Home আঞ্চলিক নওয়াপাড়া ভৈরব নদে ৭০০ টন কয়লা নিয়ে জাহাজডুবি

নওয়াপাড়া ভৈরব নদে ৭০০ টন কয়লা নিয়ে জাহাজডুবি

4

স্টাফ রিপোর্টার

যশোরের অভয়নগর নওয়াপাড়ায় ভৈরব নদে কয়লা বোঝাই লাইটার জাহাজ ডুবে গেছে। মঙ্গলবার সকাল ১১টায় এমভি পূর্বাঞ্চল-৭ নামের জাহাজটির তলা ফেটে পানি ঢুকে যায়। জাহাজে ৭০০ মেট্রিক টন কয়লা ছিল। যার আনুমানিক দাম প্রায় ১ কোটি ৩৫ লাখ টাকা।

এমভি পূর্বাঞ্চলের মাস্টার মো. এনায়েত হোসেন জানান, জাহাজটি নওয়াপাড়া ভৈরব নদের ভাটপাড়া খেয়াঘাট সংলগ্ন নোঙর করা ছিল। গত ৬ জানুয়ারি নওয়াপাড়ার ব্যবসায়ী মেসার্স জেএইচএম গ্রুপের আমদানি করা ৭০০ টন কয়লা নিয়ে হাড়-বাড়িয়া থেকে রওনা হয়ে ৭ জানুয়ারি ভাটপাড়া খেয়াঘাটের পাশে নোঙর করি। নয় দিন পর মঙ্গলবার সকাল ১১টায় জাহাজের তলা ছিদ্র হয়ে পানি ঢুকে ডুবে যায়।
জেএইচএম-এর নওয়াপাড়া অফিসের কর্মকর্তা জগদিশ চন্দ্র মণ্ডল বলেন, এ ঘটনায় অভয়নগর থানায় সাধারণ ডায়েরির প্রক্রিয়া চলছে। ডুবে যাওয়া জাহাজের কয়লা উদ্ধারের চেষ্টা চলছে।