরাসার চারজন ছাত্রকে সবক প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেছেন, আদর্শ পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠনে শিশুকাল থেকেই নিজ নিজ সন্তানদের নৈতিক মূল্যবোধের শিক্ষা দেওয়ার বিকল্প নেই।
গতকাল শনিবার সকাল দশটায় মাদরাসার প্রতিষ্ঠাতা ও তত্ত্বাববধায়ক, বিশিষ্ট আলেমে দ্বীন, মুফাসসিরে কুরআন মুহাদ্দিস আলহাজ্ব মাওলানা মুফতি মোহাম্মদ আনোয়ার হোসাইনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মাদরাসার উপদেষ্টা মানবাধিকার সংগঠক নাগরিক নেতা এস এম দেলোয়ার হোসেন।
এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে আলোচনা ও দোয়া মোনাজাত পরিচালনা করেন মাদরাসার উপদেষ্টা বিশিষ্ট আলেমে দ্বীন এরাবিক বিশুদ্ধ কোরআন শিক্ষা ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব মাওলানা মুফতি ক্বারী মাহদী হাসান কাউসারি। সবক প্রদান করেন মাদরাসার হিফয্ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মোঃ সাব্বির আহমেদ, অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অভিভাবক সাবেক ছাত্রনেতা, ১৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ফরিদ, মোঃ আব্দুল কাইয়ুমসহ আরো অভিভাবক ও অভিভাবিকাবৃন্দ।
এসময় মাদরাসার শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মোঃ রেজাউল ইসলাম, হাফেজ মাওলানা মোঃ জাকির হোসেন, হাফেজ মাওলানা মোঃ আবদুল্লাহ শিকদার, হাফেজ মোঃ আব্দুস সোবাহান, হাফেজ মাওলানা ক্বারী আয়াত উল্লাহ প্রমুখ।
এসময় মোঃ সাইমুম রহমান ও মোহাম্মদ আরমানকে হিফয্ সবক এবং মোঃ তাহমিদ হাসান ইকরা ও জুলকার নাইম আরিয়ানকে নাজেরা সবক প্রদান করা হয়।
বক্তারা আরও বলেন, শিশুদের আদর্শ শিক্ষার ব্যাপারে ইসলামই সবচেয়ে বেশি গুরুত্বারোপ করে। মহান আল্লাহ শিক্ষার গুরুত্ব দিয়ে মহাগ্রন্থ আল-কোরআন নাজিল করেন। যার প্রথম ঘোষণাই ছিল- ইশরা, পড়ো। সুতরাং শিক্ষা ছাড়া কোনো জাতির উন্নতির সুযোগ নেই বলেও বক্তারা উল্লেখ করেন।
তারা বলেন, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র তথা দুনিয়া ও পরকালের সফলতায় পৌঁছার অন্যতম উপায় হচ্ছে আদর্শ জাতি গঠন ও উত্তম শিক্ষাগ্রহণ। ইসলাম শিশুকাল থেকেই এ শিক্ষা গ্রহণেরই দিকনির্দেশনা দেয়। জাগতিক ও পারকালীন জীবনের সফলতার জন্য শিক্ষা একান্ত প্রয়োজন। কোরআন-সুন্নাহভিত্তিক সুশিক্ষাই হতে পারে মুক্তির একমাত্র উপায়।
সাতক্ষীরা জেলা পরিষদের পক্ষ থেকে অসহায় দু:স্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
সাতক্ষীরা জেলা পরিষদের পক্ষ থেকে অসহায় দু:স্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার বেলা ১২টায় জেলা পরিষদ চত্বরে এ সময় শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ¦ মো: নজরুল ইসলাম।
জেলা পরিষদের প্রধান নির্বাহী সাধন কুমার বিশ^াসের সভাপতিত্বে অন্যানের মধ্যে আরো উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমিনুর রহমান বাবু, সদস্য শাহানাজ পারভীন মিলি, আমজাদ হোসেন, মো: নজরুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা খলিলুর রহমান প্রমুখ। এবছর জেলা পরিষদের পক্ষ থেকে ৭ হাজার কম্বল বিতরণ করা হবে বলে এ জানানো হয়।











































