Home আঞ্চলিক বটিয়াঘাটায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান পুত্রের মৃত্যু

বটিয়াঘাটায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান পুত্রের মৃত্যু

53

বটিয়াঘাটা প্রতিনিধি
মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর ইউপি চেয়ারম্যান’র পুত্র রুপম হালদার আফসানের করুন মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার বিকাল ৩ টায় খুলনা-চালনা মহাসড়কের সিলিন্দামারি কারিগরি টেকনিক্যাল স্কুল এন্ড কলজের সামনে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ৩নং গঙ্গারামপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আসলাম হালদারের পুত্র রূপম হালদার আফসান(১৯) এবং সে তার চাচাতো ভাই রিসাদ হালদারকে সাথে নিয়ে তার ব্যবহৃত খুলনা মেট্রো- ল ১৩-৫০৫৬ নম্বরের আর অন-৫ মোটরসাইকেল যোগে তার অপর আরও ৩টি মোটরসাইকেল সহযোগী একযোগে খুলনা থেকে তার গ্রামের বাড়ি কাতিয়ানাংলায় আসার উদ্দেশ্যে রওনা দেয়। বটিয়াঘাটা বাসষ্ট্যান্ডের বসতি দোকানদার ও আশপাশে দাঁড়িয়ে থাকা প্রত্যক্ষদর্শীরা জানায় তাদের চারটি গাড়ির মধ্যে প্রতিযোগিতা চলছিলো এবং একটি মোটরসাইকেলের পিছনের যাত্রীর সেটা ভিডিও ধারণ চলছিলো।অতি দ্রুতগামী মোটরসাইকেল চারটি সিলিন্দামারি কারিগারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকা মেট্রো গ ২৭-৯৭৮২ নম্বরের একটি প্রাইভেট কারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।প্রথম মোটরসাইকেলে থাকা রুপম হালদার ও তার চাচাতো ভাই রিসাদ হালদার দুজনেই রক্তাক্ত জখম হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রূপমকে মৃত ঘোষণা করে এবং চাচাতো ভাই রিসাদ হালদারকে গুরুত্বর জখম অবস্থায় সিটি মেডিকেলে চিকিৎসা দেয়। তবে তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানায়। খবর পেয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ রিপন কুমার সরকার ঘটনাস্থল পরিদর্শন করে।ক্ষতিগ্রস্ত প্রাইভেট কারটি বিপদ এড়াতে পালিয়ে যায়।