Home খেলাধুলা এবারও সিলেটের নেতৃত্বে মাশরাফী, ডেপুটি কে?

এবারও সিলেটের নেতৃত্বে মাশরাফী, ডেপুটি কে?

33

ক্রীড়া প্রতিবেদক

হাঁটুর চোট ও রাজনৈতিক ব্যস্ততার কারণে এবারের বিপিএলের খেলা নিয়ে শঙ্কা ছিল মাশরাফী বিন মোর্ত্তজার। কিন্তু শঙ্কার মেঘ কাটিয়ে আসরের শুরু থেকেই মাশরাফীকে পাওয়া নিয়ে আশাবাদী সিলেট স্ট্রাইকার্স কর্তৃপক্ষ।

যদিও টুর্নামেন্ট শুরুর একদিন আগেও দলের হয়ে অনুশীলনে দেখা যায়নি মাশরাফীকে। এদিকে বিপিএলের দশম আসরেও সিলেটকে নেতৃত্ব দেবেন তিনিই।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে সিলেট স্ট্রাইকার্স। আর তার ডেপুটি হিসেবে থাকছেন মোহাম্মদ মিঠুন।

আর মাত্র একদিন পরেই বিপিএলের দশম আসর শুরু হবে। সেই লক্ষ্যে মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে অনুশীলন শুরু করেছে সিলেট স্ট্রাইকার্স। পুবেরগাঁ’র এই অনুশীলনে দেশি ক্রিকেটাররা যোগ দিলেও ছিলেন না মাশরাফী। তার ওপর শঙ্কা ছিল—সিলেট দলনেতার বিপিএল খেলা নিয়ে।

বিপিএলের আগে ম্যাশের পায়ে অপারেশন করানোর কথা ছিল। যদিও সেটি হয়নি এখনও, যে কারণে মাশরাফী বিপিএল খেলবেন বলে মনে করেন রাজিন, ‘ওটার (সার্জারি) আপডেট এখনো জানি না। ওর (মাশরাফী) ইনজুরি তো গত দুই-তিন বছর ধরেই আছে। ও মেন্টালি অনেক শক্ত মানুষ। আমরা মনে করি ও এটা নিয়ে খেলবে, গত বছরও খেলেছে। আমরা তার আশায় আছি।’

নিজেদের শক্তির কথা জানাতে গিয়ে রাজিন বলেন, ‘এখন পর্যন্ত আমাদের ব্যাটিং সাইড শক্তিশালী। আমাদের ব্যাটিং এবং ফিল্ডিং লাইনটা অনেক ভালো। অবশ্য আমাদের বোলিংও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে।’