Home জাতীয় শৈত্যপ্রবাহে সরকারি প্রাথমিক স্কুল খুলবে সকাল ১০টায়

শৈত্যপ্রবাহে সরকারি প্রাথমিক স্কুল খুলবে সকাল ১০টায়

42

ঢাকা অফিস
সরকারি প্রাথমিক স্কুলের সময়সূচিতে সাময়িক পরিবর্তন এনেছে সরকার। তীব্র শীতের কারণে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত সরকারি প্রাথমিক স্কুল সকাল ৯টার পরিবর্তে খুলবে ১০টায়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক অফিস আদেশে নতুন এই সময়সূচির কথা জানানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়, সারা দেশে চলমান শৈত্য প্রবাহের কারণে শিক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান সময়সূচিতে এই পরিবর্তন আনা হয়েছে।