Home আঞ্চলিক যুবদল নেতার স্ত্রী নাশকতা মামলায় কারাগারে: খুলনা বিএনপি নিন্দা

যুবদল নেতার স্ত্রী নাশকতা মামলায় কারাগারে: খুলনা বিএনপি নিন্দা

260

খবর বিজ্ঞপ্তি।।
জনগণ থেকে বিছিন্ন হওয়ার কারণে সরকার পুলিশের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে উল্লেখ করে খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ বলেছেন, জনগণের ভোটে ক্ষমতায় এলে সরকার আত্মবিশ্বাসে বলিয়ান থাকত। অন্য কোনো শক্তির ওপর নির্ভরশীল হতে হতো না। কিন্তু জনগণ থেকে বিছিন্ন হওয়ার কারণেই সরকার পুলিশের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। দিশেহারা সরকার বিএনপি ও অংগ দলের নেতাকর্মীর স্ত্রীকে কারাগারে পাঠাতে দ্বিতীয়বার ভাবছেন না।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিএনপি মিডিয়া সেল প্রদত্ত বিবৃতিতে নেতারা বলেন, মহানগর যুবদল যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপ্লব এর স্ত্রী ফাতেমাতুজ জোহরা লিন্ডাকে মঙ্গলবার বিকেলে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রেফতার করে কথিত নাশকতা মামলায় কারাগারে প্রেরন করে অবৈধ ডামী সরকার তাদের দেউলিয়াত্বের প্রমান দিয়েছে। যুবদল নেতা বিপ্লবের স্ত্রী লিন্ডা কোন রাজনীতির সাথে সম্পৃক্ত না থাকা সত্ত্বেও তাকে নাশকতা মামলায় গ্রেফতার করে পুলিশ প্রমান করেছে তারা অতীতের চেয়ে আরো বেশি বেপরোয়া হয়ে পড়েছে। গদি চিরস্থায়ী করার জন্য সরকারের সকল দলন-পীড়ন, হত্যা, সন্ত্রাস ও নৈরাজ্যের বিচার একদিন এদেশের মাটিতেই হবে। রাষ্ট্রের প্রশাসনযন্ত্রকে জনগণের বিপক্ষে অবস্থান না করে দেশের পক্ষে থাকার আহবান জানিয়ে অবিলম্বে নারী উদ্দ্যোক্তা ফাতেমাতুজ জোহরা লিন্ডার নিঃশর্ত মুক্তি কামনা করেছেন। নেতৃবৃন্দ অপর এক বিবৃতিতে খালিশপুর থানা বিএনপির সদস্য সচিব হাবিবুর রহমান বিশ^াস ও মহানগর ছাত্রদলের সদস্য সচিব তাজিম বিশ^াসকে গ্রেফতারের নামে তাদের বাসায় পুলিশি তান্ডবের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। একই সাথে

অবৈধ সরকারকে ষড়যন্ত্রের রাজনীতি পরিহার, জুলুম-নির্যাতন বন্ধ ও গ্রেফতারকৃত নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন মামলা প্রত্যাহার করে অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও গণদাবি মেনে নিয়ে পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের জোর দাবি জানান। বিবৃতিদাতারা হলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আবু হোসেন বাবু, সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী প্রমূখ।