Home খেলাধুলা ৫৪ বল করলেন, ৫৩টিই ডট

৫৪ বল করলেন, ৫৩টিই ডট

44

 স্পোর্টস ডেস্ক

পেশাদার ক্রিকেটে এমন ঘটনা শুনে যে কারো কাছে মনে হতেই পারে এটি অবিশ্বাস্য। তবে আসলেই এমন কীর্তি গড়েছেন ভারতীয় এক বোলার। ৫৪ বল করে এর মাঝে ৫৩টিই ডট দিয়েছেন স্পিনার আদিত্য সারোয়াট। ভারতের মর্যাদাপূর্ণ ঘরোয়া প্রতিযোগিতা রঞ্জি ট্রফিতে খেলতে নেমে এই বিরল রেকর্ডটি করেছেন তিনি।

আহমেদাবাদ স্টেডিয়ামে মহারাষ্ট্র প্রদেশের দল ভিদারভার হয়ে মণিপুরের বিপক্ষে খেলতে নেমে ৯ ওভার বল করেন আদিত্য। এই ম্যাচে প্রথম দিনে ৮টি ওভারই মেইডেন করেন তিনি। বাকি যে একটি ওভারেই একটি বলে রান হয়েছে, সেটি আবার এসেছে ছক্কা থেকে।

আদিত্যকে ছক্কাটি হাঁকিয়েছেন মণিপুরের ব্যাটার বিকাশ সিং। তবে বিকাশের সেই উইকেট কয়েক বল পরেই তুলে নেন আদিত্য। প্রথম ইনিংসে ৪টি উইকেটও তুলে নিয়েছেন তিনি। তার সঙ্গে দাপুটে বোলিং করেন ৫ উইকেট তুলে নেন আরেক বোলার আদিত্য থাকারে।

তাদের দুর্দান্ত বোলিংয়ে প্রতিপক্ষকে প্রথম ইনিংসে মাত্র ৭৫ রানেই অলআউট হয়েছে মণিপুর। এই ম্যাচ দুর্দান্ত ব্যাটিংও করেন আদিত্য। ৮২ বলে ৬৯ রান করেন তিনি। তার দাপুটে ব্যাটিংয়ে প্রথম ইনিংসে ২৩০ রান করে ভিদারভা।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ৬৫ রানে অলআউট হয়ে গেছে মণিপুর। এই ম্যাচে মণিপুরকে ইনিংস ও ৯০ রান ব্যবধানে হারিয়েছে ভিদারভা।