Home খেলাধুলা যে অনন্য রেকর্ডের সামনে কোহলি

যে অনন্য রেকর্ডের সামনে কোহলি

36
MUMBAI, INDIA - NOVEMBER 15: Virat Kohli of India bats during the ICC Men's Cricket World Cup India 2023 Semi Final match between India and New Zealand at Wankhede Stadium on November 15, 2023 in Mumbai, India. (Photo by Alex Davidson-ICC/ICC via Getty Images)

স্পোর্টস ডেস্ক

মাঠের ক্রিকেটে ফিরলেই যেন রেকর্ডবুকে ঝড় তোলেন বিরাট কোহলি। আন্তর্জাতিক টি-২০তে দীর্ঘ ১৪ মাস পর ফিরেই নতুন রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন ভারতের সাবেক এ অধিনায়ক।

ঘরের মাঠে আফগানিস্তান সিরিজের দ্বিতীয় টি-২০তে ১৬ বলে ২৯ রানের ইনিংস খেলেছিলেন কোহলি। বুধবার আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ম্যাচের আগে নতুন রেকর্ডের সামনে দাঁড়িয়ে কোহলি।

আফগানদের বিপক্ষে আজ মাত্র ৬ রান করলেই প্রথম ভারতীয় ক্রিকেটার টি-২০ সংস্করণে ১২ হাজার রান স্পর্শ করবেন কোহলি।

এখন পর্যন্ত সব মিলিয়ে ৩৭৫ ম্যাচে কোহলির রান ১১ হাজার ৯৯৪। আজ যদি তা না করতে পারেন, তাহলে আইপিএল পর্যন্ত অপেক্ষা করতে হবে কোহলিকে। ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল এই তালিকার সবার ওপরে আছেন। ৪৬৩ টি-২০তে তার রান ১৪ হাজার ৫৬২।

এর পরের অবস্থানে আছেন পাকিস্তানের শোয়েব মালিক। ৫২৫ ম্যাচে তার রান ১২ হাজার ৯৯৩। তৃতীয় অবস্থানে আরেক ক্যারিবীয় অলরাউন্ডার কাইরন পোলার্ড, ৬৩৯ ম্যাচে তাঁর রান ১২ হাজার ৪৩০।